24/05/2026
একজন আর্টিস্ট, ছোট খাটো পেজ। কম বেশি তোমরা অনেকেই চিনো😬 ওনার পোস্ট দেখলে অনেকদিন থেকেই সন্দেহ হতো যে উনি অন্যর আর্ট নিজের বলে দাবী করতেসে। কিন্তু হুট করে দেখলে কেও ধরতে পারবে না😑 কেনো জানেন? উনি ভিডিও ডাউনলোড করেই ডিরেক্ট ছেড়ে দেয় না সেটাকে আবার নিজের মতো করে এমন ভাবে এডিট করে যে আপনার সামনে আসল পোস্ট আসলেও আপনি খুব মনোযোগ দিয়ে না দেখলে ধরতে পারবেন না😬 আজকে pinterest এ reference খোজার সময় হঠাৎ করে একটা পেইন্টিং এর ভিডিও তে চোখ আটকে যায়। মনে হইলো এইটা আমি কোথাও দেখসি। পরে মনে পড়তেই একটু মিলায়ে দেখি দুইটাই একেবারে সেম😵💫 শুধু যে ডাউনলোড করসে ওটা কিছু কাট + মেন owner এর ট্যাগ ক্রপ করে দিয়ে নিজের নাক বসায়ে দিসে। ভাবা যায় এগুলো? 😑 আমি এমন অনেক আর্টিস্ট দেখসি যাদের ঠিক মতো আর্ট সাপ্লাই না থাকলেও যেটুকু আছে সেটুকু দিয়ে ভিডিও বানাইতেসে৷ না মানে চুরি করা ভিডিও দিয়ে মানুষের প্রশংসা পেয়ে লাভ কি? 🙃 দিনশেষে আর কেও না জানুক আপনি তো বুঝতেসেন এখানে প্রশংসা গুলো আপনাকে করা হচ্ছে না। চেষ্টা করবেন নিজে থেকে চেষ্টা করার, প্রাক্টিস করতে করতে একদিন আপনু ভালো পারবেন ❣️ তখন দেখবেন আসল খুশি পাইতেসেন