07/04/2025
আজ আমরা কোথায়?
-রাগিব আল সারাফ।
ছোট পাখি,
অযথা ডানা ঝাপটানো ছোট পাখি।
ডানা ঝাপটিও না
উড়ে পালানোর ক্ষিমতা তোমার নেই।
তোমার অযথা কান্না দেখার চোখ
এই স্বার্থপর সমাজের নেই।
তোমার দেহের রক্তে ভাসার সাতার
এই সমাজের জানা নেই।
হয়তো এই সমাজ
জানায় প্রতিবাদ।
তবে তোমার রক্তের বন্যায়
সেই প্রতিবাদ নেহাতই পরে রয়
ঘরের কোনায়।
হয়তো সেই প্রতিবাদের স্বরে
সমবেদনা নেই
এই ভিতসংকিত সমাজের।
তাইতো তোমাদের কান্নার সুর
তাদের ভাবায় না
তাদের কাদায় না
তাদের জাগায় না।
তারা ঘুমন্ত শিশুর চেয়েও নিরব
তারা অজ্ঞ, তারা বধির
সার্বিক অর্থে তারা নিশ্চুপ।
তারা আমিই
তারা আমরাই
যারা ক্রমশ ভুলছি নিজের স্বত্ত্বা
ভুলছি নিজের শক্তি
মুলত আমরা পাখি শিকারে ব্যাথিত নই
তাইতো দিনকে দিন শিকার উপভোগ করছি
আমরা ব্যাথিত নই
আমরা বিরক্ত
কার্তুজের শব্দে।