28/01/2026
আল্লাহর কসম আমার এগুলো কথার পিছনে কোনো শার্থ নেই
গত বছর যখন ফ্রী ফায়ার Unban হয় তখন ফ্রী ফায়ার আমার সাথে চুক্তি করে আমাকে প্রতি মাসে 500 ডলার থেকে 2000 ডলার পর্যন্ত মাসে বেতন দিবে বলেছে | আমি একটানা ৫ বছর ফ্রী ফায়ার Partner Program ছিলাম |
যত বেশি Views আমার ভিডিতে আসবে আমার বেতন ততই বাড়বে | এর কয়েক দিন পর আমি খুব অসুস্থ হয়ে যায় |
আর কয়েকদিন পরই শুনতে পাই Esp প্লেয়ার JB Cheetah মারা যায় তার বয়সও ছিল খুব অল্প সে খুব ভালো ESP প্লেয়ার ছিল।
বাংলাদেশের একটি অফিশিয়াল একটা টুর্নামেন্টে JB Cheetah তার টিম ১২ লাখ টাকা জিতে ২য় নাম্বার টিম হিসেবে | টাকা ঠিকই আছে গেইমও আছে তার আইডিও আছে নাই শুধু jb cheetah |
এগুলো দেখে আমি খুব ভয় পাই হয়তো আমি একদিন অনেক বড় ইউটিউবার হবো | ৫ বছর ফ্রী ফায়ার Partner Program এ থাকলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো আমাকে Nobab Gaming হিসেবে সবাই চিনবে Big Fan বলে ডাকবে | আমার আইডি লেভেলও ১০০ হবে আইডিতে লাখ লাখ Like থাকবে | একটা Yamaha R15 Bike থাকবে |
আবার মনে মনে ভাবলাম আমার অবস্থাও যদি jb cheetahর মতই হয় সব পাওয়ার পর যদি আমি মারা যায় তাহলে তার মত আমার সবকিছুই পরে থাকবে শুধু থাকবো না আমি | আমি আরেকটা বিষয়ও খেয়াল করলাম আমার চোখেও সমস্যা হয়েছে আমি দুরের জিনিস যাপসা দেখি |
আমার স্মৃতিশক্তিও কমে গেছে আমি কিছুই মনে রাখতে পারি না | আমি আগে অনেক মেধাবী ছিলাম | একটানা ৫ বছর সারারাত জেগে গেইম খেলছি হয়তো এটার প্রভাব এখন পরেছে |
আরেকটা বিষয় খেয়াল করলাম ফ্রী ফায়ার গেইমে অল্প অল্প বয়সের বাচ্চারা অনেক বেশি আসক্ত | অনেক ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও দেখে তারা আমার ভিডিও দেখে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে | আরো ভাবলাম আমার ভিডিও দেখে তারাও হয়তো গেইমে টপআপ করা শিখবে আমি চাইনা আমার জন্য কেউ খারাপ পথে যাক |
JB Cheetah আমার থেকে ৬-৭ বছরের ছোট তার ভবিষ্যৎ কত ভালো ছিল আজক হয়তো সে আরো ভালো একটা Esp প্লেয়ার হয়তো সে তো নাই পৃথীবিতে |
গ্যারেনা থেকে এত টাকা বেতন পেয়ে আমার কী লাভ হবে যদি মারা যাই | আমি চাইনা আমার ভিডিও দেখে কেউ তার ভবিষ্যৎ নষ্ট করুক | টাকা আমাকে বাচাতে পারবে না যদি টাকা বাচাইতো তাহলে Jb Cheetah মারা যেত না টূর্নামেন্টের ১২ লাখ টাকা তার জীবন বাচাতে পারে নাই
এই টাকা কামিয়ে আমার কী লাভ হবে আমিও একদিন মারা যাবো এগুলো চিন্তা করে গত ৬ মাস আগে আমি গেইম ছাড়ছি নিজ ইচ্ছায় ফ্রী ফায়ার partner program থেকে বের হয়ে Youtube Facebook Tiktok এর সব ভিডিও ডিলিট করে দেই | আমার yt চ্যানেলে ৮০০ + ভিডিও ছিল।
এরপর আজকে এখন ছবিতে যাকে দেখছেন এটাই আমি BD NOBAB GAMING আমার বাবা টাকায় একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করেছি| আমার জন্য দোয়া করবেন সবাই |
নিজ ইচ্ছায় partner program থেকে বের হওয়ার কারণে আমার আইডিতে এখনও V Badge আছে বিশ্বাস না হলে এখনই গেইমে ডুকে আইডি চেক করতে পারেন
এটা আমার UID 1216399882 হয়তো এই পোস্ট দেখার পর গ্যারেনা আমার ভি ব্যাজ নিয়ে নিবে তাই তারাতারি চেক করুন | আইডি চেক করতে বললাম কারণ আপনাদের বিশ্বাস নাও হতে পারে
আবারও বলবো আমার কনো সার্থ নেই এগুলো পোস্ট করার পিছনে আপনার মূল্যবান সময় আর টাকা গেইমের পিছনে নষ্ট করবেন | একা একা নিজেকে নিয়ে ভাবুন ধন্যবাদ ♥