আবৃত্তির পৃথিবী

আবৃত্তির পৃথিবী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবৃত্তির পৃথিবী, Arts and entertainment, Khulna.

06/06/2025
আঞ্চলিক গণিত উৎসবের নির্দেশিকা অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে আঞ্চলিক গণিত উৎসব ২০২৫ আয়োজিত হবে। বাছাই পর্ব...
08/01/2025

আঞ্চলিক গণিত উৎসবের নির্দেশিকা
 অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে আঞ্চলিক গণিত উৎসব ২০২৫ আয়োজিত হবে। বাছাই পর্বের বিজয়ীরা আঞ্চলিক উৎসবে অংশ নিতে পারবে।
 আঞ্চলিক উৎসবের তারিখ ও ভেন্যু নির্ধারণ হওয়ার পর প্রবেশপত্র তোমাদের প্রোফাইলে যুক্ত করা হবে এবং প্রবেশপত্রসহ একটি নির্দেশনা তোমাদের ই-মেইল করা হবে। প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
 শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত সময়ে নির্ধারিত ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত ভেন্যু ছাড়া অন্য কোনো ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।
 আঞ্চলিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় এবং পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে।
 পরীক্ষার সময় ১ ঘণ্টা।
 পরীক্ষার সময় মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, চাঁদা ও কম্পাস ব্যবহার করা যাবে না।
 পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।
 প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করে উৎসবে নিয়ে আসতে হবে। (সাদা-কালো অথবা রঙিন প্রিন্ট)
 শিক্ষার্থীকে নিজ স্কুলের ২০২৪ অথবা ২০২৫ সালের আইডি কার্ড/বেতন রসিদ/ভর্তির রসিদ/প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
 অবশ্যই ২০২৪ সালের ডিসেম্বর মাসে শিক্ষার্থী যে শ্রেণিতে পড়ার তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছে, সেই তথ্যের সঙ্গে প্রমাণপত্রের মিল থাকতে হবে।
 শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক পরে আসতে অনুপ্রাণিত করা হচ্ছে।
 শিক্ষার্থীদের আসা-যাওয়াসহ যাবতীয় খরচ নিজেকে বহন করতে হবে।
 আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গণিত উৎসবে অংশ নিতে পারবে।

©️ Bangladesh Mathematics Olyampiad

02/01/2025

নামঃ আবৃত্তির পৃথিবী (মানবিক উৎকর্ষে দীপ্তিময় হোক জীবন)

বর্তমান লোকেশনঃ
বীর মুক্তিযোদ্ধা আমীর খসরু শিশুবিদ্যানিকেতন, ২১/১, শেরে বাংলা বাইলেন, নিরালা মোড়, খুলনা।

প্রয়োজনীয় তথ্যের জন্যঃ
মোবাইলঃ 01722-863823, 01717-669680.

ক্লাস হবে সপ্তাহে ১দিন ২ ঘন্টা করে। প্রতি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা সর্বোচ্চ ১৫ জন।
ক্লাসের সময় শুক্রবার সকাল ১০টা-১২টা অথবা শনিবার বিকাল ৪টা-৬টা। ক্লাসের সময়সূচী প্রয়োজনে সমন্বয় করা যাবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় খরচঃ
রেজিষ্ট্রেশন ফিঃ ১০০টাকা, মাসিক বেতনঃ ৫০০ টাকা।

মানুষের মনের ভাব, উপলব্ধি বা কোনো আহরিত জ্ঞান যখন ছন্দবদ্ধভাবে উপযুক্ত শব্দ চয়নে সহজ, সংক্ষিপ্ত ও সাবলীল ভাবে উপস্থাপিত ...
01/01/2025

মানুষের মনের ভাব, উপলব্ধি বা কোনো আহরিত জ্ঞান যখন ছন্দবদ্ধভাবে উপযুক্ত শব্দ চয়নে সহজ, সংক্ষিপ্ত ও সাবলীল ভাবে উপস্থাপিত হয়, তাকে কবিতা বলে। বস্তুত কবিতা হলো জীবনের দর্শন যা কঠিন ভাষায় ব্যক্ত নয় বরং সহজ, প্রাঞ্জল শব্দসম্ভারে সাজানো। কবিতা বা কাব্য চর্চার ইতিহাস সুপ্রাচীন। লেখার প্রচলন করারও আগে থেকে মানুষ কাব্যচর্চা করে আসছে। সভ্যতার শুরুতে মানুষ তাদের উপলব্ধ জ্ঞান ছন্দবদ্ধভাবে মনে রাখতো। কারণ ভাষার ছন্দবদ্ধরূপ মনে রাখার জন্য সহজ। গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞান সংরক্ষণ করা হতো। এই ইতিহাস শুধু আমাদের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস না, বরং সব প্রাচীন সংরক্ষিত জ্ঞানের জন্য সত্য। এমনকি লেখার প্রচলন হওয়ার সাথে সাথে কিছু কিছু প্রাচীন সংরক্ষিত জ্ঞান লিপিবদ্ধ করা হয়নি। সেগুলো আরও অনেকদিন পর্যন্ত আবৃত্তির মাধ্যমে সংরক্ষিত হয়েছে। লিপিবদ্ধ হওয়ার পরও কোনো কোনো ক্ষেত্রে আবৃত্তি আগের মতই গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে। বৈদিক শ্লোকের আবৃত্তি ছাড়া শুধু দেখে দেখে পাঠ করে এর মর্ম উপলব্ধি করা সম্ভব নয়। একই কথা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা সকলেই জানি পবিত্র কোরআন শরীফ ছন্দে লিপিবদ্ধ আর তেলাওয়াত হলো আবৃত্তি করা। আবৃত্তি যে খুব জনপ্রিয় একথা বলবো না তবে ব্যবহারিক গুরুত্বের দিক দিয়ে আবৃত্তির প্রয়োজনীয়তা আজ পর্যন্ত অনস্বীকার্য।
কাব্যের প্রকৃত রস আস্বাদনের জন্য আবৃত্তির গুরুত্ব অপরিহার্য। এক্ষেত্রে একটা উদাহরণ দেয়া যেতে পারে। মাইকেল মধূসুদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে লেখা কবিতার রস আস্বাদনে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় ব্যর্থ হয়েছিলেন। কিন্তু কবি যখন বিদ্যাসাগর মহাশয়কে তাঁর কবিতাগুলো আবৃত্তি করে শুনিয়েছিলেন তখন বিদ্যাসাগর মহাশয় কবিতাগুলোর ভূয়সী প্রশংসা করেছিলেন।
কালক্রমে আবৃত্তি বিষয়টা শুধুমাত্র কবিতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং ব্যপ্ত হয়েছে আরও বহুদিকে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আমরা যখন অনেক বেশি ব্যস্ত সেক্ষেত্রে আবৃত্তি হতে পারে একটা শক্তিশালী হাতিয়ার।

28/12/2024

আবৃত্তি একটি পরিবেশন শিল্পকলা (পারফর্মিং আর্ট)। সামাজিক জীব হিসাবে মানুষ পারষ্পরিক সম্পর্কযুক্ত এবং কোনো জ্ঞানই বিচ্ছিন্ন নয়। আবৃত্তি শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য সুন্দর ও সাবলীলভাবে কবিতা আবৃত্তি করতে পারা। আবৃত্তিচর্চা শিল্পকলার অন্য যেকোন শাখার (যেমন গান, নাচ, নাট্যকলা ইত্যাদি) মতো দীর্ঘমেয়াদী চর্চার বিষয়। এ বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমরা আমাদের প্রাতিষ্ঠানক প্রশিক্ষণসূচীকে সাজানোর চেষ্টা করেছি। একজন বাচ্চা যখন আবৃত্তি শিখতে আসবে তখন আমাদের প্রাথমিক লক্ষ্য হলো আবৃত্তির প্রতি তার ভালোলাগা তৈরি করা, এ শিল্পমাধ্যমের প্রতি তার আকর্ষণ সৃষ্টি করা। এরপর যথাযথ অনুশীলন পদ্ধতিতে তাকে অভ্যস্ত করানো এবং কবিতা ও আবৃত্তির বিভিন্ন খুটিনাটি ও বিস্তারিত বিষয়ে তাকে প্রশিক্ষণ দেয়া। ধারাবাহিকভাবে সর্বশেষ পর্যায়ে একজন শিল্পী যেন নিজেই আবৃত্তির জন্য কবিতা নির্বাচন ও নির্মান করতে পারে সে বিষয়ে তাকে যোগ্য করে তোলা।
উল্লেখ থাকে যে, প্রতিষ্ঠানে আমরা কেবল তাকে দিকনির্দেশনা দিতে পারি, নিয়মিত চর্চা খুব জরুরী বিষয়। চর্চা করার পরিবেশ ও প্রয়োজনীয় সহায়তার জন্য পরিবারের ভূমিকা সর্বাগ্রে। আর একটা বিষয় উল্লেখ করতে চাই, আবৃত্তি চর্চায় ভালো করতে হলে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে। বই পড়া, গান শোনা, মুভি দেখা, ঘোরাঘুরি এগুলোও জরুরী।

27/12/2024

একটি কবিতা আবৃত্তি চর্চা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসাবে আবৃত্তির পৃথিবীর অগ্রযাত্রা। আবৃত্তির চর্চা এবং আবৃত্তির সাথে আমাদের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই যুগেরও বেশি সময় ধরে। খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণকালে কিছু সমমনা শিক্ষার্থীদের নিয়ে আমরা 'অমিত্রাক্ষর' ( আবৃত্তির সংগঠন) তৈরি করি, যা এখনো খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম কবিতা আবৃত্তি চর্চার সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। নিজস্ব চর্চা, সাংগঠনিক পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রশিক্ষক হিসাবে কাজ করার কিছু অভিজ্ঞতাকে অবলম্বন করে কবিতা আবৃত্তি প্রশিক্ষণের একটা প্রতিষ্ঠান তৈরির জন্য আমাদের এই উদ্যোগ।

প্রথম পর্যায়ে আমরা আবৃত্তি প্রশিক্ষণ নিয়ে যাত্রা শুরু করেছি। আপনাদের সমর্থন ও আস্থা অর্জন করতে পারলে পরবর্তীতে ধাপে ধাপে উপস্থাপনা, গল্প বলা, সংবাদ পাঠ, বক্তৃতা, বিতর্ক এসব বিষয়গুলো অন্তর্ভূক্ত করতে চাই।

নামঃ আবৃত্তির পৃথিবী (মানবিক উৎকর্ষে দীপ্তিময় হোক জীবন)প্রয়োজনীয় তথ্যের জন্যঃ মোবাইলঃ 01722-863823, 01717-669680.ক্লাস হ...
25/12/2024

নামঃ আবৃত্তির পৃথিবী (মানবিক উৎকর্ষে দীপ্তিময় হোক জীবন)

প্রয়োজনীয় তথ্যের জন্যঃ
মোবাইলঃ 01722-863823, 01717-669680.

ক্লাস হবে সপ্তাহে ১দিন ২ ঘন্টা করে। প্রতি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা সর্বোচ্চ ১৫ জন।
ক্লাসের সময় শুক্রবার সকাল ১০টা-১২টা অথবা শনিবার বিকাল ৪টা-৬টা। ক্লাসের সময়সূচী প্রয়োজনে সমন্বয় করা যাবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় খরচঃ
রেজিষ্ট্রেশন ফিঃ ১০০টাকা, মাসিক বেতনঃ ৫০০ টাকা।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবৃত্তির পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share