Coffee House

Coffee House Coffee House is a coffee shop! Located at Mirpur, Kustia, Bangladesh! Coffee House is built accord

18/06/2020

”বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় ,
তখন আর গড়ে নেবার ফাঁক থাকে না ।”

- রবীন্দ্রনাথ ঠাকুর

18/06/2020

মৃত্যু নিয়ে আমি ভীত নই।
কিন্তু মরার জন্য তাড়াও নেই
আমার। তার আগে করার মতো
অনেক কিছু আছে আমার!!

- স্টিফেন হকিং

18/06/2020

নশ্বর জীবন
- (খন্দকার ফাতেমা জহুরা শেফালী)
১৫/০৫/'২০
------------------

দুরন্ত নদী উচ্ছল বেগে
চায় সমুদ্রে মিশে,
আরাধিকা সব করে আরাধনা
ঈশ্বরে পেতে ফুঁসে।
ঢেউগুলি আগুন হয়ে ধায়
ভেঙেচুরে এগোয় সে,
পেতে কাঙ্ক্ষিত স্বর্গ সুখ টুক
পৌঁছাতে পারবে শেষে।
ফুলেরা সাজায় ডালা নিরবে
পূজিবে সূর্য ঊষার,
ঈশ্বর হাসে চাঁদের আলোয়
জগৎটাই তো নশ্বর।
জোসনার আলো কলকল
ধেয়ে আসে নৃত্যে,
জীবন সেতু সচল ঢেউ স্বপ্ন
যৌবন সবই মিথ্যে।
ঈশ্বর হাসে ফিক করে তাই
নিবেদনে ধুলোবালি,
সমুদ্রের কাছাকাছি যেতে হবে
ঢেউ তরঙ্গে নাচে অলি।

13/06/2020

তিরস্কার
- ইমতিয়াজ

মূল্যহীনে মূল্য দিলেই,
প্রকৃত মূল্য সম্মান হারায়।
মূল্যহীনে সুযোগ পেয়েই
তার মূল্য কিছুটা বাড়ায়।
তিরস্কার তাকেই করি,
নর্দমা থেকে ফুটেছে কড়ি।
তিরস্কারের তিলক কপোলে,
শোধ হবেনা জুতোতে পেটালে।
ভুলিয়াছো আজ তারে,
যে চিনিয়েছে আজকের তোমারে।
ভুলিয়াছো দিতে সম্মান,
যে তোমারে দিয়াছে সম্মান।
অসমাপ্ত।

ডায়েরীর পাতা থেকে।
১৫.০১.২০১৬

13/06/2020

স্বপ্নের চোখ
খন্দঃ ফাতেমা জহুরা শেফালী

-----------------
ধানে শীষের উপর একটি কুয়াশার স্বচ্ছ ফোটায়
যখন সমস্ত প্রকৃতি ধরে টানে চুমকের উষ্ণ চুম্বনে ;
আমি কখনো বিভোর হয়ে বাতাসে সুরে তুলি গান
সমস্ত সুখের উল্লাস কর্ণে বাজায় সুর সম্বোহনে।।
বৃষ্টির ফোঁটাগুলি ধীরে ধীরে রূপ নেয় শক্ত বরফের
অনুভবে দেখি রাতজাগা পাখিটাও স্বপ্ন দেখে কাঁদে ;
লকলকে কচি ধবধবে সাদা একটি হাত আর গোলাপ
পাখিদের নীড়ে গোলাপ চলেনা তাই দেয়না ধরা ফাঁদে।।
স্বপ্নের চোখ নিরব বুকের পাঁজর ঘেঁষে দেখে বিস্তৃত
বিশাল আকাশ কবিতার পান্ডুলিপি নিয়ে আসছে ;
সকল মানুষের সুখ-দুঃখের, কষ্টের খসড়া নিয়ে
যা জমা হয় ইটের ঘরের মেজেতে, শকুনেরা হাসছে।।
সবুজ বুকের পাঁজরে জমাট বেঁধে থমকে আছে মেঘ
স্তব্ধ সুরে সিংহের হুংকার উঠে কি করে এসব ঘটে ;
বাক্স বন্দি নক্সায় রবি ঠাকুর, শরৎ বাবু, নজরুলেরা
প্রচন্ড একটা বরফের ধাক্কা মুহূর্তে যায় স্বপ্ন টুটে।।

13/06/2020

বিচার চাই হে জননী
শামীমা নাসরীন

বিবেকের বলাৎকারে ওরা নিত্য কলুষিত করে চলেছে দ্যাখো জননীর কোমল শরীর ;
খামচে থেঁতলে দিচ্ছে প্রস্ফুটিত কুমারী প্রভাত : অবিরাম দংশনে ভাঙছে নিটোল নিতম্বের কাঁচা সমান্তরাল ফুটপাত।
গৃহবধূ কী শিশু !
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাতাসে আজ
কেবলই ভেসে বেড়াচ্ছে ধর্ষিতার লাশের পচা দুর্গন্ধ : পিতার মাতম! জননীর আহাজারি!
পরিচিত বাতাসটা আজ লাগছে ভীষণ ভারী।
যে শিশুটি নিবিষ্ট চিত্তে পুতুল খেলায় করেছে দৈনন্দিন সময় ক্ষেপণ ; শকুনের লোলুপতা হেনেছে বিশ্বাসের ছোবল : কচি বন্দরে তাই ফেলেছে কি দুঃসাহসে ওরা যৌবনের নিষিক্ত নোঙর!
সাধারণের অভিমানী কথামালায় উঠে আসে কিছু খোঁড়া যুক্তি ;
দুর্নীতির ঝড়ে ভেঙ্গে পড়েছে যেখানে গনতন্ত্রের মাস্তুল, পাষণ্ড ধর্ষকের আবাদে সেখানে হবে নিত্যনৈমিত্তিক ব্যপ্তি!
বায়বীয় অজুহাতে জ্ঞানপাপীরা হাজির দোর্দণ্ড প্রতাপে
বুদ্ধিজীবিতার স্রোতধারায় ভেসে যায় যাবতীয় অভিযোগ যতো,
ওদিকে ভুক্তভোগীরা ক্রন্দনরত নির্জলা উপবাসে!
আলোচনা ,গোল টেবিল বৈঠক, মানববন্ধনে কী এসে যায় ধর্ষকের? কিম্বা গ্যাছে কোনো দিন? সমালোচনা, প্রতিবাদ আর পাল্টা জবাবের গোলক ধাঁধায় অতীতেও চাপা পড়েছে যৌবন ফেরী করা নপুংশকের অপকর্মের যতো বীণ!
সোহাগী আইনব্যবস্থার জানালার কাঁচ ডিঙিয়ে ফের গুচ্ছ গুচ্ছ ধর্ষণে মেতে উঠেছে নরপশু ধর্ষক !
সায়মার মতো ধর্ষিতা শিশুর মৃতদেহ আঁকড়ে আজো কাঁদছে তাই জননীর রাজপথ!
জাতীয় সঙ্গীতের চরণগুলো আজ ভুলে গ্যাছি আমি - বড্ড বেদনা আর হতাশায়!
পুরুষের চাহুনিতে সর্বত্র দেখি ধর্ষকের লোলুপ দৃষ্টি ;
বুকের শীতল পাটিতে প্রিয় কন্যার সম্মান লুকাই!
সভ্যতাকে কলমে ভরে আমিও তাই আজ বিদ্রোহের স্বপ্ন দেখি : অমানুষের ফাঁসির মঞ্চ আমি নিজেই সাজাই;
ঘৃণায় -দ্রোহে -দাবীতে -অনুরোধে বিবেকের মোহনায় আবার একাই দাঁড়াই !
আর মৌনতাকে সাক্ষী রেখে আমি জননেত্রী কে বলি -
"মাননীয় রাজশ্রী,তুমিও তো জননী - ঠিক যেমনটি আমি!
আমার ধর্ষিতা জননী হত্যার বিচার চাই, হে মা জননী ।"

৯/৭/২০১৯ ইং
সময়: সকাল ১১টা ৪০ মিনিট
ঢাকা।

13/06/2020

মলয় সিক্ত দ্বার
বিধু চন্দ্র দেব নাথ

আমার মনোবীণা খানি টেনে নিয়ে তুমি
উদাস বনে কুঞ্জ কাননে স্বপ্ন বুনি আমি,
মুক্ত বাতায়নে ছুঁটে যত পথ হাঁটি আমি
কম্পিত হৃদয় স্পর্শে অনুভবে মিশো তুমি।
শুনেছি আমি তোমার গুন গুন গান
রাতের আঁধারে কেড়ে নাও আমার প্রাণ,
নিরব নির্জনে থাকতে পারি না হৃদয় টান
হনন করে নাও তুমি সদা আমার সিক্ত ধ্যান।
সদর দরজা খুলে দেখি তোমায়
আবেশিত ছায়া খুঁজে এ মনায়,
অল্পতে তুষ্ট করে ডাকছো আমায়
অনুভবে জোয়ার জলে ভাসায়।
মধুবনে ডুব দিয়ে খুঁজি মিলন ঘনে
হৃদয়াবৃত প্রাঙ্গনে মিশ্রণ ঘটে বনে,
সঙ্গলীলার তুমুল ঝড়ে কাছে টানে
বাতায়নে সুগন্ধি পাই শুধু এই মনে।
জোৎসনা মাখা রাতে তুমি হাসো চাঁদে
সূর্যালোকে ক্লান্ত দেহে মনাঙ্গনে বাধে,
অগতিত তারার হাস্য উজ্জল চন্দ্রিমা কাঁদে
দেখেছি রংধনু উদয়ে আকাশ চাদুরে স্বাদে।

তারিখ-২৭-১০-২০১৯
বড়লেখা সিলেট

13/06/2020

' #জীবনের_সমীকরণ

প্রভুর অপার করুনা লভিয়াছি মানব জীবন
বুনেছেন চমৎকার সরল অংকের সমীকরন
জীবন জুড়ে যোগ বিয়োগ গুন ভাগের নানান সন্মিলন !
প্রতিটা জীবনের আছে হরেক ধরন ধারন
তত্ত্ব কথায় কি সম্ভব করা জীবনের মূল্যায়ন !
আসলেই জীবন জীবনের মতন
কোটি কোটি মানুষের কোটি কোটি প্রান
সুখের স্বপ্ন নিয়ে নিরন্তর দুঃখের স্রোতে অবগাহন
সব জেনেও মানুষ স্বপ্ন দেখে করে স্বপ্নের অন্বেষণ !!
জীবন এমনই
স্বপ্নহীনের দুঃখ নাই
স্বপ্নবিলাসীদের পুড়তে হয় অতলান্ত বেদনায়,
তাই মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হয়
আসলেই সর্বাংশে কেউ সুখী নয়
তবু সুন্দর জীবনের স্বপ্ন বুকে নিয়ে চলে সুখের অভিনয় !!!

#শুক্কুর_চৌধুরী *২২শে অক্টোবর /১৯, চট্টগ্রাম।

13/06/2020

আমার আমি!
--- নীলের সুপ্রিয়

বাঁধি শিকল করে মুক্তের হানি,
নীলের আকাশে লুব্ধকের চোখে ছানি!
তোমার তুমিতো আমারি আবেশ মানি,
সম্মোহনের পথে দীর্ঘপথ বন্ধুর জানি!
গৌধুলির মায়ায় সময় বেঁধেছো ক্ষণে,
স্মৃতির উঁকিতে ব্যথাতুর পরশের ঘ্রাণে!

ভাবুকের কফিতে হরেক রকমের মনে,
দিনের শেষে নীড়ে ফিরবো পণে!
রঙের তুলিতে খেলেছি কত রঙ,
মন মেতেছে উপলব্ধিতে অনুভবের ঢং!

সংক্ষেপিত।
আমি কবি নয়,
তবে কবিতা ভালোবাসি।

27/04/2018

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে তোলাটা একটি শিল্প। এই শিল্পের চর্চা তাদের কাঁধেই বর্তায়, যারা সৃজনশীল চর্চায় অভ্যস্ত! সেই সকল শিল্পীমনা'দের আতুরঘর নির্মানের প্রয়াসটা অনেকদিন থেকেই। যান্ত্রিক যুগে মনের রঙ্গিন জগতটা প্রকাশের জায়গা খুবই সীমিত। "কফি হাউজ" পেজটি আমাদের সেই জায়গা, যেখান থেকে আমরা মার্জিত উপায়ে মনের খোরাক জোগাতে পারি। সৃজনশীলতা এমন একটি শিল্প যার কোনো ধরাবাঁধা গন্ডি থাকেনা। চলুন, আমাদের সেই মৌলিক ভালোলাগা বা সৃজনশীলতা-গুলি পরস্পরের সাথে শেয়ার করি। কফির কাপে চুমুক দিতে দিতে আরো কিছু কথা সেরে নেওয়া যাকঃ

১. কফি হাউজের প্রত্যেকটা সদস্য মিলেই একটা পরিবার।

২. আপনার পোষ্ট আপনার ব্যক্তিত্বের পরিচায়ক! তাই, সকল প্রকার বিতর্কিত পোষ্ট প্রদান এড়িয়ে চলুন।

৩. পোষ্টে শুধুমাএ মন-রক্ষা করা প্রশংশা বর্জনীয়।
তাতে কিছু সদস্যের 'মান-সম্মত' পোষ্টের ধারনা সম্পর্কে বিভ্রান্ত হওয়ার আশংকা থাকে।

৪. একে অন্যকে সম্মান করতে হবে ! যাতে পেজে আপনার উপস্থিতি অন্যদের মধ্যে অনুপ্রেরনা জোগায় !

৫. যে কোন পরিস্থিতিতে এডমিন-গনের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য করা হবে !

পেজের সাথে সংশ্লিষ্ট আমরা কেউ জনপ্রিয়তার কাঙ্গাল নই। তবে এখানে রস-চর্চার মধ্য দিয়ে কারো সুপ্ত-প্রতিভা বিকশিত হলে সেটা পেজের স্বার্থকতা পরিপূর্ণ করবে।

-----
খালিদ মাহমুদ।
এডমিন, কফি হাউজ।

Address

Kushtia Meherpur Road
Kustia
7030

Alerts

Be the first to know and let us send you an email when Coffee House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Coffee House:

Share