27/06/2022
কাতারের আল রাইয়ানে বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ ম্যাচটি কোস্টারিকা সময় দুপুরে শুরু হয়। সরকারি কর্মজীবীরা যেন ম্যাচ দেখতে পারেন সেজন্য দুপুরে খাবার বিরতিতে এক ঘন্টা ছুটি দেন কোস্টারিকা প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ।
যে আশায় তিনি ছুটি ঘোষণা করেছিলেন তা শেষ পর্যন্ত ফলেছে। আহমেদ বিন আলী স্টেডিয়ামে আজ আন্তমহাদেশীয় প্লে অফে আজ ওশেনিয়া প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা।