14/09/2026
বিজ্ঞপ্তি
প্রিয় চলচ্চিত্র নির্মাতা, দর্শক, অংশীদার ও শুভানুধ্যায়ী,
FutureNation Film Fest (FNFF) 2026-এর প্রথম আসর আয়োজনের লক্ষ্যে আমরা গত কয়েক মাস ধরে কাজ করে আসছি। ইতোমধ্যে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক স্বাধীন চলচ্চিত্র আমাদের উৎসবে জমা পড়েছে, যার মধ্যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রও রয়েছে।
আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আয়োজক প্রতিষ্ঠান Fountain Film Society Bangladesh-এর প্রাতিষ্ঠানিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয়তার কারণে পূর্বনির্ধারিত সময়ে FutureNation Film Fest 2026 আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই উৎসবটি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটি উৎসবের সমাপ্তি নয়; বরং আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে FutureNation Film Fest আয়োজনের প্রস্তুতির একটি অংশ।
আমাদের চলচ্চিত্র নির্বাচন ও অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। ইতোমধ্যে জমা পড়া চলচ্চিত্রগুলো যথাযথ প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে এবং নির্বাচিত চলচ্চিত্রগুলোর Official Selection Notification Date পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে নতুন চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ ও সংশ্লিষ্ট পরবর্তী নির্দেশনাও যথাসময়ে প্রকাশ করা হবে।
FutureNation Film Fest-এর “July” বিভাগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, মানুষের সাহস, ত্যাগ, আন্দোলন ও সময়ের গুরুত্বপূর্ণ গল্পগুলো চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিও আমাদের পরবর্তী আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অব্যাহত থাকবে।
আমরা বিশ্বাস করি, একটি চলচ্চিত্র উৎসব কেবল কয়েক দিনের আয়োজন নয়; এটি একটি দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক ও সৃজনশীল যাত্রা। সেই যাত্রাকে আরও শক্তিশালী, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যেই আমরা এই সময়টি প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ব্যবহার করছি।
নতুন festival date, submission timeline এবং Official Selection Notification Date যথাসময়ে FutureNation Film Fest-এর অফিসিয়াল প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে।
আমাদের সঙ্গে থাকার জন্য সকল চলচ্চিত্র নির্মাতা, স্বেচ্ছাসেবক, অংশীদার, দর্শক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ।
আইউব উদ্দিন শিহাব
সভাপতি
Fountain Film Society Bangladesh
Founder & Festival Director
FutureNation Film Fest 2026