11/09/2026
🍁দরূদে ইব্রাহিম (সবচেয়ে উত্তম দরূদ, যা নামাজে পড়া হয়)
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ।
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।
অর্থ: হে আল্লাহ! হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেমনটি করেছিলেন হযরত ইব্রাহিম (আ.) এবং তাঁর বংশধরদের ওপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ! হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর বংশধরদের ওপর বরকত নাজিল করুন, যেমনটি করেছিলেন হযরত ইব্রাহিম (আ.) এবং তাঁর বংশধরদের ওপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।
🍃 সবচেয়ে সংক্ষিপ্ত দরূদ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
উচ্চারণ: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অর্থ: তাঁর ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।
☘️ দরূদে শাফি (আমলের জন্য সংক্ষিপ্ত ও সুন্দর দরূদ)
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা, ওয়া সাল্লি আলাল মু’মিনিনা ওয়াল মু’মিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
অর্থ: হে আল্লাহ! আপনার বান্দা ও রাসূল মুহাম্মদের ওপর রহমত নাজিল করুন এবং সমস্ত মুমিন পুরুষ ও নারী, এবং সমস্ত মুসলিম পুরুষ ও নারীর ওপর রহমত নাজিল করুন।
🍀 সাধারণ ও সহজ দরূদ
اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম।
অর্থ: হে আল্লাহ! আমাদের সরদার হযরত মুহাম্মদ (সা.), তাঁর পরিবারবর্গ এবং তাঁর সাহাবীদের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।