Mustafa Shamim Babu

Mustafa Shamim Babu অনুপ্রেরণার গল্প এবং আমার নিজস্ব লাই?

08/03/2025

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায়, তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।

02/08/2024

দুঃখ আমারও হয়, কিন্তু শিক্ষা হয় না,💔 কারণ
আমি মানুষটা বড় নির্লজ্জ 🥹

Palm Jumeirah Beach
14/05/2024

Palm Jumeirah Beach

অভিমান নিয়ে দূরে সরে থাকি বলেই ভেবো না, ভুলে গেছি। অভিমানে দূরে থাকা যায়, তবে ভুলে থাকা যায় না। প্রচন্ড অভিমানে আদর জমে ...
26/03/2024

অভিমান নিয়ে দূরে সরে থাকি বলেই ভেবো না, ভুলে গেছি। অভিমানে দূরে থাকা যায়, তবে ভুলে থাকা যায় না। প্রচন্ড অভিমানে আদর জমে জমে একাকার হয়। আর যদি অভিমান কেউ না ভাঙ্গায়, তবে বুকের ভেতর শুধু হাহাকার লাগে, প্রবল অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে, পৃথিবীর জাগতিক সবকিছু শুধু বিশ্রী লাগে!

অভিমান নিয়ে এভাবে নীরব থাকি বলে, ভেবো না আমার বলার কিছু নেই। কথা জমে জমে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে! শুধু বলা হয় না তোমায়।

কথারা যেখানে তাদের মূল্য না পায়, সেখানে নীরবতা ছাড়া আর সমাধানের রাস্তা কই? কত কথা বলি নিজের সাথে, শুধু তোমার সাথেই বলা হয় না!

মনে অভিমান পুষে রাখা যে নিদারুণ যন্ত্রণার!
না ভালো থাকা যায়, আর না নিজেকে সান্ত্বনা দেয়া যায়। কোনো কিছুতেই যেন শান্তি খুঁজে পাইনা।

তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকি স্মৃতির দিকে। স্মৃতিরা কাছে ডাকে, শুধু তুমি ডাকো না। নাম ধরে কাছে ডেকে, জড়িয়ে ধরো না। অথচ অভিমান আমার বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে নিবিড় ভাবে।

এভাবে দূরে থাকি বলে ভেবো না, সব ভুলে গেছি।
আমি যে কিচ্ছু ভুলিনি। ভুলতে আর পারছি কই? যতবার ভেবেছি ভুলে যাবো, ততবার তোমার মায়ায়– তোমার ছায়ায় নিজেকে জড়িয়ে আমি শুধু তোমার নামটাই জপতে থাকি– তোমাকেই কাছে ডাকতে থাকি আনমনে!

বহু মানুষকে ভালোবাসি বলেছি আমি।ছেলে, মেয়ে বাচ্চা বুড়ো যুবক এমনি কেউ বাদ যায়নি।কেউ অবাক হয়ে তাকিয়ে দেখেছে, কেউ একবার...
05/03/2024

বহু মানুষকে ভালোবাসি বলেছি আমি।
ছেলে, মেয়ে বাচ্চা বুড়ো যুবক এমনি কেউ বাদ যায়নি।
কেউ অবাক হয়ে তাকিয়ে দেখেছে, কেউ একবার হেসে হাত ধরে কিছুটা পথ হেঁটেছে।
কেউ কেউ অনেক কিছু শিখিয়ে তারপর অজান্তেই দূরে চলে গেছে।
শুধু আমি থেকে গেছি। আমার আমি হয়ে, ওদের আমি হয়েও।
হাত ধরতে শিখেও একা হাঁটতে শিখেছি। বিরাট ভিড়ের মধ্যেও চিৎকার করে কেঁদেছি। আমাতে আমি থেকেছি, ওরাও কিছুটা সময় থেকেছে।
জানো,
আজ কিন্তু এতটুকুও আফশোস নেই।
সব স্বপ্ন ভেঙে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়িয়ে থেকেছি। এতটুকু তো পথ, তাইতেও মানুষ সঙ্গী খোঁজে, ভালো মানুষ খোঁজে।
কত মানুষ জিজ্ঞেস করে আমায়," আচ্ছা ভালোবাসা কাকে বলে?
সম্পর্ক মানেটাই বা কী?
সাথে থাকব বললেই কী থাকা যায়?"
কত শত প্রশ্নের ভিতরে মানুষের জীবন কেটে যায় রাজলক্ষ্মী, আর আমরা বোকার মতো এই শিক্ষক ওই শিক্ষকের দরজায় কড়া নাড়ি।
আমাদের শিক্ষা চাই, জীবনের পথ সুগম চাই।
কেউ জীবন চাই না। চাইতে পারিও না।
এত সহজ সমাজের গভীরে প্রত্যেকটা মানুষ জটিলের পুজো করে।
সহজ অনুপাতের অঙ্কে জটিল জটিল সূত্র প্রয়োগ করে।
সবকিছু তাদের প্রমান করা চাই।
সব কিছু, একদম সব কিছু।
কেউ জীবন চাই না রাজলক্ষ্মী, জীবন চাই না কেউ।।

15/02/2024
তুমি আমার এইখানটায় থাহো। এই যে এইহানে, পিরিতে, মায়ায়, আদরে,দরদে,। তুমি আমার এইডা টের পাইলেই ফাগুন, না পাইলেই আগুন।। তুমি...
09/02/2024

তুমি আমার এইখানটায় থাহো। এই যে এইহানে, পিরিতে, মায়ায়, আদরে,দরদে,। তুমি আমার এইডা টের পাইলেই ফাগুন, না পাইলেই আগুন।।

তুমি এইখানে থাহো,বুকের ভেতর আড়াই ইঞ্চি ছাতিম গাছের তলায়। টুনটুনি পাখি হইয়া চইষা বেড়াও এডাল ওডাল। চোক্ষু দুইডা বন্ধ কইরা যহন তোমারে দেহি, মনে অয় তুমি আমারে তালে বেতালে নাচাও ভালবাসি গানে।

তুমি শুধু আমার এই হাওয়াডা গায়ে লাগলেই। তপ্ত দুপুর রোদের ভেতরও শীতল হইয়া যায় বুকের জমিন।নদী হইয়া কলকলাইয়া বইয়া যাও আড়াই ইঞ্চি বুকের বা,পাশের গহীনটায়।পুবালি বাতাস আইয়া আমারে উড়াইয়া নিয়া যায় সুখের কাছে।

তুমি কথা কইলেই ভুল কইরা আমারে ছুইয়া দেওয়া দুঃখ গুলান ভয় পাইয়া যায়। তোমার কথার বাতাসে দুঃখ গুলান হাওয়াই মিঠাই হইয়া নিমিশেই নাই হইয়া যায়।
পাকা ধানের ছরায় বারি দিলে,যেমন কইরা পইড়া যায় শিশ ছাইড়া ধান,তেমনই তুমি হাইসা দিলেই ছুইটা যায় আমার দুশ্চিন্তার পোকা।

তুমি আমার এ-ই হানে থাহো, যেইখানে তোমারে পাইলেই বেবাক খানি সুখ, না পাইলেই মহামারি আকারে ছড়াইয়া পড়ে অসুখ বিসুখ।

লেখা - মোঃ মেহেদী হাসান

সবাইকে জুম্মা মোবারক 🫂জুম্মার নামাজ কত রাকাত?জুম্মার নামাজে দুই রাকাত ফরজ রয়েছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে চার রাকাত কা...
12/01/2024

সবাইকে জুম্মা মোবারক 🫂

জুম্মার নামাজ কত রাকাত?

জুম্মার নামাজে দুই রাকাত ফরজ রয়েছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে চার রাকাত কাবলাল জুম্মা এবং পরে চার রাকাত বাদাল জুম্মা (সুন্নত নামাজ) আদায় করতে হয়। জোহরের নামাজের মতো ব্যক্তি চাইলে এসময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারেন

03/05/2023

অন্যের মেয়ে উপর আঙ্গুল উঠানোর চেয়ে ভালো,
নিজের মেয়ের ভালো ভবিষ্যতে এর জন্য দোয়া করা।

অবশ্যই তোমরা যা করবে তার ফল পাবে।

Address

Pahartali
4202

Telephone

+8801874802159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mustafa Shamim Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Mustafa Shamim Babu:

Share