এখন কুলাউড়া

এখন কুলাউড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এখন কুলাউড়া, Arts and entertainment, kulaura moulvibazar sylhet, Maulvi Bazar.
(2)

আমাদের পেইজে আপনাদের স্বাগতম। আমরা এই পেইজে দেশের ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ও ব্রেকিং নিউজ। দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও ব্লগ ভিডিও ইত্যাদি প্রচার করে থাকি।

11/09/2026

ঝ•টি•কা মিছিল করতে এসে বি•পা•কে কার্যত নি`ষি`দ্ধ আ.লীগের নেতাকর্মীরা, ডোবা নেমে রক্ষা পেল না

ফেসবুকে গা`লিগা`লাজ নিয়ন্ত্রণে নতুন সাইবার আইন করবে সরকার: তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ
11/09/2026

ফেসবুকে গা`লিগা`লাজ নিয়ন্ত্রণে নতুন সাইবার আইন করবে সরকার: তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ

ফুটবল কিনতে হাঁস চু`রি তিন শিশুকে শাস্তির বদলে ফুটবল উপহার ইউএনওরফুটবল কেনার টাকা জোগাড় করতে প্রতিবেশীর দুটি হাঁস চু/ রি...
11/09/2026

ফুটবল কিনতে হাঁস চু`রি তিন শিশুকে শাস্তির বদলে ফুটবল উপহার ইউএনওর

ফুটবল কেনার টাকা জোগাড় করতে প্রতিবেশীর দুটি হাঁস চু/ রি করে বিক্রি করতে গিয়ে ধ"রা পড়ে কুতুবদিয়ার তিন স্কুলবিমুখ শিশু। ১৩, ১২ ও ১১ বছর বয়সী শাহানেক, মিনহাজ ও মুজাহিদ জিজ্ঞাসাবাদে জানায়, দরিদ্র পরিবারের হওয়ায় ফুটবল কেনার সামর্থ্য না থাকায় তারা এই কাজ করেছিল।

ঘটনাটি জানার পর শা/স্তির বদলে মানবিক উদ্যোগ নেন কুতুবদিয়ার ইউএনও মো. মিজানুর রহমান। বুধবার শিশুদের ডেকে সতর্ক করার পাশাপাশি বিদ্যালয়ে ফিরে যাওয়ার এবং অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলায় যুক্ত থাকার পরামর্শ দেন তিনি। উৎসাহ দিতে তিন শিশুর হাতে তুলে দেন একটি নতুন ফুটবল।

আগামীকাল কুলাউড়ার বাদে ভূকশিমইল-শশারকান্দি ইসলামি যুব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল। মা...
11/09/2026

আগামীকাল কুলাউড়ার বাদে ভূকশিমইল-শশারকান্দি ইসলামি যুব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. এনায়েতুল্ল্যাহ আব্বাসী।

বর্ণাঢ‍্য আয়োজনে  গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক-২০২৬ উদযাপিত। ৭ সেপ্টেম্বর ২০২৬ , সোমবার যুক্তরাষ্ট্রে...
11/09/2026

বর্ণাঢ‍্য আয়োজনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক-২০২৬ উদযাপিত।

৭ সেপ্টেম্বর ২০২৬ , সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির “জেমস সি নেলসন পার্কে” গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন এর রজত জয়ন্তী পিকনিক -২০২৬ অনুষ্ঠিত হয় ।

সংগঠনের সভাপতি জনাব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও এডভোকেট দীপক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠান মালার প্রথম পর্বে দুপুর ৩ ঘটিকায় ২৫টি বেলুন ও প্লেকার্ড উড়িয়ে উভয় দেশের জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ‍্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রথম পর্বের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় হাজী আব্দুর রকিব সাহেব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ‍্যমে অনুষ্ঠিত অনুষ্ঠান এ প্রধান অতিথির বক্তব‍্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন, উদ্বোধনী বক্তা হিসাবে বক্তব‍্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন । তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে হলে নতুন প্রজন্মের নেতৃত্বকে সংগঠনের হাল ধরার সুযোগ করে দিতে সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে । বিশেষ অথিতি হিসাবে বক্তব‍্য রাখেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল , ডিজিএম জয়নাল আহমদ, খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, অধ‍্যাপক আমিনুল হক , তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূইয়া, অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন , আব্দুর রহিম ও কাউন্সিলম‍্যান কামরুল হাসান ।

মধ‍্যান্নভোজের পর ২য় পর্বের অনুষ্ঠান মালায় উপস্হিত ছিলেন প্রফেসর এম মোস্তফা কামাল , কাউন্সিলম‍্যান আবু মুসা, কাউন্সিলম‍্যান নাঈম চৌধুরী, ভাইস চেয়ারম‍্যান তাহমিনা আক্তার লিমা , এডভোকেট আজম মাসুম, ফয়সল ইসলাম, ফয়সল আহমদ, সাংবাদিক তুফায়েল রাজা , সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সাংবাদিক রানা , সাংবাদিক সাহেদ আহমদ, সাংবাদিক সুলায়মান আহমদ, সাব্বির খান, খোকন আহমদ , আলী রাজা রাজু, লন্ডন থেকে আগত বদরুল আলম , সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ ,সালেহ রাজেল ও আব্দুল বাছিত । আরো উপস্হিত ছিলেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েসনের নেতৃবৃন্দের মধ‍্যে সর্ব জনাব খাজা নুরুদ্দীন , আব্দুর রহমান, কয়েস আহমদ, মুজিবুর রহমান, ডাঃ এমদাদুর রহমান , আশরাফুল ইসলাম , আশরাফুল আম্বিয়া, নজরুল ইসলাম ,সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, আবু উবায়দা, আজিজুল হক, আজিজুর রহমান , আব্দুস শহীদ, আবু তোয়াহের, শামছুল আলম, জালাল উদ্দীন, রমিজ উদ্দীন , গোলাম আজম মাসুক, আমিনুল ইসলাম , নিজাম উদ্দীন , মোং শুয়াইব , হেলাল আবেদীন , আবুল খালিক, কয়েছ আহমদ, মাহদী, মাহবুব রহমান মাহদী, রাজু আহমদ, সফিকুল ইসলাম রুবেল, আহমদ সাদী প্রমূখ সপরিবারে উপস্হিত ছিলেন । এছাডাও মহিলা নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে শিশু কিশোর পুরুষ ও মহিলা সহ ২৫ টি ইভেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন । ১ম, ২য় ও ৩য় সহ মোট ১০০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ হতে আকর্ষনীয় পুরষ্কার দ্বারা পুরস্কৃত করা হয় এবং সংগঠনের ২৮ তম বার্ষিকী উপলক্ষে ১টি কেক এবং রজত জয়ন্তী উপলক্ষে ১টি কেক কেটে অনুষ্ঠানকে স্মরণীয় করা হয় । উপচে পডা দর্শক ও অথিতিদের মধ‍্যে সর্বশেষ আয়োজন রাফেল ড্র এর মাধ‍্যমে ফ্রিজ, টিভি, ল‍্যাপটপ সহ আরও ১৫ টি আকর্ষনীয় পুরষ্কার বিজয়ীদের মধ‍্যে প্রদান করা হয় ।

সমাপনী বক্তব‍্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের এক ঐতিহাসিক মূহূর্তে আমি সংগঠনের দায়িত্বে থাকায় নিজেকে ভাগ‍্যবান ও ধন‍্য মনে করছি । সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা ও অক্লান্ত পরিশ্রমে ঐতিহাসিক রজত জয়ন্তী পিকনিক উদযাপন করতে পেরে প্রবাসী জৈন্তিয়াবাসী আনন্দিত ও গর্বিত ।
সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগন্জ উপজলার আমেরিকা প্রবাসীদের নিয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠত সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দ কে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি আরো বলেন তাদের বদৌলতে আজ আমরা রজত জয়ন্তি পিকনিক- ২০২৬ পালন করছি । সংগঠনের উত্তোরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫৬ মিলিয়ন ডলার ফেরতের নির্দেশনিউইয়র্কের ব্রুকলিনে Medicaid জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদে...
10/09/2026

ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫৬ মিলিয়ন ডলার ফেরতের নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে Medicaid জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের মামলায় এক ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। জাকিয়া খান নামের ৫৫ বছর বয়সী ওই নারীকে ৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি আরও ৫০ লাখ ডলার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জাকিয়া খান পাকিস্তানি বংশোদ্ভূত ।
যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের প্রসিকিউটর অফিস জানিয়েছে, কনি আইল্যান্ড এলাকায় পরিচালিত তাঁর দুটি সামাজিক প্রাপ্তবয়স্ক ডে-কেয়ার এবং একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই জালিয়াতি করা হয়। ২০২৫ সালের আগস্টে খান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও অবৈধ স্বাস্থ্যসেবা ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন।
আদালতের নথি অনুযায়ী, খান হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার এবং ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার-এর মালিক ছিলেন। পাশাপাশি তিনি রেসপনসিবল কেয়ার স্টাফিং নামে একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মালিক এবং জালিয়াতির অর্থ গোপন ও স্থানান্তরের জন্য টানউই সার্ভিসেস নামের আরেকটি প্রতিষ্ঠান ব্যবহার করতেন।
২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে Medicaid সুবিধাভোগীদের এসব ডে-কেয়ারে ভর্তি করানো হতো। অভিযোগ অনুযায়ী, তাঁদের নগদ অর্থ ও অন্যান্য সুবিধা দিয়ে ভুয়া উপস্থিতির কাগজে স্বাক্ষর করানো হতো। পরে এমন সেবার জন্য Medicaid-এর কাছে বিল পাঠানো হয়, যা প্রকৃতপক্ষে দেওয়া হয়নি।
২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দুই ডে-কেয়ার প্রতিষ্ঠান Medicaid-এর কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে Medicaid প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে। তদন্তকারীদের দাবি, জালিয়াতির অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঘুরিয়ে নগদ করা হয় এবং সেই অর্থের একটি অংশ ঘুষ ও অবৈধ অর্থ প্রদানে ব্যবহার করা হয়।
তদন্তের সময় খানের বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি সম্পত্তিসহ জালিয়াতির অর্থের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদ জব্দ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী এগুলোর অংশ হিসেবে মোট ৫০ লাখ ডলার পর্যন্ত অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত হবে।

মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং নিউইয়র্ক পুলিশ বিভাগ।

তথ‍্য: ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক প্রসিকিউটরের ওয়েবসাইট

10/09/2026

উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে কাদিপুরের ১ নং ওয়ার্ডে শেখ মারুফ আহমেদ স্বপনের প্রার্থিতা-

#কাদিপুর

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন
10/09/2026

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়
10/09/2026

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আলোর পথিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাজারের উদ্যোগে আজ ব্র...
10/09/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আলোর পথিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাজারের উদ্যোগে আজ ব্রাহ্মণবাজার ইউনিয়ন কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোর পথিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস কে আবু নায়েম মিছবাহের সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
🌿 ব্রাহ্মণবাজার ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণের এই কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে আলোর পথিক ফাউন্ডেশন।
মিছবাহ ভাইয়ের এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।
এস কে আবু নায়েম মিছবাহ
চেয়ারম্যান পদপ্রার্থী
প্রধান উপদেষ্টা, আলোর পথিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাজার
🌳 “একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ”
সবুজে গড়ি সুন্দর ব্রাহ্মণবাজার।

Address

Kulaura Moulvibazar Sylhet
Maulvi Bazar
3230

Alerts

Be the first to know and let us send you an email when এখন কুলাউড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share