Eman-E-Islam

Eman-E-Islam It is a International Islamic Page , We always try to give our best if any one find any mistake plea

03/03/2023
⭕ গোসলের ফরজ ৩টি। এই ৩টির মধ্যে যেকোনো ১টি বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না। আর ফরজ গোসল আদায় না হলে নামাজ, রোজা, আমল, ই...
18/02/2023

⭕ গোসলের ফরজ ৩টি। এই ৩টির মধ্যে যেকোনো ১টি বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না। আর ফরজ গোসল আদায় না হলে নামাজ, রোজা, আমল, ইবাদত কোনো কিছুই কবুল হবে না।

🔸 গোসলের ফরজ সমূহঃ-

১) একবার কুলি করা,

২) একবার নাকে পানি দেওয়া,

৩) একবার সম্পূর্ণ শরীরে পানি পৌছে দেওয়া।

🔹 ফরজ গোসলের সুন্নত সমূহঃ-

১) তিনবার গড়গড়ার সাথে কুলি করা,

২) তিনবার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো,

৩) সম্পূর্ণ শরীরে ভালোভাবে পানি পৌছে দিয়ে গোসল সম্পন্ন করা।

🔸 ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো ফরজ নয় বরং সুন্নতের অন্তর্ভূক্ত। তাই উপরোক্ত নিয়মে গোসলের ফরজ এবং সুন্নত সমূহ আদায় করে গোসল করা হলে ফরজ গোসল আদায় হয়ে যাবে ইন শা আল্লাহ।

🔹 তবে রোজারত অবস্থায় ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো যাবে না। এতে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফরজ গোসলের ক্ষেত্রে তিনবার কুলি করতে হবে, তিনবার (হালকাভাবে) নাকে পানি দিতে হবে এবং সম্পূর্ণ শরীরে পানি পৌছে দিতে হবে। -[রুদ্দুল মুখতারঃ- ১/২৮৪, বাদায়েউস সানায়াঃ- ১/১১২]

⭕ ফরজ গোসল করার নিয়ম ও পদ্ধতিঃ-

🔸 সর্বপ্রথম উভয় হাতের কব্জি পর্যন্ত ধুয়ে নেওয়া, অত:পর লজ্জাস্থান ও লজ্জাস্থানে যা লেগে আছে তা ভালোভাবে পরিষ্কার করা। এরপর পরিপূর্ণভাবে অজু করা। তারপর মাথার উপর তিনবার পানি ঢালা এবং শরীরের বাকি অংশে পানি পৌছে দেওয়া। গোসল শেষে উভয় পা ধুয়ে নেওয়া। এটিই হচ্ছে পরিপূর্ণভাবে গোসল করার সুন্নত পদ্ধতি। -[ফাতাওয়া আরকানুল ইসলাম-২৪৮]

🔹 ফরজ গোসলের ক্ষেত্রে মহিলাদের জন্য মাথার চুল এবং পুরুষদের জন্য দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভিজাতে হবে।

🔸 উপরোক্ত নিয়মে গোসল করা হলে যদি অজু ভঙ্গ হয়ে না থাকে, তাহলে আর নতুন করে অজু করার প্রয়োজন হবে না। এই অজু দিয়েই নামাজ আদায় করা যাবে।

16/01/2023
মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস :● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)● "হায়! যদি পরকালের জ...
09/01/2023

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস :

● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)

● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" (সূরাহ ফজর, আয়াত : ২৪)

● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" (সূরাহ আল-হাক্কা, আয়াত : ২৫)

● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)

● "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" (সূরা আহযাব, আয়াত : ৬৬)

● "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৭)

● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (সূরাহ আন-নিসা, আয়াত : ৭৩)

● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (সূরা কাহফ, আয়াত : ৪২)

● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (সূরাহ আনআম, আয়াত : ২৭)

সেইদিন আপসোস করে কোন লাভ হবে না। সুতরাং রবের নীড়ে ফিরে আসুন। কারণ, প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ অস্বাদন করবে।

আল্লাহ সুবহাহু ওয়া তায়ালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন ।
©️

❤️❤️❤️
27/12/2022

❤️❤️❤️

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eman-E-Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Eman-E-Islam:

Share

Category