22/04/2026
যেকোনো আয়োজনকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার পেছনে থাকে কিছু মানুষের নিরলস পরিশ্রম, ত্যাগ, মেধা ও নিঃস্বার্থ অবদান থাকে। আমাদের এই ছোট্ট আয়োজনটিও তার ব্যতিক্রম নয়। টিএইচএফ, মেহেরপুর ও টিএইচএফ ফাউন্ডেশনের উদ্যোগে টিএইচএফ পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আয়োজন করা হয় ইফতার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল। সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টায় ১৫০ জনের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়, যার মধ্যে প্রায় ১০০+ জন পথচারী, রিক্সাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ শেষে স্বল্প পরিসরে আলোচনা ও টিএইচএফ-এর প্রয়াত সদস্য সহ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন আশাদুল ইসলাম এবং মোনাজাত পরিচালনা করেন আশাবুল হক।
এই সময় উপস্থিত ছিলেন তানজীমুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - টিএইচএফ, আব্দুল মজিদ, উপদেষ্টা- টিএইচএফ মেহেরপুর, আশাবুল হক, সভাপতি – টিএইচএফ মেহেরপুর, উৎপল হালদার, সহ-সভাপতি - টিএইচএফ মেহেরপুর, আসাদুল ইসলাম, সভাপতি - টিএইচএফ মেহেরপুর সদর উপজেলা, এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, মনিরুল ইসলাম, নাজিরুল ইসলাম, মোতালেব বাবু, হাফিজ, হাসান, আব্দুস শুকুর, দানি, জুয়েল, মাহফুজ, হুসাইন, হামিম, মাসরাফি সহ আরও অনেকে।
এই আয়োজন প্রমাণ করে একসাথে সবাই মিলে কাজ করলে ছোট আয়োজন ও অনেক বেশি আনন্দ ও মানবিকতার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ভবিষ্যতেও টিএইচএফ- এর এমন মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত ইনশাআল্লাহ। ইফতার মাহফিলে উপস্থিত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
© THF || THF Foundation || THF Ad Firm
🔖