Acrylic World

Call Directions Contact the establishment

Acrylic World Professional Resin Instructor | 6+ Years of Experience
Resin Art Courses • Workshops • Custom Orders
For Orders & Course Enquiries, DM Us.

Whatsapp:01850287418
ig:_acrylic__world__13

24/09/2026

সিট কিন্তু আর মাত্র ৩টা আছে!

যারা Course-এ Join করতে চাচ্ছেন, তারা দ্রুত Inbox করে সিটটা Book করে ফেলুন।

24/09/2026

৫,০০০ টাকার Resin Art Course এখন মাত্র ৪,০০০ টাকায়!

সুযোগটা মিস করবেন?
আপনি কি Resin Art Course-টা করতে চাচ্ছেন?

📅 ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর
📍 GSIS Academy, Arkan Road, Bahaddarhat
⏰ দুপুর ১২টা–৪টা

সিট বুক করতে এখনই Inbox করুন অথবা কল করুন—
📞 01850287418

゚

23/09/2026

৫,০০০ টাকার Resin Art Course এখন মাত্র ৪,০০০ টাকায়!
সুযোগটা মিস করবেন?

📅 ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর
📍 GSIS Academy, Arkan Road, Bahaddarhat
⏰ দুপুর ১২টা–৪টা
Number:01850287418

゚viralシ

23/09/2026

বহদ্দারহাটের আশেপাশে যারা আছেন, আপনাদের জন্য কিন্তু বকিছুটা ডিসকাউন্ট থাকছে! 🤍
কারণ বহদ্দারহাটে আর কখনো কোর্স নেওয়া হবে না। তাই এই সুযোগ হাতছাড়া করলে লস কিন্তু আপনারই!
📞 Seat booking: 01850287418

আমাদের next batch আর মাত্র ৩ দিন পর শুরু হচ্ছে! Seat booking করতে inbox করুন অথবা call করুন: 01850287418 📞আর আপনারাই সবা...
23/09/2026

আমাদের next batch আর মাত্র ৩ দিন পর শুরু হচ্ছে!
Seat booking করতে inbox করুন অথবা call করুন: 01850287418 📞
আর আপনারাই সবাই বলেছিলেন, location Bahaddarhat হলে ভালো হবে তাই আপনাদের কথামতোই location রাখা হয়েছে।
এখন আবার সবাই message করে বলছেন location দূরে!
আপনাদের নিয়ে আর পারলাম না আমি!
゚viralシ

22/09/2026

আর মাত্র ৪ দিন বাকি!
এরপরই শুরু হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচ। যারা Join করতে চাচ্ছেন, দ্রুত Seat Book করে ফেলুন।
゚viralシ

এই লেখাটা পড়ে আমি সত্যিই অনেক emotional হয়ে গেছি। 🥹🤍ইসরাত আমার প্রথম batch-এর student ছিল, আর ও আমার খুব প্রিয় একজন stud...
22/09/2026

এই লেখাটা পড়ে আমি সত্যিই অনেক emotional হয়ে গেছি। 🥹🤍
ইসরাত আমার প্রথম batch-এর student ছিল, আর ও আমার খুব প্রিয় একজন student। ওর page-এ আমি নিয়মিত দেখি, মেয়েটা কতটা active আর dedicated! 🥹

আমিও অনেক grateful যে এমন একজন dedicated মানুষের mentor হতে পেরেছি। তোমার কাজগুলো এত সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ! 🤍 তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। সবসময় এভাবেই এগিয়ে যাও। 🫶🏻

...একটা কথা বলা খুব দরকার ছিল… অথচ এই কথাটা বলতে আমার এক বছর এক মাস নয় দিন লেগে গেল! 🥹❤️

আমার পেইজের শুরু থেকে আজ পর্যন্ত অনেক মানুষকে আমি ধন্যবাদ দিয়েছি।
অনেক কাস্টমারের ভালোবাসার কথা বলেছি, অনেক সুন্দর মুহূর্ত শেয়ার করেছি, আমার কাজের গল্প বলেছি…
কিন্তু একটা মানুষ আছেন, যাঁর কথা বলা হয়নি।
অথচ, আমার এই পথচলার একেবারে শুরুতে তাঁর অবদানটা কখনোই অস্বীকার করার মতো নয় ❤️
তিনি আমার মেন্টর।
আমার রেজিনের কাজ শেখার প্রথম শিক্ষক।
তিনি হলেন নওরিন আপু — Acrylic world এর আপু 🥹🌸

📌 ২০২৫ সালের আগস্টের ৭, ৮ এবং ৯ তারিখ।

মাত্র তিনটা দিন।

কিন্তু এই তিনটা দিন আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে সবসময়।
সেদিন আমি রেজিনের কাজ শিখতে তাঁর কাছে গিয়েছিলাম।
তখন হয়তো আমি জানতাম না, এই শেখাটা একদিন আমার নিজের একটা ছোট্ট পৃথিবী তৈরি করতে সাহায্য করবে।
আজ যে আমি এত ধরনের রেজিনের কাজ করতে পারি,
নিজের মতো করে ডিজাইন ভাবতে পারি,
কাস্টমারের স্বপ্নকে একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করতে পারি—
তার পেছনে আমার নিজের পরিশ্রম যেমন আছে, তেমনি আছে কেউ একজনের হাতে ধরে শুরুটা শেখানোর অবদান ❤️

আর সেই মানুষটা নওরিন আপু।

আপু আমাকে শুধু রেজিন মেশানো, মোল্ডে কাজ করা কিংবা একটা সুন্দর প্রোডাক্ট বানানো শেখাননি।
তিনি আমাকে শিখিয়েছেন—
একটা কাজকে কীভাবে মন দিয়ে করতে হয়।
ভুল হলে কীভাবে আবার চেষ্টা করতে হয়।
হাতের কাজের মধ্যে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ।
আর সবচেয়ে বড় কথা—
একটা শখকে কীভাবে ধীরে ধীরে নিজের কাজ এবং নিজের পরিচয়ে পরিণত করা যায়।
সেদিনের সেই শেখার তিন দিন হয়তো আপুর কাছে খুব সাধারণ কিছু দিন ছিল।
কিন্তু আমার কাছে?
সেই তিনটা দিনই ছিল একটা নতুন শুরুর অংশ। 🌸

আজ আমার একটা পেইজ আছে।
Meemistry — মীমিস্ট্রি ❤️
এই পেইজের মাধ্যমে আমি কত মানুষের ফুল সংরক্ষণ করেছি, কত মানুষের স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছি, কত মানুষের পছন্দের জিনিস নিজের হাতে বানিয়েছি, কত নতুন নতুন কাজ শিখেছি—তার হিসাব হয়তো আমি নিজেও জানি না।
কখনো কাজ ভালো হয়েছে,
কখনো ভুল হয়েছে।
কখনো একটা কাজ বানাতে গিয়ে মনে হয়েছে “আমি পারব না”,
আবার সেই কাজটাই শেষ করে নিজের দিকে তাকিয়ে মনে হয়েছে—
“হ্যাঁ, আমি পারি!” 🥹

আর এই “আমি পারি” বলার আত্মবিশ্বাসটা তৈরি হওয়ার গল্পের একদম শুরুতেই ছিলেন নওরিন আপু।
আজ আমার কাজ দেখে কেউ যদি বলে,
“আপু, এটা আপনি কীভাবে বানালেন?”
কেউ যদি আমার ওপর বিশ্বাস করে নিজের প্রিয় ফুল বা স্মৃতি আমার হাতে তুলে দেয়…
কেউ যদি আমার বানানো একটা জিনিস প্রিয় মানুষের জন্য উপহার দেয়…
তখন কোথাও না কোথাও আমার সেই প্রথম শেখার দিনগুলোর কথাও মনে পড়ে যায়। ❤️
কারণ একজন ভালো শিক্ষক কখনো শুধু একটা কাজ শেখান না।
তিনি এমন একটা দরজা খুলে দেন, যার ওপাশে একজন মানুষ নিজের নতুন একটা পৃথিবী খুঁজে পেতে পারে।
আমার জন্য সেই দরজাটা খুলে দিয়েছিলেন নওরিন আপু 🌷

আজ আমি এই পোস্টটা লিখছি কোনো আনুষ্ঠানিক ধন্যবাদ দেওয়ার জন্য না।
বরং এতদিন পর মনে হলো—
এই মানুষটার কথা আমার Meemistry এর গল্পে থাকা উচিত।
কারণ আমার গল্পটা যদি কোনোদিন কেউ পড়ে,
তাহলে সে যেন জানে—
আমি একদিন শূন্য থেকে শুরু করেছিলাম।
আর সেই শুরুর সময়টায় এমন একজন মানুষ ছিলেন, যিনি আমাকে নিজের জানা কাজটা শিখিয়েছিলেন, সময় দিয়েছিলেন, ধৈর্য নিয়ে বুঝিয়েছিলেন এবং আমার মতো একজন নতুন মানুষকে এই কাজের জগতে প্রফেশনাল ভাবে পা রাখতে সাহায্য করেছিলেন।
নওরিন আপু, হয়তো আমি কখনো আপনাকে বুঝিয়ে বলতে পারিনি…
কিন্তু আজ বলতে চাই—আপনার শেখানোটা আমার কাছে শুধু একটা কোর্স ছিল না।
এটা ছিল আমার একটা স্বপ্নের শুরু ❤️
আজ থেকে এক বছর এক মাস দশ দিন আগে যে Meemistry - মীমিস্ট্রি এর যাত্রা শুরু হয়েছিল, তার গল্পে আপনার অবদান হয়তো একটা ছোট্ট অধ্যায়—
কিন্তু আমার কাছে সেই অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ 🥹
আপু, আমার হাত ধরে রেজিনের কাজের প্রথম ধাপগুলো শেখানোর জন্য,
আমার ভুলগুলো শুধরে দেওয়ার জন্য,
আপনার জানা জিনিসগুলো আমাকে শেখানোর জন্য—
হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ ❤️
আমি জানি না ভবিষ্যতে Meemistry কোথায় যাবে।
আরও কত কিছু শিখব, কত নতুন কাজ করব, কতদূর যেতে পারব—সেটাও জানি না।
কিন্তু যেখানেই যাই না কেন,
আমার এই যাত্রার শুরুটা আমি ভুলব না।
৭, ৮, ৯ আগস্ট ২০২৫ — এই তিনটা তারিখ আমার গল্পের খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে থাকবে 🌸
আর সেই গল্পের মানুষটির নাম—
নওরিন আপু, ওনার অফ Acrylic World ❤️

আপু, আজ এতদিন পর প্রকাশ্যে বলছি—

Thank you for being a part of the beginning of Meemistry. 🥹❤️

আপনার শেখানো হাত দিয়েই একদিন আমার নিজের স্বপ্নের কাজ শুরু হয়েছিলো
আর সেই জন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞতা সবসময় থাকবে ❤️

22/09/2026

আর মাত্র ৪ দিন পরই ক্লাস শুরু হবে!
তাই যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা আর দেরি না করে দ্রুত Inbox করুন।

21/09/2026

বিকাশ করার কথা বললেই সবাই যেন হঠাৎ গায়েব হয়ে যায়! 🙂

এত সুন্দর এই বক্সটি আমার offline batch-এর একজন student বানিয়েছে। 🥹🤍আমি আপুকে Resin Art-এর যতগুলো technique ও basic-to-ad...
21/09/2026

এত সুন্দর এই বক্সটি আমার offline batch-এর একজন student বানিয়েছে। 🥹🤍

আমি আপুকে Resin Art-এর যতগুলো technique ও basic-to-advanced tricks আছে, সেগুলো শিখিয়ে দিয়েছি। আর এরপর এই design, creativity আর finishing সবটাই আপুর নিজের creative mind থেকে।
একটা proper guideline না থাকলে কেউ চাইলেই এত দ্রুত এতটা professional level-এ যেতে পারে না। নিজেরা শুধু try করতে গিয়ে বারবার ভুল করে material নষ্ট করার চেয়ে, সেই টাকাটা একটা proper course-এ invest করলে শেখাটাও structured হয়, আর আপনারই উপকার হয়।

কিন্তু যারা নিজেকে বেশি চালাক মনে করেন, তারা হয়তো এসব বুঝবেন না।

Resin Art দেখতে যতটা সহজ মনে হয়, আসলে এর ভেতরে এতগুলো ছোট ছোট tricks, techniques আর details আছে এই sector-এ যারা কাজ করেন, তারাই জানেন। 🤍

যাইহোক, আগামী ২৬ তারিখের offline batch-এর জন্য seat booking করতে Inbox করুন।
Number:01850287418

Address

Mirpur

Telephone

+8801850287418

Website

Alerts

Be the first to know and let us send you an email when Acrylic World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Acrylic World:

Shortcuts

Share