29/02/2020
অবশেষে রেকর্ডিং শুটিং শেষ গমকের বাচ্চাদের, বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে 'হাতে খড়ি' অনুষ্ঠানটি আজ রাত ৮টা ৪০ মিঃ...। ধন্যবাদ জানাই বাংলাদেশ টেলিভিশন কে,
আন্তরিক ধন্যবাদ জানাই অনুষ্ঠানের পরিচালক Yasir Arafat কে, আন্তরিক ধন্যবাদ জানাই Tamanna Tithi আপু কে এবং আন্তরিক ধন্যবাদ দোস্ত আনিস Anisur Rahman কে আমাদের বাচ্চাদেরকে এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার চমৎকার সুযোগ করে দেয়ার জন্য। ধন্যবাদ আমাদের সম্মানিত অভিভাবকদের যারা ধৈর্য্য ধরে বাচ্চাদের সাথে করে নিয়ে এসেছেন, অনেক সময় দিয়েছেন, আপনাদের সহযোগিতা গমকের চলার পথ কে আরও বেশী সু-মসৃণ করবে। আর অনেক অনেক আদর ও ভালবাসা আমার আমাদের ছোট ছোট বাচ্চাদের যারা এ কয়দিন দুটো গানের জন্য অনেক সময় দিয়েছে, অনেক বকাঝকাও খেয়েছে মিসের, তবু চুপচাপ চর্চা করে গেছে তারা। আমার গানের পাখিরা হচ্ছে -- শ্রেয়া, মানহা, অহনা, ফারিজা, অদ্রি, সাম্যদীপ, আফরা ও রাইয়ান।
বন্ধুরা, সবাই কে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ র'লো।