29/02/2024
কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হওয়া প্রসঙ্গে ঢাকা, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২রা মার্চ, ২০২৪ সকাল ৭ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা SEA-ME-WE-4 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন SEA-ME-WE-5 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে বিএসসিপিএলসি'র ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
উল্লিখিত রক্ষণাবেক্ষণ কাজের সময়ে সম্মানীত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।