Inspire with Jakir

Inspire with Jakir "স্বপ্নই জীবনের গন্তব্য, অধ্যবসায় তার পথ।"
"অনুপ্রেরণার জন্য ফলো করুন আমাদের পেইজ!"

21/02/2026

অন্যের মৃত্যু যদি শিক্ষা না দেয়,
তবে নিজের মৃত্যু কঠিন শিক্ষক হয়ে আসবে।

19/02/2026

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস।
যে আফসোস কে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।

ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম।
আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।

যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়,
কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি!🖤

14/01/2026

বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা।
ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত!
দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা।
মধ্য দুপুরে তীর্যক রোদের মত অনেকটা নির্লজ্জের মত আমাকে আলিঙ্গন করে নিয়েছিলো অনাকাঙ্ক্ষিত অবহেলা।
আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীন দশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কী না!
ছিলো না।
বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মত অদমনীয়
তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসঙ্কোচিত।

আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো-দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম।
তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা।

উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়।
কী মিলেছিলো?
ঠোঁট উলটানো ভৎসনা আর অভিশপ্ত অনূঢ়ার মত একতাল অবঙ্গা।
তাও শয়ে গিয়েছিলাম একটা সময়।

হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে।
তাচ্ছিল্য নয় একটু মায়াই যেন ছিল,
হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে।
ওইটুকুই আমার যা পাওয়া।

আমি ঝরে যাওয়া পাতা,
তারপর ও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙ্গিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙ্গতে পারিনি আমি।
একথা জানে শুধু অন্তর্যামী..😥

02/01/2026

যখন পরিবর্তন আসে, তখন একদল মানুষ পোশাক পরিবর্তন করে, আর অন্যদল পরিবর্তন করে চেহারা।

Inspire With Jakir

25/12/2025

আজকাল মানুষের কাছে প্রচুর অপশান হয়ে গেছে। যেখানে মন টেকেনা সেখানে দু-পাঁচদিনের বেশি কেউই আটকে রাখতে পারেনা। জীবনে Better খুঁজতে খুঁজতে Necessity-টাই হারিয়ে ফেলছি আমরা।

সম্পর্কের ক্ষেত্রেও সামনের জনের “ভালোটা”কে আমরা যত সহজে গ্রহণ করি, “খারাপটা” ঠিক ততটাই দূরে সরিয়ে রাখি, অথচ ভালো-খারাপ মিলিয়েই একটা গোটা মানুষ।
“অ্যাডজাস্টমেন্ট” শব্দটা ন্যারো হতে হতে প্রায় বিলিন হয়ে যাচ্ছে,
কেউ চলে যাওয়ার পর আফসোস করে বলছি,
“ না রে! He/She was not my type .. ” অথচ আমরা তাকে কতটা বুঝতে পারলাম সেটাই বুঝলাম না।

17/12/2025

"যে অবান্ছিত কেশ তুমি ছিঁড়তে পারবে না, সে অবান্ছিত কেশ তুমি টানাটানি করতে যেয়ো না।"

22/11/2025

খেলাধুলা করছে ছাত্ররা-অবসর সময় ❤️

08/11/2025

মন খারাপ গুছাতে গুছাতে, নিজের জীবনটাই যেন ধ্বং'সস্তূপে ঢেকে গেছে।

08/11/2025

দুঃখ বলি কারে?
দুঃখ বলি যারে,
সে দেয় - উপর উপর স্বান্তনা;
ভেতর ভেতর যন্ত্রণা!
আমি দুঃখ বলি কারে?
দুঃখের কথা বলতে গেলেই
দুঃখ আমার বাড়ে।

—দুঃখবিলাস

06/11/2025

যখন মানুষ বুঝে যায়,
নিজের দুঃখ, কষ্ট, বেদনার দায় কেবল তাঁর নিজেই।

তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে।
সে জেনে যায়:-
এই পৃথিবীতে সবাই যার-যার তাঁর-তাঁর,
কারো জন্য কেউ নয়।

সম্ভাবনা না থাকলে— ইতি টানা ভালো। সময়মতো না থামলে— ক্ষয়ের পরিমাণ কেবল বাড়ে।

06/11/2025

আমি যেন মায়ের উদর থেকে জন্ম নেওয়া
অভিশপ্ত এক জান্নাত বিতাড়িত আদম সন্তান।

বিষণ্নতাই আমার পৃথিবীর একমাত্র ঋতু
ব্যর্থতাই আমার একমাত্র পরম আত্মীয়
দুঃখোই আমার জন্মগত মৌলিক অধিকার

সময়ের সাথে আমার কোন দুশমনি নেই
তবুও মনে হয় যেন সে তার সমস্ত বারুদ মজুদ করে রাখে কেবল আমাকেই পোড়াতে;

দুঃসময় সময় —
এক মানুষকে আর কতটুকু পোড়াবে
এক জীবনে আর কত দেখাবে ভয়
ভাগ্যহীন চিরশূন্য হাতেও তো একদিন
ধরা দেয় এসে পৃথিবীর সকল বিস্ময়।

06/11/2025

রাস্তায় বাস এর খেলা চলে -সৌখিন বাস

Address

Mymensingh
Mymensingh
692231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspire with Jakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Inspire with Jakir:

Share