AR Media Moulvibazar

AR Media Moulvibazar "সংস্কুতিক হউক সমাজ বদলের হাতিয়ার" আসুন আনন্দ দিয়ে মানুষকে সচেতন করি।আগে নিজে বদলি পরে সমাজ বদলাবে।

31/07/2026

আল্লাহ আজ শুক্রবার আমাদের সকলকে হেদায়াত দান করো আমিন 🤲

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটির ৮ ফুট নিচে পুঁতে রেখেছিল স্বামী! ২০ দিন পর মাটিচাপা মরদেহউদ্ধার!মৌলভীবাজারের রাজনগর উপজ...
06/07/2026

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটির ৮ ফুট নিচে পুঁতে রেখেছিল স্বামী! ২০ দিন পর মাটিচাপা মরদেহউদ্ধার!

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগে স্বামী আলমগীরকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর সোমবার (৬ জুলাই) সকালে বাড়ির পাশ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জায়েদা আক্তার (৩২) রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের হান্নান মিয়ার মেয়ে। তার স্বামী আলমগীর একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় ২০ দিন আগে আলমগীর তার স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশেই মরদেহ মাটিচাপা দেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি প্রচার করেন। দীর্ঘদিন ধরে মেয়ের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

একপর্যায়ে আলমগীর নিজেই রাজনগর থানায় স্ত্রী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে তার বক্তব্যে অসঙ্গতি ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

রাজনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

দীর্ঘদিন প*লা*ত*ক ই*য়া*বা ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া অবশেষে পুলিশের জালে  আ"ট"ক।  মৌলভীবাজারে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ...
28/06/2026

দীর্ঘদিন প*লা*ত*ক ই*য়া*বা ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া অবশেষে পুলিশের জালে আ"ট"ক।

মৌলভীবাজারে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও কথিত ই*য়া*বা ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মিয়াকে আ*ট*ক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
রবিবার (২৮ জুন ২০২৬) মৌলভীবাজার কোর্ট এলাকা থেকে তাকে আ*ট*ক করা হয়। তিনি জিআর মামলা নং-৩৪৯/২২-এর মা*দ*ক মা*ম*লা*র প*লা*ত*ক আ*সা*মি ছিলেন। পুলিশ জানায়, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই রানা সঙ্গীয় ফোর্স নিয়ে কোর্ট রোড এলাকায় অ*ভি*যা*ন চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে আ*ট*ক করেন।
আ*ট*ক জাহাঙ্গীর মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের মা*দ*ক ব্যবসা ও কর্মকাণ্ডে অ*তি*ষ্ঠ হয়ে এলাকাবাসী এর আগে মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে জাহাঙ্গীর ও তার সহযোগী মা*দ*ক ব্যবসায়ীদের বি*রু*দ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে অভিযোগের পরও তার মা*দ*ক ব্যবসা বন্ধ হয়নি বলে স্থানীয়দের দাবি।
পুলিশ জানিয়েছে, আ*ট*ক আ*সা*মি*র বি*রু*দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

19/06/2026

আমার বন্ধু সব কিছুতে'ই ভুল করে 🤭

মৌলভীবাজারে চাঞ্চল্যকর সিএনজি ছি"ন"তাই‼️আজ রাত আনুমানিক ১০টার দিকে মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশ...
15/06/2026

মৌলভীবাজারে চাঞ্চল্যকর সিএনজি ছি"ন"তাই‼️

আজ রাত আনুমানিক ১০টার দিকে মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ ভাড়া করে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।
পরে উত্তরভাগের বাদ এলাকায় পৌঁছে তারা চালকের হা"ত-পা বেঁ"ধে ফেলে এবং সিএনজিটি ছি"ন"তাই করে নিয়ে যায় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
চালক বর্তমানে উদ্ধার হয়েছেন, তবে তার পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ভিডিওতে থাকা এই ব্যক্তিকে কেউ চিনে থাকলে অনুগ্রহ করে পরিচয় জানাতে সহযোগিতা করুন এবং পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।

একটি শেয়ার হয়তো দ্রুত তার পরিবারকে খুঁজে পেতে এবং অ"প"রাধীদের শ"নাক্ত করতে সহায়তা করবে।

আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি—ঘটনার দ্রুত তদন্ত ও ছি"ন"তাই"কারী"দের গ্রে"প্তা"রের দাবি জানাচ্ছি।

সংগ্রহ...

তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের...
10/06/2026

তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের...

07/06/2026

আমার বন্ধু সেভেনআপ

আমরা আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি।
07/06/2026

আমরা আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি।

শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড👇মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘ...
07/06/2026

শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
👇

মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে।

ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

নি*ষি*দ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রে*প্তা*র।মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অ*ভি*যা*নে নি*ষি*দ্ধ ঘোষিত সংগঠন বাংল...
06/06/2026

নি*ষি*দ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রে*প্তা*র।
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অ*ভি*যা*নে নি*ষি*দ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বিন আহমেদ রাব্বি-কে সদর থানাধীন ২নং ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে অদ্য ০৫ জুন তাকে গ্রে*প্তা*র করা হয়েছে। তিনি কমলগঞ্জ উপজেলাধীন কালেঙ্গা এলাকার মোঃ কবির মিয়ার পুত্র। গত ০১ জুন ২০২৬ইং, নি*ষি*দ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বি*ক্ষো*ভ মি*ছি*ল করে এবং বিভিন্ন স্লোগান প্রদান করে। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এসআই (নিঃ) শিপু কুমার দাস বা*দী হয়ে মা*ম*লা দায়ের করেন। গ্রে*প্তা*র*কৃ*ত রাব্বি অত্র মা*ম*লা*র এজাহারভুক্ত আ*সা*মি।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান- এ পর্যন্ত উক্ত মা*ম*লা*য় ৪ জন আ*সা*মি*কে গ্রে*প্তা*র করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মা*ম*লা*র অন্যান্য আ*সা*মি*দে*র গ্রে*প্তা*রে পুলিশের বিশেষ অ*ভি*যা*ন অব্যাহত রয়েছে।

Address

Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when AR Media Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to AR Media Moulvibazar:

Shortcuts

Share