Chitro

Chitro FINE ART SOCIETY OF PUST CHITRO is the only fine arts club in our campus, dedicated to promoting and celebrating various forms of art.

As a society, CHITRO recognizes the importance of art in our lives and strives to create a platform where students can showcase their creativity and talent. The club provides an opportunity for students to explore different art forms, including painting, drawing, sculpture, and photography, among others. CHITRO also organizes various workshops, exhibitions, and events throughout the year to encourage students to engage with and appreciate the beauty of art. Through its various activities, CHITRO aims to create a vibrant and inclusive community of artists who can collaborate and learn from each other, making our campus a hub of artistic expression and creativity.

Art Society, ASAP থেকে আয়োজন করা হচ্ছে-PENCILS & PORTICOSStories in Tarash BhabanLive Art & Sketch Sessionচিত্র এবং চিত...
26/08/2026

Art Society, ASAP থেকে আয়োজন করা হচ্ছে-
PENCILS & PORTICOS
Stories in Tarash Bhaban
Live Art & Sketch Session

চিত্র এবং চিত্র-এর সদস্যদের এই সেশন এবং প্রতিযোগিতায় বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এজন্য Art Society, ASAP কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

বিশেষ অতিথি এবং মেন্টর হিসাবে থাকবেন-
মো: আরজু হোসেন উজ্জ্বল
Assistant Teacher, Fine Arts & Crafts
পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজ
Instructor, Fine Arts & Crafts
বাংলাদেশ শিশু একাডেমি, পাবনা
Former Professor
বগুড়া আর্ট কলেজ

তারিখ: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
সময়: বিকাল ৩:০০ টা - সন্ধ্যা ৬:০০টা

প্রথম পর্যায়ে তাড়াশ ভবনের ভেতরে Official Permission এর ভিত্তিতে প্রবেশ করা হবে, Architectural features পর্যালোচনা করা হবে, Essential Sketch technics শেখানো হবে।

দ্বিতীয় পর্যায়ে CAPTURING HERITAGE COMPETITION (Live Sketch) অনুষ্ঠিত হবে পূর্বালোচিত সেশনের ভিত্তিতে।
প্রত্যেক প্রতিযোগীকে certificate প্রদান করা হবে এবং প্রথম ৩ জনের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা মাত্র

রেজিস্ট্রেশন ফর্ম: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc6DL-1swpdq9V3riCCrAtaOE5vXtUC-GLE0g8yE5kSH0_pAw/viewform

বিস্তারিত জানতে পোস্টে ক্লিক করুন।

বি: দ্র: শুধুমাত্র কার্টিজ পেপার সরবরাহ করা হবে এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় সরঞ্জাম প্রতিযোগীকে আনতে হবে।

🎨PENCILS & PORTICOS
Stories in Tarash Bhaban: Live Art & Sketch Session & competition!!!

Architecture is not merely about designing structures—it is a process of observation, critical thinking, problem-solving, and transforming creative ideas into reality.

Taking this idea one step further, Art Society, ASAP is organizing PENCILS & PORTICOS to provide you with an engaging experience that brings together learning, observing, creating, and competition.

GUEST & MENTOR Md. Arju Hossain Uzzal
Assistant Teacher (Fine Arts & Crafts), Pabna Collectorate Model School & College
Instructor (Fine Arts & Crafts), Bangladesh Shishu Academy, Pabna
Former professor, Bogura Art College (Art & Painting)

EVENT SCHEDULE
Venue: Tarash Bhaban, Pabna
Date: August 27, 2026 (Thursday)

Time: From 3:00 PM to 6:00 PM

FIRST HOUR — INTERACTIVE ART SESSION
The first hour will feature a special interactive session led by our guest mentor, focusing on essential sketching techniques, architectural observation, and practical guidance to strengthen your creative approach.
SECOND HOUR — LIVE SKETCH COMPETITION
Following the session, the main CAPTURING HERITAGE competition will begin. Express your creative vision on canvas as you capture the historic essence of Tarash Bhaban!

REGISTRATION DETAILS
Registration Fee: 100 BDT
Provided Material: Cartridge paper will be provided by the organizers.
Note: Participants must bring their own sketching/art tools (pencils, colors, clipboards, etc.).
Perks: Certificate for all participants & special prizes for the top 3 winners!
🔗 Registration Form:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc6DL-1swpdq9V3riCCrAtaOE5vXtUC-GLE0g8yE5kSH0_pAw/viewform?usp=publish-editor

⏳ Registration Deadline:

[10am, 27 August 2026]

Participate. Observe. Create. Compete.
And capture the heritage through your lines!

POSTER DESIGN CREDITS
Shaida Shawly
Joint Secretary
Art Society, ASAP

Zahidul Islam
President,
Flim & Animation, ASAP

FOR FURTHER INFORMATION
Anonna
President
Art Society, ASAP
01309892003

Masum Billah
Secretary
Art Society, ASAP
01716083293

"CHITRO (Fine Art Society PUST)"পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র চারুকলা বিষয়ক সংগঠন। বিশ্ববিদ্যালয়ে...
18/08/2026

"CHITRO (Fine Art Society PUST)"

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র চারুকলা বিষয়ক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিল্পপ্রেমী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২৩ সালের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা আঁকানোর মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটিতে চারুকলা, কারুকলা, ভাস্কর্য ও ডিজিটাল আর্ট মিডিয়া এই চারটি বিভাগ রয়েছে। এই বিষয়গুলো উপরে সাপ্তাহিক বিভিন্ন সেশন ও আর্ট ওয়াক এর আয়োজন করে থাকে চিত্র। নিয়মিত সেশনের পাশাপাশি গত দুই বছরে সংগঠনটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: শিশু দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছোট শিশুদের নিয়ে ‌চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, বিশ্ববিদ্যালয় দিবসে গ্রাফিতি অংকন, বর্ষা উৎসব সহ বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ সজ্জা, শহীদ দিবস উপলক্ষে পাবনা জেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে আন্তঃস্কুল চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা ইত্যাদি।

প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হতে যাচ্ছে 'চিত্রায়ণ' ৪র্থ পর্ব।
চিত্রায়ণ একটি সদস্য সংগ্রাহক মাধ্যম যার মাধ্যমে পাবিপ্রবি'র একমাত্র ফাইন আর্ট সোসাইটি চিত্র প্রতিবছর নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়। আসন্ন ৪র্থ চিত্রায়ন আবর্তে বিশ্ববিদ্যালয়ের ১৭ ও ১৮ তম ব্যাচের সকল চারুকলা, কারুকলা অনুরাগীদের সাদর আমন্ত্রণ।

রেজিস্ট্রেশনের ধাপসমূহ:

প্রথম ধাপ :
ফর্ম ফিলাপ: অনলাইন
অনলাইন রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/SWBgr41d8FXPy7maA

রেজিস্ট্রেশন শুভেচ্ছা মূল্য: ৳১০০

অডিটোরিয়াম এর সামনে, এলিভেটেড ওয়ের নিচে চিত্র - এর বুথ থেকে ফর্ম এর QR code সংগ্রহ করতে হবে এবং ফর্মটি পূরন করে সাবমিট করতে হবে।

ফর্ম প্রাপ্তি : ১৭ আগস্ট ২০২৬ থেকে ২২ আগস্ট ২০২৬, প্রত্যেক কার্যদিবসের সকাল ১০:৩০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত

পেমেন্ট এর ধাপসমূহ :
ধাপ-০১: নগদ, বিকাশ বা রকেট যেকোনো একটি মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

বিকাশ: ০১৭৩৯৬৯৬৭৪১ (তাহমিদ রাফি)

ধাপ-০২: ট্রাঞ্জেকশন আইডি সংরক্ষণ করুন

ধাপ-০৩:
https://forms.gle/SWBgr41d8FXPy7maA
এ গিয়ে ফর্ম পূরণ করুন। পূরণের সময় আপনার পেমেন্ট মাধ্যম (বিকাশ/রকেট/নগদ) সিলেট করুন এবং ট্রাঞ্জেকশন আইডি দিয়ে ফর্ম পূরণ শেষ করুন।

দ্বিতীয় ধাপ : মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়া।
জয়েন লিঙ্ক পাওয়া যাবে বুথে এবং অনলাইন ফর্ম পুরনের শেষে কনফার্মেশন মেসেজ এ।

তৃতীয় ধাপ : প্রতিযোগিতা
রেজিস্ট্রেশন সম্পন্নকারী সকল শিক্ষার্থীকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

চিত্রকর্ম জমা দেওয়ার স্থান :
অডিটোরিয়াম এর সামনে , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা।

তারিখ : ১৭ আগস্ট ২০২৬ থেকে ২৩ আগস্ট ২০২৬
সময় : সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা

নিয়মাবলী :
১। সকল প্রতিযোগিকে ফর্ম সংগ্রহের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২। প্রতিযোগিরা তাদের নিজ পছন্দ অনুযায়ী কারু শিল্প বা চারু শিল্প জমা দিতে পারবেন।

৪র্থ ধাপ : ফলাফল ঘোষনা, পুরস্কার বিতরণী এবং বিশেষ কর্মশালা

তারিখ : ২৪ আগস্ট, ২০২৬
স্থান : জানিয়ে দেওয়া হবে
সময় : জানিয়ে দেওয়া হবে

যেকোনো প্রয়োজনে,
কে. এম. জুলকার নাঈন সাজিন
সভাপতি
০১৬৩৭-৪৩৫১১২
চিত্র (ফাইন আর্ট সোসাইটি)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা

ইশতিয়াক আহমেদ
সাধারণ সম্পাদক
০১৭৭৪২৬১৪৪৬
চিত্র (ফাইন আর্ট সোসাইটি)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা

আবিদ আজাদ
আহ্বায়ক
০১৩০৩-৪৪৬৭৮৪
চিত্রায়ণ ৪র্থ পর্ব
চিত্র (ফাইন আর্ট সোসাইটি)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা

উম্মে আসমা অনন্যা
সহ-আহ্বায়ক
০১৮৪৩-৯৩৯৫৯৯
চিত্রায়ণ ৪র্থ পর্ব
চিত্র (ফাইন আর্ট সোসাইটি)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা

চিত্র (ফাইন আর্ট সোসাইটি)-র নতুন চিত্রকর সন্ধানে আয়োজিত "চিত্রায়ন" এর ৪র্থ আবর্ত ২০২৬ -এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে...
14/08/2026

চিত্র (ফাইন আর্ট সোসাইটি)-র নতুন চিত্রকর সন্ধানে আয়োজিত "চিত্রায়ন" এর ৪র্থ আবর্ত ২০২৬ -এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

শিল্প, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নবগঠিত কমিটি চিত্র-র কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয়ে কাজ করবে।

নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আশা করি, আপনাদের সৃজনশীলতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টায় চিত্র আরও এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের শিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

#চিত্র #চিত্রায়ন_২০২৬

শুরু হয়েছে'চিত্র' এর সাপ্তাহিক কার্যক্রম 'আঁকি মনের মতো'এই সপ্তাহে আঁকার বিষয় - 'গাছ'যা কিছু দিয়ে আঁকা যায় তা দিয়েই এ...
11/08/2026

শুরু হয়েছে
'চিত্র' এর সাপ্তাহিক কার্যক্রম
'আঁকি মনের মতো'

এই সপ্তাহে আঁকার বিষয় - 'গাছ'

যা কিছু দিয়ে আঁকা যায় তা দিয়েই এঁকে ফেলি পছন্দমত যেকোনো গাছ। এক্রেলিক কালার, পোস্টার কালার, জলরং থেকে শুরু করে যেকোনো ধরনের রং ব্যবহার করতে পারেন। Digital Media তেও আঁকা যাবে।
সাবমিশন সকলের জন্য উন্মুক্ত...

সেরা ৩ টি গাছ প্রকাশিত হবে আমাদের 'চিত্র' পেজ এ।

সাবমিশনের পদ্ধতি:
চিত্র ফেসবুক গ্রুপে হ্যাশট্যাগ সহ পোস্ট করবেন।
গ্রুপের লিংক -
https://www.facebook.com/share/g/1c9bdA3WtX/

তাহলে আর দেরী না করে এঁকে ফেলি
বড় গাছ - ছোট গাছ..
হতে পারে স্বপ্নের এক রঙিন গাছ..

গতকাল চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজনে Portable Watercolour Practice Session এর ২য় পর্ব অনুষ্ঠিত হলো। গত কর্মশালায় অ...
04/08/2026

গতকাল চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজনে Portable Watercolour Practice Session এর ২য় পর্ব অনুষ্ঠিত হলো।

গত কর্মশালায় অংশগ্রহণকারীরা স্ক্র্যাপ উপকরণ ব্যবহার করে নিজেদের Portable Watercolour Set তৈরি করার কৌশল শিখেছিলাম এবার সেই শেখাকে বাস্তবে রূপ দেওয়া হলো।

নিজেদের তৈরি সেট ব্যবহার করে Outdoor Watercolour Sketching & Painting-এর মাধ্যমে প্রকৃতির রঙ, আলো-ছায়া ও সৌন্দর্যকে ক্যানভাসে ধারণ করার অভিজ্ঞতা একটা refreshing সময় কাটানোর সুযোগ দিয়েছে,
Stay tuned for the next one....

চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজন করতে যাচ্ছে আমাদের Portable Watercolour Practice Session। গত কর্মশালায় অংশগ্রহণকারীরা...
02/08/2026

চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজন করতে যাচ্ছে আমাদের Portable Watercolour Practice Session।

গত কর্মশালায় অংশগ্রহণকারীরা স্ক্র্যাপ উপকরণ ব্যবহার করে নিজেদের Portable Watercolour Set তৈরি করার কৌশল শিখেছেন। এবার সেই শেখাকে বাস্তবে রূপ দেওয়ার পালা।

এই সেশনে সকল অংশগ্রহণকারীকে তাদের নিজ হাতে তৈরি Portable Watercolour Set সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সেশনে আমরা সবাই একসাথে ক্যাম্পাসের উন্মুক্ত পরিবেশে বের হবো, যেখানে নিজেদের তৈরি সেট ব্যবহার করে Outdoor Watercolour Sketching & Painting-এর মাধ্যমে প্রকৃতির রঙ, আলো-ছায়া ও সৌন্দর্যকে ক্যানভাসে ধারণ করার চেষ্টা করব।

📅 তারিখ: ৩ আগস্ট ২০২৬
🕟 সময়: বিকেল ৪:৩০টা
📍 স্থান: অডিটোরিয়াম গেটের সামনে

এই সেশনটি শুধুমাত্র একটি আর্ট প্র্যাকটিস নয়; বরং নিজের হাতে তৈরি উপকরণ দিয়ে প্রকৃতির মাঝে বসে শিল্পচর্চার এক অনন্য অভিজ্ঞতা।

আপনার তৈরি Portable Watercolour Set সঙ্গে আনতে ভুলবেন না।
চলুন, রঙ, প্রকৃতি আর সৃজনশীলতার এক সুন্দর বিকেল একসাথে উপভোগ করি। 🎨🌿

গতকাল চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজিত হয়েছিল Portable Watercolour Set Making Workshop, যেখানে সঞ্জিত কুমার নাথ, সহকা...
30/07/2026

গতকাল চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজিত হয়েছিল Portable Watercolour Set Making Workshop, যেখানে সঞ্জিত কুমার নাথ, সহকারী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) আমাদের স্ক্র্যাপ উপকরণ ব্যবহার করে একটি Portable Watercolour Set তৈরির কৌশল, উপকরণ নির্বাচন, রঙ সংরক্ষণের কার্যকর পদ্ধতি এবং সহজে বহনযোগ্য একটি ব্যক্তিগত ওয়াটারকালার কিট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া শেখালেন।

কর্মশালাটি ওয়াটারকালার, স্কেচিং বা আর্ট প্র্যাকটিসে আগ্রহীদের জন্য সুন্দর একটি সুযোগ ছিল, সৃজনশীলতা, পুনর্ব্যবহার এবং শিল্পচর্চার সমন্বয়ে এটি ছিল অনন্য এক শেখার অভিজ্ঞতা।

খুব শীঘ্রই Portable Watercolour Set Making এর 2nd Workshop টি আয়োজিত হবে, সবাইকে অগ্রিম আমন্ত্রণ রইলো।

চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ Portable Watercolour Set Making Workshop, যেখানে থাকবেন সঞ্জিত ...
28/07/2026

চিত্র – ফাইন আর্টস সোসাইটি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ Portable Watercolour Set Making Workshop, যেখানে থাকবেন সঞ্জিত কুমার নাথ, সহকারী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST)।
এই কর্মশালায় অংশগ্রহণকারীরা স্ক্র্যাপ উপকরণ ব্যবহার করে একটি Portable Watercolour Set তৈরির কৌশল, উপকরণ নির্বাচন, রঙ সংরক্ষণের কার্যকর পদ্ধতি এবং সহজে বহনযোগ্য একটি ব্যক্তিগত ওয়াটারকালার কিট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
📅 তারিখ: ২৯ জুলাই ২০২৬
🕟 সময়: বিকেল ৪:৩০টা
📍 স্থান: অডিটোরিয়াম গেটের সামনে
অংশগ্রহণকারীদের জন্য অনুরোধ:
নিচের উপকরণগুলো বাধ্যতামূলক নয়। তবে হাতের কাছে থাকলে সঙ্গে নিয়ে এলে কর্মশালায় হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।
যা আনতে পারেন:
• পুরোনো Pencil Box
• খালি Cosmetic Box (যেমন: পাউডার/স্নো-এর কৌটা)
• Bottle Cap
• PVC Board (Plastic Wood)
• Super Glue / B-6000 / Aica Glue
• পুরোনো Paint Brush
• Unused Pen
• Watercolour Set
• Watercolour Paper
• Pencil, Eraser ও Sharpener
• Stapler
• Paper Clip (Binder Clip হলে আরও ভালো)
• পানি রাখার ছোট পাত্র
• NT Cutter, Cutting Mat ও Steel Scale
• ছোট চুম্বক
আপনি যদি ওয়াটারকালার, স্কেচিং বা আর্ট প্র্যাকটিসে আগ্রহী হন এবং স্বল্প খরচে নিজের জন্য একটি ব্যবহারিক ও বহনযোগ্য ওয়াটারকালার সেট তৈরি করতে চান, তবে এই কর্মশালাটি হতে পারে আপনার জন্য একটি অনন্য শেখার অভিজ্ঞতা।
সৃজনশীলতা, পুনর্ব্যবহার এবং শিল্পচর্চার সমন্বয়ে আমাদের সঙ্গে যুক্ত হোন। 🎨✨

কিছু মানুষ শুধু একটি সংগঠন গড়ে তোলেন না, তারা একটি স্বপ্নের বীজ বপন করে যান। সেই স্বপ্নই একদিন অসংখ্য মানুষের ভালোবাসা,...
27/07/2026

কিছু মানুষ শুধু একটি সংগঠন গড়ে তোলেন না, তারা একটি স্বপ্নের বীজ বপন করে যান। সেই স্বপ্নই একদিন অসংখ্য মানুষের ভালোবাসা, পরিশ্রম আর সৃজনশীলতায় এক বিশাল বৃক্ষে পরিণত হয়। চিত্র (Chitro)-এর জন্ম ও বিকাশের পেছনে আপনার দূরদর্শী চিন্তা, সাহসী উদ্যোগ এবং অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস।

আপনি শুধু একজন দক্ষ সংগঠকই নন, আমাদের অনেকের জন্য একজন অসাধারণ মেন্টর। আপনার কাছ থেকে আমরা শিখেছি—শিল্প শুধু আঁকায় সীমাবদ্ধ নয়; এটি মানুষকে একত্রিত করার, নেতৃত্ব দেওয়ার এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক শক্তিশালী মাধ্যম।

আপনার দেখানো পথেই আজ চিত্র এগিয়ে চলেছে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে, আর আপনার রেখে যাওয়া মূল্যবোধ আমাদের প্রতিটি পদক্ষেপে সাহস জোগায়।

আপনার জীবনের প্রতিটি দিন হোক সুস্বাস্থ্য, আনন্দ, সাফল্য এবং নতুন নতুন অর্জনে পরিপূর্ণ। আপনার স্বপ্নগুলো আরও বহুদূর ছড়িয়ে পড়ুক, আর আপনি সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকুন।

শুভ জন্মদিন, সৈয়দ ইয়ানুর শাহ ❤️
চিত্র পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং অসংখ্য শুভকামনা।

গতকাল স্কেচবুক আর পেন্সিল নিয়ে সবাই আমরা একসাথে ঘুরলাম, ছবি আঁকলাম আর আড্ডা দিলাম।এভাবে Artwalk এর মাধ্যমে প্রকৃতির সৌন্...
16/07/2026

গতকাল স্কেচবুক আর পেন্সিল নিয়ে সবাই আমরা একসাথে ঘুরলাম, ছবি আঁকলাম আর আড্ডা দিলাম।
এভাবে Artwalk এর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যকে দৃশ্যায়ন করলাম চিত্রের সাথে...

Address

Pabna University Of Science And Technology
Pabna
6600

Telephone

+8801759313398

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chitro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share