02/09/2025
বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে,নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়।
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত। এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা কবর
শয়তানের পাল্লায় পড়ে ধেকায় পড়ে আল্লাহর থেকে দূরে থাকবেন না আল্লাহর আদেশ থেকে দূরে থাকবেন না
আমরা ভাবি আমরা নামাজ পোড়বো আল্লাহর আদেশ মেনে চলবো কিন্তু শয়তানের পাল্লায় পড়ে দুনিয়ার মায়াই পড়ে আমরা আল্লাহর থেকে দূরে থাকি আমাদের মন কিন্তু ঠিকই চাই আল্লাহর আদেশ মেনে চলি
আল্লাহ আমাদের জীবন দিয়েছেন এবং মৃত্যু দিবেন পূনরায় আবার জীবন দিবেন কবরের জীবন চিরস্থায়ী
চিরস্থায়ী কবরের জন্য আমাদের উচিৎ আল্লাহর আদেস অনুযায়ী জীবন পরিচালনা করা
সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সাথে অল্প অল্প ভালোকিছু করতে থাকা আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি যিনি সৃষ্টি জগতের মালিক আমার মালিক
আল্লাহর আদেশ মেনে চললে আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ
আল্লাহ যেমন দুনিয়ায় কিছু সময়ের জন্য পাঠিয়েছেন অনেক অনেক নেয়ামত দিয়ে এর থেকে অনেক অনেক গুন বেশি বেশি নেয়ামত রেখেছেন আল্লাহর জান্নাতে
আল্লাহর কিছু সময়ের দেওয়া জীবন
এই দুনিয়া শুধু একটি পরিক্ষার স্থান
আল্লাহ প্রতিটি মানুষের প্রতিটি ছোট ছোট ভালো ও মন্দ কাজের হিসেব নিবেন যদিও তা ধুলাবালির থেকেও পরিমাণে ছোট হয়ে থাকে
আসুন আমাদের একটাই চেষ্টা থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অফুরন্ত নেয়ামত রাখা জান্নাতে যাওয়ার
এ সময় খুবই সিমিত কম খুব তারাতারি এ সময় চলে যাবে মৃত্যু চলে আসবে এখনই মৃত্যু চলে আসতে পারে
আসুন আমরা এখনই আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে মাফ চেয়েনি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ
আল্লাহর কাছে মাফ চাইতে বেশি কিছু লাগে না
মন থেকে আল্লাহর কাছে মাফ চাইলেই আল্লাহ তায়ালা মাফ করেন ইনশাআল্লাহ
বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতে থাকা ও জাহান্নামের আজাব থেকে হেফাজত চাইতে থাকা
আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকা
আমাদের জীবনের সর্বপ্রথম সফলতা অর্জনের তালিকায় থাকা সর্বোত্তম
একদম পুরোপুরি মন থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসার ইচ্ছা করলেই সম্ভব অসম্ভব কিছু না আমার জীবন আমার কবর কেও সঙ্গে থাকবে না আমার হিসেব আমাকেই দিতে হবে
একটিবার মন থেকে চেষ্টা করনে আপনিও পারবেন ইনশাআল্লাহ
নিজের বলতে আমাদের রয়েছে শুধুই চিরস্থায়ী কবর
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন নেক হেদায়েত দান করুন (আমিন) ©️