30/09/2025
আমি তাকে কুড়িয়ে পেয়েছি এক ভেজা সান্ধ্যায়
বৃষ্টিভেজা রাস্তায় বাতাস গায়ে মেখে,
নির্জন পথের মোড়ে দাঁড়িয়েছিলো সে,
চোখে যেন অদ্ভুত এক অচেনা কষ্ট,
কাঁপা হাতে লুকিয়ে রেখেছিলো স্বপ্নের টুকরো।
আকাশে তখনো রঙ ছড়াচ্ছিলো সাঁঝের আলো,
ভেজা মাটির ঘ্রাণে বাজছিলো নীরব কোনো গান,
আমি থেমে তাকালাম তার দিকে—
মনে হলো, পৃথিবীর সব হারানো গল্প
হয়তো ওর চোখেই আশ্রয় নিয়েছে।
সে বললো না কিছু, আমিও জিজ্ঞেস করিনি,
কেবল নীরবতার ভেতর দুটো হৃদয়ের ধ্বনি
মিলে গিয়েছিলো বৃষ্টির শব্দের সাথে।
সেই সান্ধ্যায় আমি বুঝেছিলাম—
কিছু মানুষকে খুঁজে পেতে হয় না,
তারা হঠাৎ করেই কুড়িয়ে মেলে জীবনের পথে।
আর তখন থেকে
ভেজা প্রতিটি বাতাস, প্রতিটি সন্ধ্যা
আমার কাছে কেবল ওরই স্মৃতি হয়ে আছে।