Education portal

Education portal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Education portal, Arts and entertainment, Magura, Khulna, Magura.

Educartion is a process of learning through whice we acquire knowledge.It enlightens,empowers,and creates apositive development.Education gives an individual the knowledge and akills to work with virtue. portal borad

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান//চলমান মহামারি করোনাভাইরাসের জন্য একপ্রকার স্থবির হয়ে আছে...
08/06/2021

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান//

চলমান মহামারি করোনাভাইরাসের জন্য একপ্রকার স্থবির হয়ে আছে শিক্ষাঙ্গন। অনলাইনে ক্লাস পরীক্ষা চললেও বন্ধ রয়েছে এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলো। এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার (০৭ জুন) একটি সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

নেহাল আহমেদ বলেন, পরীক্ষা কবে হবে তা এখনও নিশ্চিত নয়। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। পরিস্থিতির উন্নতি হলেই আমরা সিদ্ধান্ত নেব।

এদিকে চলমান করোনা পরিস্থিতিতে সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ইতোমধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তারা। এ জন্য পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার জন্য তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

এদিকে কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৮৪ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে।’

এ পরিস্থিতিতে গত ১ জুন থেকে এসএসসির নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। আগামী ৩০ জুন পর্যন্ত নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ চলবে। নন-এমপিও কোনো প্রতিষ্ঠান বা ভাড়া করা ভবনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে নতুন কেন্দ্রের আবেদন না করতে বলেছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কেন্দ্রের জন্য আবেদন বাবদ ৩ হাজার টাকা (অফেরতযোগ্য) এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেয়ার স্লিপ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

নার্সিংয়ে ক্যারিয়ারের সুযোগ: বিএসসি কলেজে ভর্তি আবেদন ৫ সেপ্টেম্বর শুরু////সেবামূলক পেশা নার্সিংয়ে মানুষের সেবা করার পাশ...
02/06/2021

নার্সিংয়ে ক্যারিয়ারের সুযোগ: বিএসসি কলেজে ভর্তি আবেদন ৫ সেপ্টেম্বর শুরু////

সেবামূলক পেশা নার্সিংয়ে মানুষের সেবা করার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ মেলে। দেশে সব জেলা-উপজেলা শহরেই সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্রতিবছরই নার্সের প্রয়োজন হয়। চাইলে এ পেশায় আসতে পারেন যে কেউ। এ পেশায় যাঁরা আসতে চান, তাঁদের জন্য সুযোগ করে দিয়েছে নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চাইলে ৫ সেপ্টেম্বরে শুরু হচ্ছে অনলাইনে আবেদন।
দেশের পাঁচটি সরকারি নার্সিং কলেজে দুই বছর মেয়াদি (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) পোস্ট বেসিক বিএসসি, নার্সিং ও বিএসসি, পাবলিক হেলথ নার্সিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু করছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে অনলাইনে আবেদন। ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্ট বেসিক বিএসসি, নার্সিং ও বিএসসি, পাবলিক হেলথ নার্সিং কোর্সে ৫টি কলেজে মোট আসন ৬২৫টি। কলেজগুলো হলো কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা; ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম; বগুড়া নার্সিং কলেজ, বগুড়া; খুলনা নার্সিং কলেজ, খুলনা এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর। পাঁচটির কলেজের প্রতিটিতে ১২৫টি করে আসন রয়েছে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষা–২০২১: ইংরেজি ২য় পত্র | Punctuation///man is mortal death must come at the right time we cannot avoid deat...
02/06/2021

এসএসসি পরীক্ষা–২০২১: ইংরেজি ২য় পত্র | Punctuation///

man is mortal death must come at the right time we cannot avoid death death is the end of life

Answer: Man is mortal. Death must come at the right time. We cannot avoid death. Death is the end of life.

i have known mr aziz for three years he is an educated farmer he lives in the village with the members of his family he is very glad and proud to be an ideal farmer

Answer: I have known Mr Aziz for three years. He is an educated farmer. He lives in the village with the members of his family. He is very glad and proud to be an ideal farmer.

this book belongs to me i have three more books on this subject a student should not always study he should take part in games and sports

Answer: This book belongs to me. I have three more books on this subject. A student should not always study. He should take part in games and sports.

 #সেরা_প্রতিবাদহাটে-বাজারে যেহেতু 'করোনা' নাই,তাই রাজশাহীর 'সাহেব বাজারে' ক্লাস নিচ্ছেন একজন প্রতিবাদি স্যার। 💝
29/05/2021

#সেরা_প্রতিবাদ
হাটে-বাজারে যেহেতু 'করোনা' নাই,
তাই রাজশাহীর 'সাহেব বাজারে' ক্লাস নিচ্ছেন একজন প্রতিবাদি স্যার। 💝

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা স্থগিত\\\\আগামী ১, ২, ৩ ও ৫ জুন অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্...
29/05/2021

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা স্থগিত\\\\

আগামী ১, ২, ৩ ও ৫ জুন অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে দেশের কিছু এলাকায় ‘কঠোর লকডাউন’ থাকায় এসব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

ছাত্রসমাজ–অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চাপ নেই: শিক্ষামন্ত্রী\\\\অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ...
29/05/2021

ছাত্রসমাজ–অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চাপ নেই: শিক্ষামন্ত্রী\\\\

অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চাপ আছে। কিন্তু ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণে এক স্মরণসভায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অনেক জায়গা থেকেই আন্দোলনের চাপ আছে। কিন্তু বৃহত্তর কোনো ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এই চাপ নেই।

প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমার কাছে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বার্তা আসে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না, এমন বার্তাই বেশি আসে। নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আন্দোলন হচ্ছে। কিন্তু আন্দোলনের জন্য আমরা জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ক্যাম্পাস খোলা হবে। কোনো অবস্থাতেই আমরা জনগণের স্বাস্থ্যঝুঁকিতে অবহেলা করব না।

‘জনতার প্রত্যাশা’ নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন নাগরিকসমাজের সভাপতি সোহরাব খান। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

20/04/2021

নজরদারিতে হেফাজতের আরও ৩৫ কেন্দ্রীয় নেতা
আহমেদ জায়িফ
আহমেদ জায়িফঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৮: ০০
অ+
অ-

হেফাজতে ইসলামের বহুল আলোচিত নেতা মামুনুল হককে গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত এক সপ্তাহে হেফাজতের ৯ জন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হলেন। সংগঠনটির আরও ৩৫ জন নজরদারিতে আছেন, যাঁদের মধ্যে কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতা আছেন অন্তত ২৫ জন।

হেফাজত নেতা মামুনুল হক
হেফাজত নেতা মামুনুল হকছবি: দীপু মালাকার
সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, নজরদারিতে থাকা এসব নেতার প্রায় সবাই ২০১৩ সালে সহিংসতার ঘটনায় কোনো না কোনো মামলার আসামি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মামলায়ও অনেকে আসামি। ওই তিন দিনের সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে ৭৭টি মামলা হয়েছে। তাতে আসামি ৪৯ হাজারের বেশি। গতকাল পর্যন্ত ৪৫০ জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে নতুন ও পুরোনো মিলিয়ে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামুনুল হককে গ্রেপ্তারের জন্য গতকাল দুপুর ১২টা থেকেই ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার আশপাশের এলাকায় কয়েক শ পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে তিনজনের একটি দল মাদ্রাসার ভেতর থেকে মামুনুল হককে বের করে নিয়ে আসে।

20/04/2021

ভারতের মুম্বাইয়ে করোনায় মৃত এক ব্যক্তির সৎকার
ভারতের মুম্বাইয়ে করোনায় মৃত এক ব্যক্তির সৎকার ফাইল ছবি: রয়টার্স।
করোনাভাইরাসের সংক্রমণে ফের বিপর্যস্ত ভারত। গত এক দিনে দেশটিতে ১ হাজার ৭৬১ জন মারা গেছেন। ভারতে এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজারের বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতেও এক দিনে রেকর্ড মৃত্যু হয়েছে। গতকাল রাজ্যটিতে মারা যান ২৪০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল সোমবার টানা দ্বিতীয় দিনের মতো দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন ভারতে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় ভারত এখন দ্বিতীয় অবস্থানে আছে। করোনা মহামারির শুরু থেকে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ভারতের পরই ব্রাজিলের অবস্থান।

বিজ্ঞাপন

20/04/2021

Wellcome our Education portal page

Address

Magura, Khulna
Magura
7600

Telephone

+8801876115301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Education portal:

Share