যাকে বিয়ে করবো সে অসাধারণ কেউ হবেনা!
কিংবা বিখ্যাত ও কেউ নয়!অনেক স্মার্ট কেউ হবেনা।হয়তো হবে খুব সাধারণ কেউ, দেখতে সাদামাটা!অনেকের ভিড়ে আলাদা করে চেনা যায় না এমন কেউ......
অন্যদের সাথে পার্থক্য হবে তার পাঞ্জাবী আর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে , সুন্নতকে আঁকড়ে ধরার টাকনুর উপর প্যান্ট, সুন্নতি দাড়ি, প্রবণতাতে,ইসলামের সঠিক বুঝে.....
মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যাবে তার মাঝরাতের 🤲মুনাজাতের চাঁপা ক
ান্নায়,আমাকে সে শেষ রাতে শেখাবে কি করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হতে হয় ,তাহাজ্জুদে জোর করে উঠাবে....
জানিনা সে আমার জন্যে কাঁদবে কিনা!!তবে চাই সে তার স্রষ্টার ভয়ে দু ফোঁটা পানি ফেলুক, জোছনা রাঁতে আমি অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকবো আর ভাববো এই চোখ জোড়া আমার রবের ভয়ে সিক্ত,কি পবিত্র....
জানি না সে সচ্ছল হবো কিনা!!
তবে চাই আমরা পরিতৃপ্ত যেন থাকি তার হালাল রুজিতেই। সামর্থের চেয়ে বেশি উদার যেন সে হয় অসহায়দের প্রতি, যখন তার হাতটা ধরবো সে আমাকে দুর্গম পথে হাঠতে শিখাবে,দ্বীনের পথে চলতে গিয়ে কাটা আর কষ্ঠের রাস্তায় সে আমার পাশে থাকবে ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দিতে শিখাবে,আমি যদি কখনো হতাশ হয় সে হলে বলবে মুমিনদের হতাশ হতে নেই।
আমার নিজের খুব বেশি চাহিদা নেই, আমি জানি কিভাবে মানুষের মুখে খাওয়া তুলে দিতে হয়, কিন্তু যখন ক্ষুধার্ত থাকব ? আমি চাই সে আমাকে শেখাক কিভাবে প্রচন্ড ক্ষুধা নিয়েও অন্যের মুখে নিজের খাওয়াটা তুলে দিতে হয়... তার সার্মথ্য বাইরে যেনো কিছু আবদার না করি।
খুব বড় বাড়ি তার নাই থাকল!!তার সামর্থ্য যত টুকু আছে তা দিয়ে করব নাহয় ছোট একটা এতিমখানা, শীতের বেশ কটা রাত আমার নাহয় একাই কাটল, সে আমাকে ছুটে বেড়াতে শিখাবে গ্রাম থেকে গ্রামে, ব্যস্ত থাকতে শিখাবে শীতবস্ত্র নিয়ে উষ্ণতা বিতড়নে....!!আর তার জমানো টাকাগুলো নিয়ে তাকে নিয়ে যাবো হজ্জে,দুজনে একসাথে তাওয়াফ করবো, পাশাপাশি থেকে দেখবো মহান রবের ঘর ও মদিনা শরীফ,
আমি জানি কেউ পারফেক্ট না, কিন্তু মানুষের হক সম্পর্কে সে যেন সচেতন থাকে, তাহলে সে তার স্ত্রীর হক সম্পর্কে ও সচেতন থাকবে...
সে যতটা নম্র, ইসলামের প্রয়োজনে যেন সে হয় ততটাই কঠিন! আমার খুব স্মার্ট কাউকে না হলেও চলবে, আমি যেন নিজ Ideology তে দৃঢ় কাউকে পাই....
যে আপোষে অনড়, যে সত্যিকার মুসলিম হয়ে বাঁচতে একজন রাসূল প্রেমিক আউলিয়া প্রেমিক হয় ।শত প্রতিকূলতায় ও নিজ আদর্শে টিকে থাকার মনোভাব যে আমার জন্যে সবচেয়ে বড় বিষয়.....
আমি চাই আমাদের সম্পর্কটার ভিত্তি তাকওয়া হোক,প্রিয় রবের ভালবাসাটাকে কেন্দ্র করেই আমাদের জীবনের ভালবাসার সূচনা হোক। আমীন!🤲
এইভাবে আমি এবং আমার সমস্ত অবিবাহিত বোনদের অবশ্যই ভাবা উচিত।
-