Last Story

Directions

Last Story Even if people like the truth. No one likes to be told the truth.

18/09/2026

আমি আর ছায়া—
পাশাপাশি হাঁটি।

আমি বেঁচে থাকার অভিনয় করি,
আর ছায়া বয়ে বেড়ায়
আমার মরে যাওয়া আমিটাকে।

আলো নিভলেই বুঝি—
ছায়াটা আমার নয়,
আমি-ই তার ছায়া।

14/09/2026

অভিযোগ করাই ছেড়ে দিছি, কারণ বারবার একই দরজায় কড়া নাড়তে নাড়তে একসময় মানুষ ক্লান্ত হয়ে যায়।

এখন আর কারও কাছে কৈফিয়ত চাই না, কেন কষ্ট দিলি, কেন বদলে গেলি— এসব প্রশ্নও আর মনে জাগে না।

অভিমানগুলো ধীরে ধীরে নীরব হয়ে গেছে, আর মনের যে ক্ষতগুলো একসময় প্রতিদিন রক্ত ঝরাত, সেগুলোও একটু একটু করে শুকাতে শুরু করেছে।

তবে দাগগুলো রয়ে গেছে… মনে করিয়ে দেয়, কিছু মানুষকে হারানোর পর নিজেকেই আবার নতুন করে খুঁজে নিতে হয়।

14/09/2026

অপরিচিত ছায়া

অপরিচিত ছায়ার প্রতি অতিরিক্ত মায়া খুব ভয়ংকর— কারণ, ছায়া কখনো আপন হয় না, শুধু আপন হওয়ার ভ্রমটা মনের ভেতর বুনে দিয়ে যায়।

যে ছায়াকে কোনোদিন ছোঁয়া হয়নি, তার স্পর্শের অপেক্ষায় কত রাত যে পুড়ে যায়!

সে ছায়া কথা বলে না, তবুও তার নীরবতায় হাজারটা উত্তর খুঁজে ফিরি।

একদিন হঠাৎ ছায়াটা হারিয়ে যায়— আলো থাকে, পথ থাকে, শুধু মনের ভেতর একটা অদৃশ্য অন্ধকার জমে থাকে।

তখন বুঝি, অপরিচিত ছায়ার প্রতি মায়া নয়— **মায়া জন্ম নেয় নিজেরই ভেতর, আর সেই মায়ার হ্যালুসিনেশনে মানুষ সারাজীবন একটা না-থাকা মানুষকে খুঁজে বেড়ায়।**

06/09/2026

এত কিছু হারালাম,
তবু আর্তনাদ করিনি।

কারণ আমি মানুষকে
বারবার বিশ্বাস করেছি,
বারবার ক্ষমা করেছি,
নিজের কষ্টকে প্রতিবারই
“কিছু না” বলে চাপা দিয়েছি।

যারা আঘাত করেছে,
তাদের থামাইনি।
যারা অবহেলা করেছে,
তাদের ছেড়ে যাইনি।
যারা আমাকে ভেঙেছে,
তাদেরই আপন ভেবেছি।

আজ তাই অন্যদের দিকে আঙুল তুলি না—
দোষটা আমারও ছিল।

আমি তাদের বদলাতে পারিনি,
কিন্তু তাদের হাতে
নিজেকে বারবার ভাঙার
অনুমতি দিয়েছিলাম।

সবচেয়ে নির্মম সত্য—
আমাকে যতটা তারা ভাঙেনি,
তার চেয়ে বেশি
আমি নিজেকেই ভেঙেছি
তাদের আপন ভেবে।

06/09/2026

মাথায় একটাই প্রশ্ন—
আমি কি সত্যিই তোমাদের আপন?

নাকি প্রয়োজনের শেষে
শুধুই এক ছায়া?

শেষে বুঝলাম—
আমি আপন ছিলাম না,
ছিলাম শুধু ক্ষণিকের আলো।

আলো নিভেছে—
ছায়াটাও শেষ।

05/09/2026

ছায়া—
এক মুখে আশ্রয়,
অন্য মুখে পতন।

আলোয় সে পাশে থাকে,
অন্ধকারে সে-ই প্রশ্ন হয়ে দাঁড়ায়।

আমি ভেবেছিলাম
ছায়া আমাকে অনুসরণ করে—
পরে বুঝলাম,
আমি-ই তার অনুসরণে
নিজের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম।

তাই ছায়ারা চলে গেলে
শূন্যতা থাকে না—
থেকে যায় শুধু
কোন মুখটা সত্য ছিল,
তার উত্তরহীনতা।

05/09/2026

যে চোখে দেখেছি রঙিন স্বপ্ন,
সে চোখেই আজ
হাহাকারের চিত্র ভাসে।

যে চোখ একদিন
ভবিষ্যৎ খুঁজেছিল,
আজ সেই চোখই
অতীতের ধ্বংসস্তূপ গোনে।

অদ্ভুত নিয়তি—
স্বপ্নগুলো হারিয়ে যায়নি,
শুধু নিয়তি তাদের এমনভাবে বদলে দিয়েছে,
যেখানে পূর্ণতার প্রতিটি স্বপ্ন
শেষ পর্যন্ত
অপূর্ণতার সাক্ষী হয়ে থাকে।

05/09/2026

তবে এই ছায়াতেই
লুকিয়ে ছিল আমার পতনের সূত্র—

দিনের আলোয় সে ছিল আশ্রয়,
রাত নামলেই—
অচেনা এক ফাঁদ।

এক মুখে বলেছিল,
“আমি তোমার পাশে আছি”;
অন্য মুখে নিঃশব্দে
সরিয়ে দিয়েছিল মাটি।

আমি ছায়াটাকে চিনেছিলাম
তার কোমল দিক দিয়ে—
জানতাম না,
প্রতিটি ছায়ারই
একটি গোপন মুখ থাকে।

শেষে বুঝলাম—
সে আমাকে অনুসরণ করেনি,
আমার পথটাই অনুসরণ করে
আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল।

05/09/2026

তবে এই ছায়াতেই
লুকিয়ে ছিল আমার পতনের সূত্র—

আমি ভেবেছিলাম,
ছায়া মানেই পাশে থাকা;
জানতাম না,
সবচেয়ে কাছের ছায়াটাই
আলো নিভে গেলে
প্রথমে অদৃশ্য হয়।

যে ছায়াকে বিশ্বাস করে
নিজেকে তার হাতে ছেড়ে দিয়েছিলাম,
শেষে সেই ছায়াই
আমার পদচিহ্ন মুছে দিল।

অদ্ভুত বিশ্বাসঘাতকতা—
সে আমাকে ঠেলে দেয়নি,
শুধু এমন একদিকে দাঁড়িয়েছিল
যেদিকে হাঁটলেই
আমার পতন নিশ্চিত ছিল।

04/09/2026

কোথাও কেউ নেই—
তাতে এমন কী হয়েছে?

মহাকালের মঞ্চে
নাটক তো চলছেই।

কেউ চরিত্র বদলায়,
কেউ মুখোশ;
আর আমি—
নীরব দর্শক।

দৃশ্য বদলায়,
আলো নিভে আসে—
তবু পর্দা নামে না।

হয়তো গল্পের শেষ নয়,
শুধু আমার দৃশ্যটা
এখনো বাকি।

Address

Madarganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Last Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share