22/08/2026
ঘানি 🌸
সেই সৃষ্টির জন্মলগ্ন থেকেই মানুষের জীবনের এই লড়াই—বেঁচে থাকার লড়াই। বেঁচে থাকতে চাইলে লড়াই করতেই হবে।
দরিদ্র মানুষের জীবনের এই ভয়ংকর সংগ্রাম মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। আবহমান কাল ধরে এই পৃথিবী টিকে আছে গরিব মানুষের টানা ঘানির ওপর নির্ভর করে।
ময়না যখন তার স্বামীকে শরীরের ক্ষত দেখাচ্ছিল, তখন মনে হলো—আমাদের পূর্বপুরুষরাও হয়তো এভাবেই অসীম কষ্ট সহ্য করে বেঁচে ছিলেন।
ময়নার জন্য বজলুর যে ভালোবাসা, আর বজলুর প্রতি ময়নার যে অফুরন্ত মায়া—তার কারণেই হয়তো মানুষ জীবনভর দারিদ্র্যকেও হাসিমুখে বরণ করে নিতে পারে।
এত ছোট্ট একটা জীবনে এত কষ্ট কেন? এত লড়াই কেন?
এসব কাহিনি দেখলে ভেতর থেকে শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
আহ! জীবন...
আহা জীবন......🖤
~ MAYA ツ