17/03/2026
🌙✨ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ ✨🌙
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার শাড়ী এবং ওমর ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ধোবাউড়া-হালুয়াঘাট আসনের মাননীয় সংসদ সদস্য ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল ভাইয়ের সহধর্মিণী তাবাচ্ছুম তামা ভাবির নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ধোবাউড়া উপজেলার গামারীতলা, গোয়াতলা ও সদর ইউনিয়নের প্রায় ২ হাজার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার শাড়ী বিতরণ করা হয়।
মানবতার এই মহৎ উদ্যোগে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
🤲 আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করুন।
ার #মানবিক_উদ্যোগ