Mission Korea with RH-Noman

Mission Korea with RH-Noman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mission Korea with RH-Noman, Art, Khulna.

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে বাধ্যতামূলক প্রতিটা কোম্পানিতে কার্যকর হবে এ বেতন স্কেল
12/07/2024

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে বাধ্যতামূলক প্রতিটা কোম্পানিতে কার্যকর হবে এ বেতন স্কেল

11/07/2024

Breaking
কোরিয়ায় আগামী বছরের নূন্যতম বেতন ঘন্টায় প্রথমবারের মত মান উওন (১০,০০০ উওন) এর উর্ধে হতে যাচ্ছে। বেতন ঘন্টায় ১০০০০ উওন থেকে ১০,২৯০ উওনের মধ্যে নির্ধারণ করা হবে।

07/06/2024

ম্যানুফ্যাকচারিং খাতের কাট মার্ক 170
স্কিলের সুযোগপ্রাপ্ত সকলকেই অভিনন্দন।
যারা বাদ পড়েছেন তাদের জন্য সমবেদনা।

06/06/2024

HRD KOREA- এর ওয়েবসাইটের PASSER LIST-এ মৎস্য, কনস্ট্রাকশন এবং শিপ বিল্ডিং এর চুডান্ত পাশের তালিকা প্রকাশ হয়েছে।
১) মৎস ১৮৭৮ জন
২) কনস্ট্রাকশন ১০৪৫ জন
৩) শিপ বিল্ডিং ৩০৪ জন
সর্বমোট ৩২২৭ জন।

04/06/2024

বাংলাদেশে কোরিয়ার ক্রেজ দিন দিন বেড়ে যাওয়ায় সরকারীভাবে(জি টু জি ইপিএস) ব্যতীত বর্তমানে বেসরকারিভাবে বিভিন্ন উপায়ে যেমন ওয়েল্ডিং ভিসা(E7-3), স্টুডেন্ট ভিসা(D-2), ল্যাংগুয়েজ প্রোগ্রাম(D-4-1/7),কৃষি ভিসা(E-8),দক্ষ কর্মী(E-7-1/2) ইত্যাদি খাতে লোক ঢুকানোর চেষ্টা করছে অনেক ব্যক্তি। এর মধ্যে কৃষি ছাড়া প্রায় অন্যান্য গুলোতে ইতিমধ্যে লোক কোরিয়া এসেছে।

বেসরকারিভাবে অনেকে অনেকভাবে বিজ্ঞাপন দেয় সেটার সত্যতা জানার জন্য আমাকে ইনবক্স করেন।সত্য বলতে বেসরকারিভাবে আনা বিষয়গুলোর সত্যয়তা যাচাই করা আমার কেন কারওই পক্ষে অসম্ভব। কোন এজেন্সি কিভাবে কাজ পাচ্ছে সেটা তো আমাদের কাছে খোঁজখবর আসার সুযোগ নাই। সত্যকিনা সেটা আপনি যাচাই করতে পারবেন তার সাথে কথোপকথনের মাধ্যমে। চটকদার কথা, টাকা পয়সা আগেই লেনদেন করা,অসম্ভবকে সম্ভব করা ইত্যাদি কথোপকথনের মাধ্যমে আপনিই যাচাই করতে পারবেন।

বিদ্রঃ কৃষিভিসা নিয়ে অনেকেই ট্রাই করেছে এখনও সাকসেস হতে পারেনাই তাই এই পথে যাওয়ার আগে সাত পাচ ভেবে আগাবেন।

ধন্যবাদ

03/06/2024

কোরিয়ার পরবর্তী এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু কবে?

নির্দিষ্ট তারিখ প্রকাশ হয় নি। মালিকগণ কর্মী নেওয়ার জন্য আবেদন করবে জুলাই মাসে। জুলাইয়ের শেষে বা আগস্টে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হতে পারে। তারিখ প্রকাশ করলেই এই পেইজ থেকে জানানো হবে।
নেক্সট ইস্যুতে বাংলাদেশ সহ ১৬টি দেশের কোটা ৩১,৫৩১ জন।

30/05/2024

জরুরি নোটিশ

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক আগে আসলে আগে পাবেন ভিত্তিতে (উৎপাদন শিল্প)-এ কোরিয়ান ভাষা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদের স্কিল টেস্ট সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এইচআরডি কোরিয়া থেকে চূড়ান্ত সময়সূচী প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।

28/05/2024

মৎস, শিপ বিল্ডিং, কনস্ট্রাকশনের স্কিল টেস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে.
UBT পরীক্ষায় 90 পয়েন্ট এবং স্কিল টেস্টে 110 পয়েন্ট ধরা হয়েছে।
আইডি চেক করে রেজাল্ট দেখুন। 🇰🇷🇰🇷

24/05/2024

জরুরি নোটিশ

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক লটারির মাধ্যমে চূড়ান্ত নিবন্ধনকৃত প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষা এ বছর নভেম্বর মাসের আগে/পরে হওয়ার সম্ভাবনা আছে। চূড়ান্ত সময়সূচী এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য এই নোটিশ।

17/05/2024

বৈধভাবে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে কোরিয়ান ভাষা শিখার বিকল্প নাই।

15/04/2024

ভাষা পারদর্শী কোটায় যারা পরিক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে।

মৎস্য ও নির্মাণ খাতঃ পাশ মার্ক ১৫৫
জাহাজ নির্মাণ শিল্পে ১৪৫

এটাই চূড়ান্ত টিকা নয় এর পর আরও ধাপ বাকি আছস তাই রেজাল্ট নিজের মধ্যেই রাখুন।

সূত্র :আসাদ ভাই।

Address

Khulna

Telephone

+8801939126473

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mission Korea with RH-Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category