22/05/2026
কবিতা:💔আমি এক ধর্ষিতার বাবা💔
মো:তাহমিদুল হক
★আর কতোকাল দেখবো আমি ধর্ষিতার এই মুখ
অলিতে-গলিতে ধর্ষক ঘুরে রাষ্ট্র থাকে চুপ।
★বুকফাটা চিৎকার নিয়ে চুপ থাকছি আজ,
কাল হয়তোবা তোমরাও পড়বে ধর্ষিতা বাবার সাজ।
★আমলা থেকে কামলারা আজ মুখে তালা আঁটছে, রাজা তো আছে নিশ্চিন্তে ভাই!
ধর্ষিতার বাবা কাঁদছে।
★"আমরা রাজা ওঁরা মন্ত্রী তোরা সবাই কামলা,
দিন শেষে সব ঠিক হয়ে যাবে একটুখানি সামলা"
★রাজ্যের রাজা মন্ত্রীর পায়ে নতোশিরে আছে,
পুরুষ নামের হিজরা উনি চুড়ি পড়ে নাচে।
★এই দেশে ভাই ধর্ষক বাড়ে ধর্ষিতার হাড় কমছে,
ওরা,, ধর্ষণের পর হত্যা করে নিশ্চিন্তে ঘুরছে।
দেশের মানুষ দর্শক হয়ে কী করবে তা ভাবছে।
★মন্ত্রীরা সব পড়ে আছে ভাই!আবেগের মহা সাগরে, বিবেক তাদের কাজ করেনা রাষ্ট্রের কোনো কল্যাণে।
★আমি বলি তারা ধর্ষক নয় পতিতা-দের পিতা,
কিভাবে তারা বিচারক হিসেবে ধর্ষকদের দিবে সাজা।
★তারা তো নিজেরাই পতিতা পালে, ধর্ষক দিয়ে
ক্ষমতা কেনে, ধর্ষিতা হতভাগা।
★ এই দেশে ভাই
সবই আছে নেই যে শুধু বিচার, সব শালারাই পশুর মতো কে করবে তার সুসার।
★দেশের মানুষ দেশের কালচার ত্যাগ করেছে ভাই!
ভীনদেশীদের কালচার নিয়ে গর্ভকরে তাই, ঘরে ঘরে
ধর্ষিতাদের কোনো অভাব নাই।
★রাষ্ট্র আমার মরে গেছে ক্ষমতার বিষ পনকরে,
আমলারা সব রাজ প্রাসাদে নর্তকি নিয়ে গান করে।
পশু রূপের ধর্ষকরা সব তাদের পয়ে সালাম করে,
ধর্ষিতার বাবা দর্শক হয়ে সব হারিয়ে কেঁদে মারে।
★★★দেশে বিচার হবে কোন কালে?★★★
#বিচার বিভাগ।
#আইন মন্ত্রণালয়।
the people.