22/06/2020
শুভ জন্মদিন ওয়ারফেজের
প্রথম এ্যালবাম 'WARFAZE'
২২ জুন ১৯৯১
ওয়ারফেজ গঠিত হয় ১৯৮৪ সালের ৬ জুন, তারপর ৮ বছর সময় লাগে অনন্য সব সৃষ্টি নিয়ে তাদের প্রথম এ্যালবাম ''WARFAZE' প্রকাশ করতে যা আজ ২৯ বছরে পা দিলো। সেই দিনটি ছিলো ২২ জুন ১৯৯১ শনিবার, সেই থেকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক যুুগান্তকারী রক যাত্রার দূয়ার খুলে দেয়া, চমকে দেয়া নতুন এক অধ্যায়ের পথ চলা শুরু যা আজও অব্যাহত আছে।
একটি ছেলে, বসে আছি, বিচ্ছিন্ন আবেগ, স্বাধিকার, নিস্তব্ধতা, কৈশোর, আশা, রাত্রি, বৃষ্টি নামছে, সন্ধ্যা গান গুলোর কারিগরদের মাঝে কন্ঠে ছিলেন সঞ্জয়, ড্রামে টিপু, বাবনা বেজ গিটার ও কন্ঠে আর রাসেল কিবোর্ড।
ওয়ারফেজেরে সেই প্রথম এ্যালবামের গান আজও ব্যান্ডের গানের শ্রোতাদের অবিচ্ছেদ্য একটি অংশ। সময় পার হয়েছে, লাইন আপে পরিবর্তন এসেছে কিন্তু গান গুলোর জনপ্রিয়তার কোন পরিবর্তন আসেনি, এখনো কনসার্টে যার কন্ঠেই শুনি না কেন গান গুলো যেন আবারও নতুন করে শোনা।
বাংলাদেশের সঙ্গীতের অন্য আরও অনেক ঐতিহাসিক গানের এ্যালবামের মত 'WARFAZE' ও প্রকাশিত হয়েছিলো 'সারগাম' থেকে, এমনকি ওয়ারফেজের দ্বিতীয় এ্যালবাম 'অবাক ভালোবাসা' ও প্রকাশিত হয় সারগাম থেকে।
নতুন আর কোন এ্যালবাম ক্যাসেট বা সিডি আকারে দেখতে পাবো কিনা আমি সন্দিহান, তবু প্রত্যাশা রইলো, নতুন কিছুর, ওয়ারফেজ এর নতুন পুরাতন সকল সদস্যদের অফুরন্ত শুভেচ্ছা।
ধ্রুব আহসান
২২ জুন ২০২০