15/11/2021
আমরা ২০২০ ব্যাচ এখন পর্যন্ত যা যা দেখেছি -
১. এইচএসসি এক্সাম হবে-হবে না বলে নাচানাচি করতে দেখেছি🙂
২. অটোপাশ নামক অটোবাঁশ দিতে দেখেছি🙂 ৩.মূর্খমন্ত্রী বলেছিল এই অটোবাঁশ নাকি উচ্চশিক্ষায় কোন প্রভাব ফেলবে না।কিন্তু তার উল্টোটা হতে দেখেছি।
৪. সাইন্স থেকে ১ লাখ ২৩ হাজার+ জিপিএ ৫ পেতে দেখেছি🙂
৫. মেডিকেল অ্যাডমিশনে জিপিএ এর ওপর মার্কস নিয়া কাহিনী হতে দেখেছি🙂
৬. ডেন্টালের প্রশ্নে ঐতিহাসিক রেকর্ড+কাট মার্কস দেখেছি🙂
৭. এক্সামের ডেট নিয়া BUP কে খেলা করতে দেখেছি🙂
৮. কল্যাণের নামে গুচ্ছ কমিটি গঠন করে ছাত্রছাত্রীদের অকল্যাণ করতে দেখেছি🙂
৯. গুচ্ছে সিলেকশন নিয়ে পুতুল খেলা দেখেছি🙂
১০. গুচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য ছাত্রছাত্রীদের লড়াই করতে দেখেছি🙂
১১. গুচ্ছের সিটপ্ল্যান নিয়ে তালবাহানা দেখেছি🙂
১২. গুচ্ছে সাইন্সের "এ" ইউনিটের সুন্দর একখানা প্রশ্ন দেখেছি🙂
১৩. গুচ্ছে ম্যাথ+বায়ো দাগালে ভালো হবে বলা সিনিয়র ভাইদেরকে সার্কুলার প্রকাশের পর গর্তে চলে যেতে দেখেছি🙂
১৪. গুচ্ছে আবেদনের নামে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ডাকাতি করতে দেখেছি🙂
১৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের "বি" ইউনিট আর গুচ্ছের "বি" ইউনিটের রেজাল্টে দেখেছি কিভাবে ৬ থেকে ৭৬ আর ৮২ থেকে ১২ হয়, কিভাবে গুচ্ছে ইংরেজি না দাগিয়ে ইংরেজিতে ২৮ পাওয়া যায়!🙂
১৬. আমরাই সর্বপ্রথম গুচ্ছ বিশ্ববিদ্যালয় দেখেছি🙂
১৭. সিনিয়রদের কথা শুনে বাঁশ খেতে দেখেছি🙂
১৮. সেকেন্ড টাইমারদের জীবন নিয়া ছিনিমিনি খেলতে দেখেছি🙂
১৯. আগামী বছর সেকেন্ড টাইম থাকবে না সার্কুলার দেখেছি🙂
২০. সর্বত্র জিপিএ ৫ ধারীকে মূল্যয়ন করতে ও এর নিচের জিপিএ ধারীকে হেয় করতে দেখেছি🙂
২১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের "খ" ইউনিটের প্রশ্ন দেখেছি🙂
২২. সাইন্সের ১ লাখ ২৩ হাজার জিপিএ ৫ পাওয়া স্টুডেন্টদের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাত্র ১০% পাস করতে দেখেছি🙂
২৩. চবির ডি ইউনিট এর রেজাল্টে রহস্য দেখেছি🙂
২৪. জাবি আর চবির শিফট ভিত্তিক বৈষম্য দেখেছি🙂
২৫. গোল্ডেন পেয়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা নেই দেখেছি🙂
২৬. আমরা সবচেয়ে সুন্দর যে জিনিসটি দেখেছি সেটা হল জবি আর শাবিপ্রবির VC😌
২৭. আমরা জবির জিপিএ ৫ ওয়ালা সার্কুলার দেখেছি🙂
২৮. ডাবল গোল্ডেন পেয়েও ন্যাশনালে সাবজেক্ট না পেতে দেখেছি🙂
২৯. হতাশার চরম পর্যায় দেখেছি🙂
৩০. নিজেদের অধিকার আদায়ের জন্য বারবার আন্দোলন করতে দেখেছি🙂
৩১. সব জায়গায় ১ম, ২য়, ৩য় হওয়া স্টুডেন্টদেরকে জয়কলির বই পড়তে দেখেছি🥴এছাড়াও ১ম,২য়,৩য় হওয়া স্টুডেন্টদেরকে নিয়ে কোচিং সেন্টারগুলোর টানাটানি কাড়াকাড়ি করতে দেখেছি।
# # হ্যাঁ আমরাই সেই প্রাণী যারা এমন অদ্ভুত অদ্ভুত রকমের জিনিস দেখেছি এবং এখনো দেখতেছি। তাই বলছি আমাদেরকে যেই সেই প্রাণী ভাইবেন না। আমরা সেই জিনিস ভাই!