26/05/2026
প্রাইভেট কোম্পানিতে চাকরি করে টিকে থাকা জীবনের একটি বড় চ্যালেঞ্জ। যৌবনের শ্রেষ্ঠ মেধা, শ্রম, এবং সময় বিনিয়োগের মাধ্যমে এই মন্দাবাজারে যে ক্যারিয়ার সিড়িটি আপনি খুঁজছেন, তা সব প্রতিষ্ঠানে পাওয়া যায় না। কিছু মানুষ সিড়ি না বেয়ে ভাগ্যজোরে লিফটে উঠে যায়, আবার অনেক উজ্জ্বল নক্ষত্র কর্পোরেট কালচারের কট্টর থাবায় ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। আবার কিছু কোমলমতি ব্যক্তিরা বিশেষ সহায়তার মাধ্যমে শীর্ষে পৌঁছায়, যা অন্যদের জন্য প্রায় অসম্ভব। তবে সর্বোপরি মনে রাখতে হবে, ক্যারিয়ার জীবনের একটি অংশ মাত্র।