Shpërndarjen e ngarkesave

Shpërndarjen e ngarkesave Entertainment

16/10/2022

এই পৃথিবীতে প্রতিটি মানুষের কিছু না কিছু দুর্বলতা এবং কিছু শক্তি আছে। যেমন- মাছ জঙ্গলে গিয়ে দৌড়াতে পারবে নাহ আবার সিংহ জলে গিয়ে রাজা হতে পারবে নাহ।

সত্যের রাস্তায় চললে অনেক লাভ আছে। কারণ, এই রাস্তায় ভীর অনেক কম থাকে। আর কখনোই কারোর চেহারা দেখবেন না, তার মনকে দেখুন। কারণ যদি সাদা রং বিশ্বাসের প্রতীক হতো, তাহলে লবণ ক্ষতের ঔষধ হতো।

আপনি নিজেকে জলের মতো তৈরি করুন। যে তার রাস্তা নিজেই তৈরি করবে। পাথরের মতো নয়, যে নিজেতে তো আগাতে পারেই নাহ, অন্যের রাস্তাকেও আটকে দেয়।

খুব কঠিন নয় জীবনের এই সত্যটাকে জানা। যেভাবে আপনি অন্যকে বিচার করেন, একই ভাবে আপনি নিজেকেও বিচার করুন।

কাঁদার মধ্যে পা পরে গেলে কলের কাছে যেতে হবে কিন্তু কল দেখে কখনো কাঁদার কাছে যাবেন নাহ। একই ভাবে জীবনে যদি খারাপ সময় আসে তাহলে টাকাকে ব্যাবহার করুন। কিন্তু টাকাকে দেখে কখনো খারাপ রাস্তায় যাবেন নাহ।

আর যে অন্যের খারাপ সময়ে সব সময় পাশে থাকে, দেখবেন তার খারাপ সময়ে কেউ তার পাশে থাকে নাহ। এটা খারাপ শুনালেও এটাই সত্যি।

টাকার বিষয়টা খুব আজব। যার কাছে টাকা নেই, তাকে কেউ সন্মান করে নাহ আবার যার কাছে টাকা আছে, সে কাউকে সন্মান করে নাহ।

আপনার ঘর ছোট হোক বা বড়। যদি আপনার কথার মধ্যে মিষ্টি না থাকে তাহলে মানুষ তো দূরের কথা, পিঁপড়েও আপনার ঘরে আসবে নাহ।

এই পৃথিবীতে খাবারের মতো আর বিচিত্র কিছুই নেই। মানুষ এটা পাবার জন্যও দৌড়ায় আবার এটাকে হজম করার জন্যও দৌড়ায়।

আজব আমাদের এই জীবন। যদি আপনি জিতে যান, তাহলে অনেক আপনজন আপনার পিছনে পরে থাকবে। আর যদি আপনি হেরে যান তাহলে আপনার আপন জনেরাই আপনাকে পিছনে ফেলে চলে যাবে।

পৃথিবীতে দুই ধরনের লোক আছে। ১/ যারা সুযোগ আসলে সাধ ছেড়ে চলে যায়। এবং ২/ যারা সাথে থাকার জন্য সুযোগ খোঁজে।

অন্যের পরামর্শে রাজা হওয়ার থেকে ভালো, নিজের ইচ্ছায় ফকির হয়ে থাকা।

কেউ একজন ঠিকই বলেছিলো- সৌন্দর্যের কমতিকে ভালো স্বভাব দিয়ে পূর্ণ করা যায় কিন্তু স্বভাবের কমতিকে সৌন্দর্য দিয়ে পূর্ণ করা যায় নাহ।

কোনো রকম আশা ছাড়াই অন্যের উপকার করুন। কারণ যে হাত ফুল দেয়, তার হাতেও কিন্তু কিছু সুগন্ধী লেগে থাকে।

জীবনের এই রোলটিকে এমন ভাবে প্লে করুন, যাতে পর্দা নামার পরেও লোক তালি বাজায়।

সবাই আমাকে জিজ্ঞেস করে, এই পৃথিবীতে আপনার সব থেকে আপন কে? আমি হেসে বলি- সময়!
কারণ, যদি সময় সঠিক থাকে তাহলে সবাই আপন। তা না হলে, কেউ নয়।

সময় এবং জীবন পৃথিবীর সব থেকে ভালো শিক্ষক। জীবন, সময়ের ব্যবহার শেখায় আর সময়, জীবনের মূল্যকে বোঝায়।

চালাক হওয়া খুব ভালো কিন্তু অন্যকে বোকা ভাবা বোকামি। আর সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়। যা কিছুক্ষণ হওয়ার পরেই শেষ হয়ে যাবে। বরং সম্পর্ক হাওয়ার মতো হওয়া দরকার। যে চুপ থাকবে কিন্তু সব সময় পাশে থাকবে।

সব শেষে বলবো-
সম্পর্কের কখনো প্রাকৃতিক ভাবে মৃত্যু হয় নাহ। একে সব সময় মানুষই মেরে ফেলে। ঘৃণা দিয়ে/ইগনোর দিয়ে/ যোগাযোগ বন্ধ করে দিয়ে এবং কিছু ভূল ধারণা দিয়ে!!

সংগৃহীত

12/05/2022

মেহেরপুর: বাড়িতে ওয়াইফাই না থাকায় বিয়ের চার মাসের মধ্যে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে ফারহানা খাতুন (১৫) নামে এক ...

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে,আমার ঘরে যারা বসবাস করবে,যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না। তারাও আমাকে চিনব...
25/11/2021

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে,আমার ঘরে যারা বসবাস করবে,যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না।
তারাও আমাকে চিনবে না।
কারণ, তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততোদিনে মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততোদিন তারা হয়তো মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততোটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়তো আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই ভাইজান।
সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন এটাই বুদ্ধিমানের কাজ।
আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
নেক আমলেই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমিন।।।।।।

15/11/2021

তেলের দাম বাড়ার সব সিএনজি গাড়ি তেলে তে রুপান্তর বরং খরছ কমাতে তেলের গুলো সিএনজি রুপান্তর হবার কথাছিল হলো উল্টো!ঢাকাতে একটাও সিএনজি বাস এখন খুজে পাইনা..........................

10/11/2021

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।

বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।

শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।

একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাসায় না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ? আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না ভাবি যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো। ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।

সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়। ভুলে যায় --"It's facility, not right." তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

(সংগৃহীত)

08/11/2021

এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি। মতামত কাম্যঃ

সতর্কতামূলক পোস্ট!!!
ঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ 'ডেভিলস ব্রেথ' বা 'শয়তানের শ্বাস' বা স্কোপোলামিন (Scopolamine)
ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির পর বাজারে নতুন এসেছে 'ডেভিলস ব্রেথ' (Devil’s Breath) বা 'শয়তানের শ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন নামক ড্রাগ। যা ব্যবহার করে যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয় এক চতুর পার্টি।
ঘটনা-১
রাস্তায় হাটছিলেন রহমান সাহেব, হঠাৎ খুব পরিচিত ভঙ্গিতে একজন ডাক দিল। যেন রহমান সাহেব কে চিনে ভাল করে! রহমান সাহেব কিছুটা দ্বিধাগ্রস্ত! পরে লোকটা জাস্ট হ্যান্ডশেক করল, এরপর বেশ কিছু সময় গল্প করল। এরপর উনাকে বলল "ভাই, মানিব্যাগ আর মোবাইলটা দিয়ে দিন'। রহমান সাহেব বিনাবাক্যে এবং বিনাদ্বিধায় পকেট থেকে বের করে পুরো মাসের বেতন সহ মোবাইল দিয়ে দিলেন। কেন দিলেন উনি নিজেই জানেন না! উনি এখনো মোহগ্রস্ত!
ঘটনা-২
রাস্তায় একটা লোক এক্সকিউজ মি বলে নীলা কে ডাক দিল, নীলা ঘুরে তাকাল। এরপর লোকটা জাস্ট মুখের উপর ফু দিল, বলল গাড়ীতে উঠ। নীলা গাড়ীতে উঠল, লোকটা তাকে একটা বাসায় নিয়ে গেল। এরপর কয়জন মিলে ওর সাথে শারিরীক সম্পর্ক করল! নীলা তেমন কোন উচ্চ বাচ্চ করে নি। এরপর ওকে জাস্ট রাস্তায় নামিয়ে দিয়ে গেল। নীলা আবছা আবছা মনে করতে পারে ওর সাথে কি হয়েছে, কিন্তু বাসার ঠিকানা বা লোকগুলোর চেহারা মনে করতে পারছে না। নীলার ঘোর এখনো কাটে নি সে শারিরীক বা মানসিক ভাবে বিধ্বস্ত।
কীভাবে কাজ করে 'ডেভিল ব্রেথ' পার্টি?
স্কোপোলামিন মাদক ব্যাবহারের কারণে ছিনতাইকারীদের মতো ছুরি, চাকু বহন করা লাগে না এই পার্টির সদস্যদের। এমনকি পকেটমারদের মত ধরা পড়া বা গণপিটুনি খাওয়ার রিস্কও থাকে না তাদের। স্কোপোলামিনের ব্যবহার তাদেরকে এমন সব ঝুট-ঝামেলা থেকে মুক্তি দিয়ে শহরের সবচেয়ে সফল হাইজ্যাকারে পরিণত করেছে। প্রথমে এই পার্টির এক সদস্য তার টার্গেটেড লোকের কাছে যেয়ে একটি কাগজ বা মোবাইলের মেসেজ দেখিয়ে বলবে আন্টি/ভাই/আপু এই ঠিকানাটা কোথায়? কিংবা কোন এক রিকশাওয়ালা সদস্য একটি প্রেসক্রিপশন দেখিয়ে বলবে 'বাবা, এই প্রেসক্রিপশনের ওষুধের নামটা কী? কোথায় পাওয়া যাবে?'
মানবিক বোধ থেকে তাদের সাহায্য করতে গেলেন মানেই তাদের ফাঁদে পা দিলেন। এরা ইচ্ছা করেই কাগজে লেখা ছোট করে থাকে যাতে তাদের 'সম্ভাব্য মুরগী' মোবাইল বা কাগজটা নাক ও মুখের কাছাকাছি নিয়ে পড়তে বাধ্য হয়। তাদের দেওয়া কাগজ, ফোন বা অন্যকিছু আপনি নাক, চোখমুখের কাছাকাছি ধরার মাধ্যমে নিজে নিজেই স্কোপোলামিন গ্রহণ করে ফেলবেন। এরপর আপনি হয়ত ঠিকানা খুঁজতে যাবেন বা ঔষধের নাম, কিন্তু ততক্ষণে সব শেষ। আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝবেন না আপনি কী করছেন! আপনি নিজ থেকেই আপনার কাছে থাকা টাকাপয়সা, গহনা, মোবাইল সহ সব দিয়ে দিবেন আপনার সামনে থাকা ভয়ংকর 'ডেভিলস ব্রেথ' পার্টির সেই কুচক্রী সদস্যের হাতে।
এই পার্টি প্রধানত জুয়েলারি ও ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করে এবং অবস্থাসম্পন্ন পথচারী নারীদের টার্গেট করে। এই ঘটনা অনেকেই ফেস করেছেন কিংবা ফেসবুকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। অনেকেই সর্বস্ব খুইয়েছেন। কয়েক মুহুর্তের মধ্যে 'চিন্তাশক্তি অকার্যকর হয়ে হিপনোটাইজড হওয়া এবং ভিকটিমের নিজ থেকেই সব দিয়ে দেওয়া' কীভাবে সম্ভব?
এই পাউডার ভিকটিমের উপর খাবারের মাধ্যমে, মুখের উপর ফু দিয়ে (যা বেশি করা হয়) অথবা হ্যান্ডশেকের সময় হাতে একটা পিন ফুটিয়ে প্রয়োগ করা হয়। এটা প্রথমে আক্রান্ত ব্যাক্তির মস্তিস্কের প্রাথমিক স্মৃতি বা ইনিশিয়াল স্টেইজ অব মেমোরিকে ব্লক করে দেয়। যার ফলে সে এ্যাটাকারকে ভালভাবে চিনতে পারে না। সেই সাথে ব্রেইনের Amigdale নামক অংশকে আক্রান্ত করে যা তার মস্তিস্কের চিন্তা করার অংশকে ব্লক করে দেয়! যার ফলে তার চিন্তা করার ক্ষমতা চলে যায়, এবং বাহির থেকে আক্রমন আসলে তার প্রতি যে স্বভাবগত প্রতিক্রিয়া দেখানোর কথা সেটা আর পারে না। ভিক্টিমের আচরন হয়ে যায় সাবমিসিভ, বা বশীভূত! তখন তাকে যে কমান্ড দেয়া হয় সে তাই মানে!
নাসা তাদের এ্যাস্ট্রোনাটদের উপর ০.৩৩ মিলিগ্রাম ইউজ করে, তাদের মোশন সিকনেস কাটানোর জন্য। আর যেকোন সাধারণ মানুষের উপর যদি এর ৫-৭ মিলিগ্রাম ইউজ করা হয় তবে সে হয়ে যাবে এমন হেল্পলেস জম্বি। তাকে দিয়ে যা ইচ্ছা করানো যাবে! আর যদি ১০ মিলিগ্রাম বা তার বেশি হয় তবে রোগী কোমায় চলে যাবে এবং সেখান থেকে মারা যেতে পারে।
তাই রাস্তাঘাট, জুয়েলারি, ব্যাংক, যেকোনো শপিং সেন্টার থেকে বের হবার সময় এই ঘটনাগুলো মনে রাখুন, সতর্ক থাকুন। সতর্ক থাকুন যখন আপনি রিক্সার যাত্রী তখনও! বৈশ্বিক এয়ার ইনডেক্সের টপলিস্টে থাকা বসবাসের অযোগ্য দূষিত এই ধুলাময় শহরে ডাস্ট অ্যালার্জি, ফুসফুসের ক্ষতি, মলম পার্টি, ক্লোরোফর্ম ও ডেভিলস ব্রেথ পার্টিসহ অজানা সব বিপদ থেকে রক্ষা পেতে "মাস্ক" ব্যবহার করুন। এর সুবিধা হলো মাস্ক পরা থাকলে এই সব দুষ্কৃতিকারীরা আপনাকে সহজে টার্গেট করবে না এবং টার্গেট করলেও মাস্ক আপনাকে ওয়ান স্টেপ প্রোটেকশন দিবে। এই রকম ভিক্টিম কেউ হলে তাকে পীর ফকির বাদ দিয়ে, সোজা ডাক্তারের কাছে নিয়ে যাবেন।
নিজেকেই সাবধান হতে হবে, নির্জন যায়গায় কেউ ডাকলে যাওয়া যাবে না। অপরিচিত কেউ বেশি ঘনিষ্ঠ বা পরিচিত আচরণ করলে তার পরিচয় জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন এবং তার থেকে একটা নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখবেন। যার তার সাথে হ্যান্ডশেক করবেন না।
এ রকম ঘটনা যদি সত্যিই ঘটে তবে খুবই বিপদ। বেশি বেশি শেয়ার করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিন। নিজে সতর্ক হোন অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ সবাইকে।

27/09/2021

কন্যা দিবসের মত পুত্র দিবস কি আছে !
থাকলে সেটা কোন দিনে ?
না থাকলে আমরা পুত্ররা কি ন্যায্য অধিকার পাবো না কখনোই ?? :P

ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায়, যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ। পুরুষ ...
26/09/2021

ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায়, যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ। পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন ১৪ জন।

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shpërndarjen e ngarkesave posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share