Sreemangal Upazila Press Club

Sreemangal Upazila Press Club This is a platform of Emerging, Experienced & People oriented Journalist, Media Professionals. Our Our Vision is - Promote Rural Journalism.

https://www.ekushey-tv.com/country/news/1360873111111150668
10/10/2024

https://www.ekushey-tv.com/country/news/1360873111111150668

গিনিচ বুক অব রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়ষ্ক পুরুষের বয়স ১১১ বছর। আর বাংলাদেশের শ্রীমঙ্গলের মেকানীছড়ার রাম ....

02/09/2024

বিগত কয়েকদিন ধরে আমাকে নিয়ে কয়েকটি ফেইসবুক আইডি থেকে সাম্প্রদায়িক উস্কানীমুলক পোস্ট দেয়া হচ্ছে।
যা শতভাগ মিথ্যা ও ভিত্তিহীন।এটি আমাকে নিয়ে একটি চক্রান্ত।
২০১৩ সালেও আমাকে নিয়ে এমন প্রচারণা হয়েছিল। যা ঐ সময়েই শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে স্থানীয় শ্রদ্ধেয় ইমাম সাহেববৃন্দ ও শ্রীমঙ্গলের সূধীজনসহ যাচাই করা হয়। তখন যাচাই করে উনারা আমাকে বলেছিলেন এটা কেউ চক্রান্ত করে আপনার উপর চাপিয়েছিল। এতে আপনার কোন দোষ নেই। পুরো বিষয়টি শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র শ্রদ্ধেয় মহসীন মিয়া মধু ভাই জানেন। আপনারা যারা মিথ্যা জিনিশটা পোস্ট করছেন এবং সত্যতা যাচাই না করে শেয়ার ও মন্তব্য করছেন দয়া করে সত্যতা যাচাই করুণ । প্রয়োজনে মহসীন মিয়া মধু ভাই এর সাথে যোগাযোগ করে সত্যতা জানুন।আপনাদের এই পোস্টের কারনে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি।

মৌলভীবাজারে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের উদ্যোগে ৬০০ পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ  বিতরণমৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীব...
26/08/2024

মৌলভীবাজারে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের উদ্যোগে ৬০০ পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বৃটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের সিলেট ও মৌলভীবাজার এর ডিস্ট্রিবিউটর মৌলা বক্স করিম বক্স লিমিটেড এর পক্ষ থেকে কমলগঞ্জ ও রাজনগরের পানিবন্দি ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন মৌলা বক্স করিম বক্স লিমিটেডের পরিচালক ফাহিম বক্স, প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার বেনজীর কবির, মৌলভীবাজারের বিজনেস ম্যানেজার গোপাল কর ও সিলেটের বিজনেস ম্যানেজার রাহাত সরকার ।
পানিবন্দি কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের বন বিষ্ণুপুর এলাকার এবং রামচন্দ্রপুর এলাকার প্রায় ২৫০ পরিবারকে ও রাজনগরের কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৩৫০ পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচশতাধিক শিক্ষার্থীর ওসি ও ইউএনও এর পাশে থাকার প্রতিশ্রুতিবিকুল চক্রবর্তী মৌলভীবাজার প্রতিনিধি...
11/08/2024

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচশতাধিক শিক্ষার্থীর ওসি ও ইউএনও এর পাশে থাকার প্রতিশ্রুতি
বিকুল চক্রবর্তী মৌলভীবাজার প্রতিনিধি: বিডিনিউজ টেরয়েন্টিফোর ডটকম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের কয়েকশত শিক্ষার্থী শ্রীমঙ্গল থানা ও উপজেলা প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
রবিবার সকালে শ্রীমঙ্গল সরকারী কলেজ, দ্বারিকা পাল মহিলা কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা একত্রে জড়ো হয়ে প্রথমে তারা শ্রীমঙ্গল থানায় গিয়ে অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়কে জানায়, এখন আর কেউ থানায় হামলা করবে না। তারা পুলিশের পাশে থাকবে। এ সময় তারা শ্রীমঙ্গল থানার বাকী সদস্যদের থানায় নিয়ে আসার আহবান জানান। পরে তারা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব কে অনুরোপ অনুরোধ করেন। জনগনের সেবায় ও জনগনের জানমাল রক্ষার্থে পুলিশ ও প্রশাসননের সকল কর্মকর্তাকে কাজে যোগদান করার অনুরোধ করেন।এ সময বক্তব্য রাখেন ছাত্র ছাত্রীর পক্ষে সামাদ খাঁন, তামজিদুর রহমান, জামাল উদ্দিন, জিসান আহমেদ রকি ।
এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, বিএনপি নেতা ইয়াকুব আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ডা. সত্যকাম চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্্য, শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাষক ও বাংলা বিভাগীয় প্রধান মো: সাইফুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সূধীজনেরা।
এ সময় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা।শ্রীমঙ্গলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি শিক্ষার্থীদের আহবান করেন এমন কাযর্ক্রম করতে এবং শিক্ষার্থীরাও সানন্দে তা করে।
তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগের পর উত্তেজিত জনতার হামলা থেকে সরকারী প্রতিষ্টান সহ সকলের জানমাল জনগনকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখে পাহারাদারের ভূমিকা পালন করেছেন। শ্রীমঙ্গলের কোন ধর্মীয় প্রতিষ্টানের ক্ষতি হতে দেননি। শিক্ষক, ছাত্র, সাংবাদিক সর্ব স্থরের মানুষের সাম্প্রদায়িক সম্পীতি বজায় রাখতে বৈঠক করে ধ্বংসাত্নক কান্ড বন্ধ করারও আহবান করেন।

09/08/2024

সেনাবাহিনীর সরব উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উত্তপ্ত পরিবেশ ক্রমশ শান্ত হয়ে আসছে। উভয় থানা....

09/08/2024

বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সেনা বাহিনীর সরব উপস্থিতিতে ক্রমশ শান্ত হয়ে আসছে পরিবেশ \ কাটছে আতংকনোট—— একাধিক ছবিস...
09/08/2024

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সেনা বাহিনীর সরব উপস্থিতিতে ক্রমশ শান্ত হয়ে আসছে পরিবেশ \ কাটছে আতংক
নোট—— একাধিক ছবি

সেনা বাহিনীর সরব উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উত্তপ্ত পরিবেশ ক্রমশ শান্ত হয়ে আসছে। উভয় থানায় পুলিশ না থাকায় এবং ৫ আগস্ট বিকেলে সহিংসতায় আতংকে ছিলেন এ দুই উপজেলার মানুষ।
এ বস্থায় স্থানীয় উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহরের বিভিন্ন নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তারা পরিচ্ছন্নতা, ট্রাফিকিং ও সনাতন ধমার্লম্বীর মন্দির পাহাড়ার দায়িত্ব নেন।
একই সাথে সেনাবাহিনীর জোয়ানদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। মেজর মো: মেজবাউর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বরত কর্মকতাগন গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই উপজেলার অর্ধশতাধিক মন্দির ও ক্ষতিগস্থ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: মেজবাউর রহমান বলেন, আইন শৃঙ্খলার অবনতি যারাই ঘটাবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার মধ্য রাতে শ্রীমঙ্গল দূগার্বাড়ি এলাকায় গিয়ে দেখা যায় কয়েকজন সেনা সদস্য মন্দিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
শ্রীমঙ্গল জগবন্ধু মন্দিরের প্রধান সেবায়েত প্রিতম বন্ধু বহ্মচারী জানান, সেনাবাহিনীর একটি টিম তাদের মন্দির পরিদর্শন করেছেন এবং নিয়মিত টহলসহ যে কোন সমস্যায় তাদের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, কমলগঞ্জ উপজেলায় কোন পুলিশ নেই। নানা ঘটনা নিয়ে অনেকে আতংক ছিলেন। এই অবস্থায় সেনাবাহিনীর নিয়মিত টহল ও মন্দির পরিদর্শনে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

https://www.ekushey-tv.com/%E0%A7%AE%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B8%E0%A7%87%...
16/07/2024

https://www.ekushey-tv.com/%E0%A7%AE%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B8%E0%A7%87%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF/1360873111111147743

বীরাঙ্গনা সবজান বিবি। বয়স ৮০ ছুই ছুই। নেই নিজের কোনো বাড়িঘর। ভালো করে চলাফেরা করতেও কষ্ট হয়। আর অসুস্থতাতো লে....

সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ প্রসঙ্গে বিমল পাল ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রিতম পাল বলেন, "আমার বাব...
09/04/2024

সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ প্রসঙ্গে বিমল পাল ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রিতম পাল বলেন, "আমার বাবার ইচ্ছা এবং আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে এটা আমার প্রথম উদ্যোগ এবং সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকার প্রচেষ্টা মাত্র।। সত্যিই আজ আমি খুব আবেগাপ্লুত! আমি চাই সমাজের প্রতিটা সামর্থবান মানুষ অসহায় সুবিধাবঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসুক।"

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করেছে 'বিমল পাল ওয়েল ফেয়ার ট্রাস্ট' নামে.....

পিবিআই সিলেট, মৌলভীবাজার ও হবিঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রেস রিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক...
27/03/2024

পিবিআই সিলেট, মৌলভীবাজার ও হবিঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রেস রিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত

পিবিআই মৌলভীবাজার, সিলেট ও হবিঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রেস রিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালা।
বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন মৌলভীবাজার এর সেমিনার হলে এ কর্মশালার উদ্বোধন করেন পিবিআই মৌলভীবাজার এর পুলিশ সুপার এহতেশামুল হক।
কর্মশালায় প্রেস রিলিজ তৈরীর কৌশল ও ছবি সম্পাদনার বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি ও দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার বিকুল চক্রবর্তী। কর্মশালায় ভিডিও চিত্রধারণ ও সম্পাদনা নিয়ে আলোচনা করেন সময় টেলিভিশনের মৌলভীবাজারের চিত্র সাংবাদিক মো. ইয়ারুপ আহমদ।
বিকেলে কর্মশালার অভিজ্ঞতার আলোকে অংশ্রহনকারীরা মৌলভীবাজারের সাম্প্রতিক একটি ঘটনার উপর প্রেস রিলিজ তৈরী করলে এর মান নির্ণন করে পুরস্কৃত করেন পুলিশ সুপার।
বিকেলে সমাপনি অনুষ্টানে পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, পিবিআই দায়িত্ব প্রাপ্ত হয়ে বিভিন্ন রহস্য উদঘাটন করে, যা প্রকাশ করার প্রয়োজন হয় এবং প্রেস রিলিজ আকারে তা প্রকাশ করতে হয়। এ ক্ষেত্রে ঘটনার আলোকে সুন্দর একটি প্রেস রিলিজ তৈরী করতে হয়। ঘটনাস্থলের ছবি ও ভিডিও তুলে আনতে হয়। বিশেষ করে গণমাধ্যম উপযোগী করে ছবি ও ভিডিও ধারণ এবং প্রেস রিলিজ তৈরীতে সহায়তার জন্য এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন।

কর্মশালার প্রধান আলোচক বিকুল চক্রবর্তী বলেন, প্রেস রিলিজ হচ্ছে গণমাধ্যম কর্মীদের জন্য একটি সংবাদ সুত্র। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যদি যথাযত নিয়মে একটি প্রেস রিলিজ পাওয়া যায় তাহলে এটি প্রকাশ সহজ হয়।
তিনি বলেন, একটি প্রেস রিলিজ তৈরী আর একটি সংবাদ তৈরী প্রায় সমান। যদিও প্রেস রিলিজ দেখে একজন গণমাধ্যমকর্মী সংবাদ তৈরী করে থাকেন। সে ক্ষেত্রে যিনি প্রেস রিলিজ তৈরী করবেন তাকে সংবাদ কি, সংবাদ কিভাবে লিখতে হয় সে সম্পর্কেও ধারণা থাকা বাঞ্চনীয়।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, পুলিশ পরিশদর্শক শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক রিপন চন্দ্র গোপ, পুলিশ পরিদর্শক মৃণাল দেব ও পুলিশ পরিদর্শক ইকবাল বাহারসহ ২৫ জন উপ- পুলিশ পরিদর্শক, এ এস আই ও কনস্টেবল।

ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সানি দাশকে শ্রীমঙ্গলে সংবর্ধনা-------------------------------ইউরোপে প্রথম বাংলাদেশের...
12/03/2024

ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সানি দাশকে শ্রীমঙ্গলে সংবর্ধনা

-------------------------------
ইউরোপে প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীতে সহায়তাকারী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সানি দাশকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
প্রেসক্লাবের কার্যকরি সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ও প্রেমক্লাবে সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের তথ্য চিত্র সংগ্রাহক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ভাষা সৈনিক নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পোস্ট মাস্টার আব্দুল মোতালেব, পংকজ গোস্বামী, জলিল খান, সুমন বৈদ্য ও উৎপল সিংহ।
সভায় বিকুল চক্রবর্তী বলেন, বাংলাদের মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্বারক প্রর্দশনী তিনি ইউরোপের যে দেশে প্রথম করেন সেটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। আর এই আলোকচিত্র প্রর্দশনীর আয়োজন করে দেন ডেনমার্ক আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সামি দাশ।
এ সময় সামি দাশ বলেন, স্বল্প সময়ের জন্য তিনি দেশে এসেছেন, এসে প্রথমে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাঁর দোয়া নেন। এ সময় তিনি বলেন, তারা প্রবাসে থাকলেও প্রবাসে থাকা বাঙ্গালীরা যেন নিজের দেশকে ভুলে না যান, প্রবাসীদের নতুন প্রজন্ম যেন দেশপ্রেমে জাগ্রত থাকতে পারে তাই তারা প্রবাসে শত ব্যস্তুার মধ্যেও সংগঠিত করে রেখেছেন নিজের প্রিয় দল আওয়ামী লীগকে। দলীয় কর্মকান্ড ছাড়াও তারা সম্মিলিতভাবে ডেনমার্কে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান, দুর্গাপূজা, মিলাদ মাহফিল জাতীয় অনুষ্ঠানাদি করে থাকেন।
আলোচনাসভা শেষে অতিথিরা তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সামি দাশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সীতা কুন্ডে।

আজকের ভোরের কাগজে এস এস সি ৯৫ এর সংবাদ
27/02/2024

আজকের ভোরের কাগজে এস এস সি ৯৫ এর সংবাদ

Address

Sreemangal, Moulvibazar
Moulvi Bazar
3210

Telephone

+8801711396671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreemangal Upazila Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Sreemangal Upazila Press Club:

Share