Md Nafiz Iqbal

Md Nafiz Iqbal No one But I knows what I am..!

দেখি সবার জন্মদিন তারিখ অনুযায়ী একটু হিসাব মিলাই😁😁🙈।  এখন বলেন কে কোনটা ?😁😁
19/04/2026

দেখি সবার জন্মদিন তারিখ অনুযায়ী একটু হিসাব মিলাই😁😁🙈।
এখন বলেন কে কোনটা ?😁😁

09/04/2026

জীবনের শেষ সত্যিটা অনেকটা কাকতাড়ুয়ার মতোই তুমি যতই নিঃস্ব হয়ে অন্যকে আগলে রাখো, শেষ দৃশ্যে তুমি একা, পুরনো, অপ্রয়োজনীয়, বাতিলের তালিকায়।

সবচেয়ে বিষণ্ণ সত্যটা হলো, জীবন কাকতাড়ুয়ার মতোই। দূর থেকে তাকালে মনে হয় কত দৃঢ়, কত অটল এক দাঁড়িয়ে থাকা কিন্তু কাছ থেকে দেখলেই বোঝা যায়, সে আসলে ফাঁপা কাঠ, পুরনো ছেঁড়া কাপড়, আর মাথায় একটু খড় নিয়ে দাঁড়িয়ে থাকা একা একটা দেহ।

আমরাও তাই বাইরে হেসে চলি, কথা বলি, কাজ করি। মানুষ ভাবে আমরা খুব শক্ত, আমাদের কিছু হয় না। কিন্তু ভিতরে কোথাও একটা একাকীত্ব, একরাশ অব্যক্ত ক্লান্তি, অভিমান আর ভাঙনের স্তূপ জমে থাকে। জীবন কখনো কখনো এমন, না চাইতেও কাকতাড়ুয়া হতে হয়।

07/04/2026

যেটা নিয়ে আপনি বারবার বিরক্ত হচ্ছেন,
কিন্তু তবুও ছাড়ছেন না,

তার মানে হয়তো আপনি সেটাকেই বেছে নিয়েছেন।

শুনতে একটু কঠিন লাগে, কিন্তু কথাটা সত্যি।

আমরা অনেক সময় বলি,

“এই জিনিসটা আমার ভালো লাগছে না”,
“এই সম্পর্কটা আমাকে কষ্ট দিচ্ছে”,
“এই পরিস্থিতি আমাকে ক্লান্ত করে দিচ্ছে”

কিন্তু তারপরও আমরা সেখানেই থেকে যাই।
কেন?

কারণ ছাড়াটা সহজ না।
অভ্যাস, ভয়, একা হয়ে যাওয়ার চিন্তা
এসব আমাদের আটকে রাখে।

তাই আমরা বিরক্ত হই, অভিযোগ করি,
কিন্তু কোনো সিদ্ধান্ত নেই না।

ধীরে ধীরে সেই বিরক্তিটাই
আমাদের স্বাভাবিক জীবনের অংশ হয়ে যায়।

আপনি যেটা সহ্য করছেন, তারমানে
সেটাকেই আপনি জীবনে allow করছেন।

সবসময় ছাড়তে হবে এমন না,
কিন্তু অন্তত নিজের কাছে honest হওয়া দরকার,

কারণ decision না নিলেও কিন্তু একটা decision হয়ে যায়।
আর সেটা হলো, যা চলছে তা এইভাবেই চলতে দেওয়া।

তাই মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করা দরকার,

আমি কি সত্যিই এটা চাই?
নাকি শুধু অভ্যাসের জন্য ধরে আছি?

06/04/2026

টু অল মাই গার্লস,

প্রেম, বিয়ে, পার্টনার নিয়ে অতিরিক্ত রোমান্টিসাইজ করে, ফিল্মি স্টাইলের লাইফ অনুকরণ করতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোকে মোটেও উপেক্ষা করতে যেও না!

তোমার সাথে বৃষ্টিতে ভিজে রিকশায় ঘুরবে, মাঝরাতে চাঁদ দেখতে ওঠবে, ফুলের তোড়া নিয়ে দেখা করতে আসবে, চিঠি লিখে তোমায় সারপ্রাইজ দিবে, একশোটা নীল পদ্ম দিয়ে প্রপোজ করবে....এ-সব নিশ্চয়ই রোমান্টিক। তবে তারচেয়েও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা লাগবে।

মানুষটা রেসপনসেবলিটি নিতে পারে?
রেগে গেলেও তোমার সম্মান বজায় রাখে?
তোমার কমফোর্ট, লাইক, ডিজলাইক বিবেচনায় থাকে?
তোমার সিকিউরিটি এবং হেলথ নিয়ে সে কনসার্ন?
আদবকায়দা, শিষ্টাচার, ভদ্রতা প্রকাশের ভঙ্গি কেমন?
নারী, শিশু, বৃদ্ধ, অবলা জীবের প্রতি সে কেয়ারিং এনাফ?
প্রতিবেশী এবং বন্ধুদের সাথে সে কি বিনয়ী?
তোমার সিক্রেট এবং কমিটমেন্ট রক্ষায় তাকে বিশ্বাস করা যায়?
উপার্জনের ক্ষেত্রে সে কি নৈতিক ভাবে যথেষ্ট সচেতন?
ধীরস্থির শান্ত ভাবে কি নিজের মতামত প্রকাশ করতে সক্ষম?

এরপরে আসো সবচেয়ে গভীর পর্যালোচনায় - উচ্চ শিক্ষিত, স্বাবলম্বী, বুদ্ধিমতী নারীর ব্যাপারে সে পজিটিভিটি ক্যারি করে? তোমাকে ডমিনেট না করার, তোমার মতামত দেয়ার রাইটে শ্রদ্ধা রাখার, তোমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে ছোট করে না দেখার, নিজ যোগ্যতায় এগিয়ে যাওয়ার স্বাধীনতাকে খর্ব না করার মতো এওয়ারনেস আছে তার?

একসাথে বৃষ্টিতে ভিজে, ভরা পূর্ণিমা উপভোগ করে, ফুল-চিঠি আদান-প্রদানের মাধ্যমে যার প্রতি মোহ মুগ্ধতায় জড়ালে, ঘর সংসার পরিবার বানাতে চাইলে, তার প্রতিটা একশন প্রথম থেকেই লক্ষ্য করা, একনোলেজ করাটা জরুরি নয়?

কিছু টিপস মাথায় রাখবা,

=ধনবানের চাইতে দায়িত্ববান পুরুষ বেশি সুন্দর।
=গুড লুকিং এর চেয়ে 'গুড ম্যানারড' (হাম্বল, শ্রদ্ধাশীল, বিনয়ী) পুরুষ বেশি সুন্দর।
=রোমান্টিকের চেয়ে ইন্টেগ্রিটির চর্চায় থাকা (অনেস্ট, লয়াল, কমিটেড, পরিশ্রমী) পুরুষ বেশি সুন্দর।
=তর্কে জেতা চতুর হওয়ার চাইতে ধীরস্থির স্বভাবের, লজিক এপ্লাই করা ম্যাচিউরড পুরুষ বেশি সুন্দর।
=মেধাবীর চেয়ে ইন্টেলেকচুয়াল ফেমিনিস্ট পুরুষ বেশি সুন্দর।

বটম লাইন হলো, ইফ ইউ আর মাই টাইপ অফ আ গার্ল, চুজ এ ম্যান হু মিটস ইউর স্পিরিট এন্ড স্ট্যান্ডার্ড। Choose a son who's been raised with values and love by a respected mother. Marriage is not scary, it can be beautiful when you've found your perfect match. 💕

ওয়ান ডে ইউ উইল লুক ব্যাক এন্ড থ্যাংক মি। আনটিল দেন 🥰

02/04/2026

ক্লাস/অফিস ৩দিন : দেশের সংকট দৃশ্যমান। আপনি প্রস্তুত?

সরকারি নোটিশ এসেছে। অফিসের সময় কমিয়ে তিন দিন করা হচ্ছে। বাকিটা সময় অনলাইনে কাজ করতে হবে।

প্রশ্ন হলো, এই সংকটের শেষ কবে? ইরান বলেছে আমেরিকাকে একেবারে সরে যেতে হবে, কোন বিরতি চলবে না। আমেরিকা রাজি হয়নি। তাই যুদ্ধ চলবে। এবং ক্রমেই সংকট বাড়বে।

চলুন দেখি জ্বালানী সমস্যা আমাদের কিভাবে বিপদে ফেলবে:

১. ক্রমে বিদ্যুৎ সংকট বাড়বে। শিল্প-কারখানা, খাদ্যের দাম ধরে রাখা যাবে না, তবু দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে বাসা-বাড়িতে বিদ্যুৎ সরবরাহ কম হবে। শিল্পে একটু বেশি দিবে কিন্তু পর্যাপ্ত না।

২. ডিজেল, পেট্রোল, এর দাম বাড়বে। যাতায়াত ভাড়া ১৫-২৫% বেড়ে যাবে সপ্তাহখানেকের ভেতর।

৩. যাতায়াত ভাড়া বাড়লে পণ্য পরিবহন ভাড়া বাড়বে। বাজারে আগুন লাগবে।

৪. গার্মেন্টস ও মৌসুমী ব্যবসাতে ছোট পদগুলি আপাতত দরকার হবে না। অনলাইন ব্যবসা ধ্বসের মুখে পরবে। প্রচুর ছাটাই শুরু হবে। মানুষ উপার্জনের রাস্তা হারাবে।

৫. আপাতত তিনদিন বন্ধ করবে অফিস। সংকট বাড়লে অফিস সময় আরো কমিয়ে অনলাইনে নেয়া হবে।

৬. বিদ্যুৎ সংকটে ফ্রিজ, মেশিন না চললে বিভিন্ন ব্যবসা কমে যাবে। ব্যবসা কম মানে আয় কম।

৭. সোলার, আইপিএস, চার্জে ব্যবহার হয় এমন পণ্যের বাজারে চাপ তৈরী হবে। সরকার খাবার বাদে বিলাসী পণ্যে টাকা খরচ করবে না। তাই যুদ্ধ চলমান থাকলে চায়না থেকে এসব পণ্যের ব্যাটারি, পার্টস, আমদানী বন্ধ থাকলে দ্রুতই স্টক খালি হবে।

৮. অফিসের কাজ তিন দিন বা সপ্তাহে অর্ধেক দিন কমা মানে পরিবহনে যুক্ত মানুষদের আয় সরাসরি অর্ধেকে নেমে আসবে।

৯. সামনে কোরবানী ঈদ। জ্বালানী সংকট বাড়লে কোরবানী পশুর সরবরাহ কমবে। দাম বাড়বে। অন্যদিকে, পরিবহন সংকট হলে যারা এ বছরই গরু বিক্রি করবে নয়ত ঋণের জালে আটকা পরবে তারা বাধ্য হয়ে পশু ছেড়ে দিবে। দাম কমে যাবে বিভিন্ন অঞ্চলে। টিপস: যারা কোরবানী দেন তারা এ বছর নগদ অর্থ অপচয় করবেন না। বাজেট কমিয়ে কোরবানীর হক আদায় করে নিন।

১০. এখন থেকেই ফার্মিং শুরু করুন। নয়ত শীঘ্রই টিভিতে খবর আসবে, খাবারের অভাবে লোকেরা কচু সেদ্ধ খাচ্ছে। অবশ্যই দেখবেন।

সর্বোপরি, কৃষিতে বিরাট বিপদ অলরেডি ঘণ্টা বাজাচ্ছে। সারের দাম প্রায় শতভাগ বেড়েছে। স্বাভাবিক নিয়মে ৩০-৫০% চালের দাম বেড়ে যাবে।

এনালিটিকস বলছে, এশিয়ায় তেলের মজুদ রয়েছে ২০ এপ্রিল পর্যন্ত। সেজন্য রেশনিং করে যত বেশি সময় বাড়ানো যায়, সরকারগুলি চেষ্টা করছে। ইরান থেকে ৬ টা জাহাজ আসবে। এসব যথেষ্ট না। সরকার ঘরে ঘরে লোডশেডিং দিয়ে প্রাণ বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করবে।

বিএনপির লোকজন খারাপ, রাজনীতির লোকদের ঈমান নাই। কিন্তু তারেক রহমান লোকটা তার বাপের মত স্বভাব পাইসে। অনেক চেষ্টা করতেসে বাপ-মায়ের ইমেজ কাজে লাগিয়ে আরবের সুবিধা আদায়ে। আমি লোকটাকে পছন্দ করি বলে বাড়িয়ে বলছি না।

সবাই যখন ৯৫-১১০ ডলারে তেল কিনছে, তখন সৌদি, কাতার এই লোকটাকে মাত্র ৭৬ ডলার ব্যারেলে তেল বিক্রি করছে। এত কমে কেউ পাচ্ছে না। লীগ সরকার হলে ৭৬ ডলারের কথা কি প্রকাশ করতো নাকি বলতো তেল নাই?

যাইহোক, আপনি যদি চারপাশের বিপদ প্রকাশ্যে আসার পর দৌড় শুরু করেন তাহলে তিনবার গ্যারান্টি করছি, এই ফুয়েল প্রবলেম আপনাকে মাটিতে দাফন করে দিবে। তাই এখুনি ফার্মিংয়ে দৌড় দিন। বাড়ির ছাদ, উঠোনে, সরকারি খাস জমি, মাঠ, যেখানেই জায়গা পান কাজে লাগানো শুরু করেন।

সময় কিন্তু শেষের দিকে....

😁😅
22/03/2026

😁😅

ইরান পারেও বটে
ইসরাইলে হামলা করতে পাঠানো ড্রোনের সাথে ইরান ময়লার ব্যাগ বেধে পাঠাচ্ছে বলে অভিযোগ এসেছে।🤣😂
আমার মনে হয় ইরানের সেনাবাহিনী তে বাঙালি ও আছে😁☝️

একজন বসেন রাজকীয় চেয়ারে—পাশে কাউকে বসতে দেন না, অথচ তিনি বিরোধীদলীয় নেতা।আরেকজন বসেন সাধারণ চেয়ারে—পাশে দু’জনকে জায়গা দে...
12/03/2026

একজন বসেন রাজকীয় চেয়ারে—পাশে কাউকে বসতে দেন না, অথচ তিনি বিরোধীদলীয় নেতা।
আরেকজন বসেন সাধারণ চেয়ারে—পাশে দু’জনকে জায়গা দেন, অথচ তিনিই প্রধানমন্ত্রী।
পার্থক্যটা এখানেই।
ন্যায় ও ইনসাফ কথায় নয়—চর্চায় প্রকাশ পায়।

03/03/2026

উপরে আছে!🙂

02/03/2026

Address

Lalmonirhat
5510

Alerts

Be the first to know and let us send you an email when Md Nafiz Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share