23/09/2022
আসসালামু ওয়ালাইকুম আপুরা,🥰🥰🥰
আজ জানবো মনকে হাসিখুশি, স্বচ্ছল রাখলে কিভাবে তার প্রভাব আমাদের ত্বক ও স্বাস্থ্য ও জীবনকে
প্রভাবিত করে।
দৈনন্দিন জীবনে নানারকম সমস্যার ভীড়ে আমরা নিজেদের অস্তিত্ব টাকে হারিয়ে ফেলি।প্রচুর কাজের চাপ,পড়াশোনার ব্যাস্ততার মাঝে কোথায় যেনো মন খুলে কথা বলা,মন খুলে হাসঁতে পারা আমরা ভুলে যায়
অথচ,
হাসিখুশি থাকলে, প্রাণোচ্ছল থাকলে কর্মশক্তি আরো বেড়ে যায়।নিজের আত্মবিশ্বাস বেড়ে যায় বহুগুণে।আত্মিক প্রশান্তি আমাদের ত্বককে ও ভালো রাখে। স্বাস্থ্য, মন আর ত্বক একে অপরের সাথে গভীর ভাবে সম্পর্কযুক্ত।একটা যদি কোনভাবে ক্ষতিগ্রস্ত বা প্রেশারে থাকে তাহলে বাকি ২ টার ওপর ও তার প্রভাব পড়ে।
কর্মক্ষেত্রে একটুকরো হাসি বিলীন করে দিতে পারে সারাদিনের ক্লান্তি সাথে সহকর্মী দের ভালো ব্যাবহার তো উপরি পাওনা।যত কষ্ট ই হোক না কেনো ভেতর থেকে সাহস থাকলে কোন কিছু তেই তাকে দমন করতে পারেনা।জীবনের প্রতিটি প্রত্যাশিত, অপ্রত্যাশিত ঘটনাকে পজিটিভ ভানে নেয়া শিখলেই জীবন সুন্দর।
আর নিজের মাঝে যখন আনন্দ থাকবে তখন সেই আনন্দ মুখেও ফুটে উঠবে।ভালো থাকবো ত্বক। আমরা হয়তো অনেকেই রাগ বা বিরক্তিকর পরিস্থিতিতে ভুরু কুঁচকায় তবে এটা জানিনা যে এর মাধ্যমে কপালের ত্বকে ভাঁজ পড়ে। যার জন্য ত্বক অনেক খারাপ লাগে দেখতে। বুড়ি হওয়ার আগেই বুড়িয়ে যায়।
তাই আমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবো আপুরা। মন ভালো থাকলে জগতের সবকিছুই ভালো লাগে।অন্য একজনের খারাপ মন্তব্যে কষ্ট না পেয়ে সেটাকে জীবনে এগিয়ে যাওয়ার ধাপ মনে করবো। তবেই তো জীবন সুন্দর🖤