Pritam Roy

Pritam Roy Artist

Title:- Disparity Evasion (বৈষম্যের ছল)আমরা মানব জাতি। আমাদের জন্ম মানুষ রূপে। পানির উপরে অবস্থিত এই ভূপৃষ্ঠে অসংখ্য প্র...
11/08/2024

Title:- Disparity Evasion (বৈষম্যের ছল)

আমরা মানব জাতি। আমাদের জন্ম মানুষ রূপে। পানির উপরে অবস্থিত এই ভূপৃষ্ঠে অসংখ্য প্রাণীকুলের বসবাস। এদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মানব জাতি। কিন্তু এই মানব জাতির উৎপত্তি কোথা থেকে হয়েছে এই নিয়ে এখনো অনেকের মনে প্রশ্ন রয়েছে। কোন কোন বিজ্ঞানী মনে করে থাকেন যে, মানব জাতির উৎপত্তি হয়েছে বানর থেকে। আবার কেউ মনে করেন শৈবাল থেকে আমরা এসেছি। আবার অনেকের ধারণা আমাদের উৎপত্তি এলিয়েনেশনের মাধ্যমে। তবে আমাদের সৃষ্টি যেভাবেই হোক না কেন আমরা আমাদের ভূপৃষ্ঠের সেরা জীব (মানব জাতি)। আমাদের আধিপত্য সকল প্রাণীকুলে। আমরা সৃষ্টির সেরা জীব হলেও আমাদের মধ্যে কিছু বৈষম্য লক্ষণীয় যা অন্য কোন প্রাণীদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সমাজ বিজ্ঞানী কার্ল মার্কস বলেছেন, মানব জাতি ২টি ভাগে বিভক্ত যথাক্রমেঃ ১। উৎপাদক শ্রেণি, ২। শোষক শ্রেণি। জার্মান দার্শনিক এডিয়েন এর মতে মানব জাতির কোন ধর্ম নেই। মানব জাতি বিলাসিতার জন্য প্রচলিত নিয়ম ব্যবস্থার দাস এবং সমাজ ব্যবস্থার পুতুল হয়ে আছে।

সৃষ্টির সূচনালগ্ন থেকে মানব জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করে আসছে। প্রথমদিকে সেটা বর্ণ এবং স্বভাবগত কারণে হলেও পরবর্তীতে ধীরে ধীরে অসংখ্য বৈষম্য তৈরি হয়েছে যার প্রধান কারণ ধর্ম। পৃথিবীতে প্রায় ৫০,০০০ এর বেশি ধর্ম রয়েছে। মানব সভ্যতার ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, ধর্মকে কেন্দ্র করে অসংখ্য মানুষ নিজস্ব গোত্র ও নিজস্ব স্বত্বা তৈরি করেছে, মানুষের থেকে মানুষকে সরিয়েছে, দেশ ত্যাগ করেছে, দাঙ্গার সৃষ্টি সহ অসংখ্য অপকর্ম করেছে।

আমরা যখন জন্ম নেই তখন আমরা কেউই নিজদের ধর্ম পছন্দ করে মায়ের গর্ভে আসি না। শিল্পকর্মটির মাধ্যমে পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমানে প্রচলিত ধর্মের বৈষম্য এবং গোঁড়ামিকে তুলে ধরেছি। এখানে পানি দ্বারা সমুদ্রপৃষ্ঠকে বুঝিয়েছি এবং দাবার ছক হচ্ছে ভূপৃষ্ঠ। মাটি রঙের দাবা সমাজের উৎপাদক শ্রেণি এবং কালো রং এর ছক শোষক শ্রেণিকে ইঙ্গিত করে। দাবার ছক দ্বারা আমরা জাতিকে নিয়ে যে খেলা চলছে সেটা বোঝানোর চেষ্টা করেছি। ৫০,০০০ হাজার ধর্মের মধ্যে প্রধান অবস্থানে আছে যথাক্রমেঃ ১। সনাতন, ২। খ্রিষ্টান, ৩। মুসলিম, ৪। বৌদ্ধ। যদিও এই ধর্মের মধ্যের অনেক বৈষম্য এবং ভেদাভেদ রয়েছে। এখানে আমরা ধর্মের লোগোগুলোর মধ্যে রং করে দিয়েছি কারণ প্রতি ধর্মেরই একটি নিজস্ব রং রয়েছে। এসকল মানুষ রং এর মধ্যেও ধর্মকে দেখতে পায় কিন্তু প্রকৃতপক্ষে রং এর কোন ধর্ম নেই।

এখানে একটি শিশুকে দেখিয়েছি এবং একটি ছক্কা দেখিয়েছি। যেটি দ্বারা আমাদের জন্মের আগেই ধর্ম আমাদের বেছে নেয়, আমরা জন্মের পরে ধর্মকে বেছে নেই না সেটাকে ইঙ্গিত করছি। অথচ এরপরেও ধর্ম নিয়ে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। প্রকৃতপক্ষে ধর্ম আমাদের তার পুতুল করেছে। ধর্মের দোহাই দিয়ে মানব জাতি মনুষ্যত্ব বিলীন করে দিচ্ছে যেখানে মানুষের প্রধান বৈশিষ্ট্যই মনুষ্যত্ব।

পরিশেষে বলবো, মায়ের গর্ভ থেকে আমরা ধর্ম পছন্দ করে আসি না। ধর্ম মানা যদি অধিকার হয় তাহলে সেটা না মানার অধিকারও আমাদের আছে। তাই ধর্ম মানা বা না মানা সম্পূর্ণ নিজের ব্যাপার। আমার মনে হয়, প্রতিটা ধর্ম হচ্ছে এক একটি জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থার উপর নির্ভর করে আমাদের মনুষ্যত্ব বিলিয়ে না দেই । ধর্মের দোহাই দিয়ে মানব জাতির মধ্যে বৈষম্য তৈরি করা ঠিক নয়।
আমরা মানুষ এটাই আমাদের মূল ধর্ম।

(Group Work)

Dancing Medium : welded metal
17/08/2023

Dancing
Medium : welded metal

"শিল্পচর্চার প্রতিবন্ধকতা"মাধ্যম: মিশ্রমাপ: (৫২X৫২X১২)"সন: ২০২৩শিল্পের ভেতর দিয়ে জীবনের বহুমাত্রিক প্রকাশ খুঁজে পাওয়া যা...
15/07/2023

"শিল্পচর্চার প্রতিবন্ধকতা"
মাধ্যম: মিশ্র
মাপ: (৫২X৫২X১২)"
সন: ২০২৩
শিল্পের ভেতর দিয়ে জীবনের বহুমাত্রিক প্রকাশ খুঁজে পাওয়া যায়। শিল্প জগৎ শুভ্র কিন্তু শিল্পীর চলার পথ কখনই শুভ্র নয়। ভিজুয়াল কিংবা পারফর্মিং আর্ট যেটাই বলি না কেন,একজন শিল্পীর জীবন দশায় তার গন্তব্যে পৌছানোর জন্য তাকে বহু বিদ্রোহ করে টিকে থাকতে হয়।

বর্তমানে এত আধুনিকতার পরেও প্রায়সই দেখা যায় মানুষ শিল্পচর্চাকে সহজভাবে গ্রহণ করতে পারে না। কখনো সামাজিক প্রতিবন্ধকতা আবার কখনো ধর্মীয় বা রাজনৈতিক প্রতিবন্ধকতা শিল্পীকে তার চর্চার ক্ষেত্রে বাধা প্রদান করে চলেছে প্রতিনিয়ত। দেখা যায় এই প্রতিবন্ধকতা গুলো কাটি উঠতে না পেরে হাজার নবীন শিল্পী সমাজ তাদের চর্চা থেকে বিচ্যুত হয় প্রতিনিয়ত আমি আমার কাজের মাধ্যমে এই বিষয়টি কে উপস্থাপন করার চেষ্টা করেছি।

এখানে সাদ রং এর কাপড় শুভ্রতার প্রতীক হিসেবে দেখিয়েছি। কালো রংএর হাতের ছাপগুলো সেই সকল কুচক্রী মহল যারা শিল্পাচার্যর ক্ষেত্রে শিল্পীকে বাঁধা সৃষ্টি করে চলছে প্রতিনিয়ত। মাঝখানের আর্ট মেটেরিয়াল এবং ইন্সট্রুমেন্ট গুলো শিল্পের প্রতীক হিসেবে ব্যাবহৃত হয়েছে। এবং জবা কুসুম গুলো প্রত্যেকটি একটি একটি শিল্পসত্তা। যার ছুটে চলছে শিল্পের কাছে। কিন্তু যার এক বড় অংশই ঝরে যাচ্ছে বা চর্চা বিচ্যুত হচ্ছে গন্তব্যে পৌছানোর পূর্বেই।

২৫ তম জাতীয় চারুকলা প্রদর্শনী ❤️
14/07/2023

২৫ তম জাতীয় চারুকলা প্রদর্শনী ❤️

Art competition, KU. 16 December, 2021.
18/12/2021

Art competition, KU.
16 December, 2021.

Address

Sher-a Bangla Road
Khulna
9100

Telephone

01931959198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pritam Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Pritam Roy:

Share

Category