17/05/2026
কিছু মানুষকে দেখবেন এদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকেনা, পরিচিতি থাকেনা। বাসার মানুষজনের কাছেও এরা তেমন গুরুত্বপূর্ণ নয়। ঘরে আছে নাকি নেই সেইটাও টের পাওয়া যায় না। বাপ-মায়ের কোনো হম্বিতম্বি কিংবা গালগল্প নেই এদের নিয়ে।
এদের পারসোনাল লাইফ, একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ সবই কেমন টিপটিপ করে চলে। কখনো কোনো বিরাট কিছু এচিভ করলে শুভেচ্ছা জানানোর কেউ থাকেনা। আবার জীবনে খুব খারাপ কিছু ঘটে গেলে দুঃখ প্রকাশ করারও কেউ থাকেনা। নিজের এচিভমেন্টে এরা নিজেরাই খুশি হয়, দুঃসংবাদে নিজে নিজেই দুঃখ পায়।
এদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। সৃষ্টিকর্তার প্রতি এরা এতোটাই অবনত যেন এদের জীবনে কিচ্ছুটির অভাব নেই। যা পায়, যতটুকু পায় তাতেই খুশি।
অনেক ভীড়ের মধ্যে এমন মানুষগুলো সহজে চোখে পড়েনা, কথার জাদুতে অন্যকে মুগ্ধও করতে পারেনা।এদের সামনে অন্য কেউ কথা বললে এরা তাল মিলিয়ে হাসে, কেউ কাঁদলে মুখে দুঃখ ফুটিয়ে তোলে। বাড়তি কথা বলেনা, কারোর সাথে ঝগড়া-বিবাদ করেনা।
আপনার আশেপাশে এমন কেউ থাকলে তাকে হারিয়ে যেতে দিয়েন না, নিজের সাথে সাথে রাখুন। কারণ খুব পিওর একটা মন নিয়ে দুনিয়ায় না থাকার মতোন বেঁচে থাকে এইরকম মানুষগুলো। এরা একেকটা হাসনাহেনার ফুল 🖤