Poem of Pankoj Kumar

Poem of Pankoj Kumar personal page

16/04/2026
27/03/2026

বৃষ্টি নামলো আজ
কলমে : পঙ্কজ কুমার সরদার

বৃষ্টি নামলো আজ
ভিজিয়ে দিতে দুঃখগুলো,
বেশ ছিলাম, তরতাজা দুঃখের অভাবে
শুকনো কাঠ এই হৃদয় ।

বৃষ্টি নামলো আজ
ভিজিয়ে দিতে নদীর বুক
ওর ও কষ্ট আছে,
দখিনা হাওয়ায় ঢেউগুলো লুকায় মুখ ।

বৃষ্টি নামলো আজ
হৃদয়ের অলিন্দে,
বুকের রক্তগুলো ঘুমায় না যুগের পর যুগ
ঘুমহীন স্বপ্নগুলো
পাইচারি করে রক্তকণিকার বারান্দায়।

বৃষ্টি নামলো আজ
পাহাড়ের উঠোনে,
বৈষ্ণবী ঝরনার বিমুর্ত হৃদয়ের
হাজার ও ক্ষত ঢাকতে।

বৃষ্টি নামলো আজ
রাতের জোছনায়
ঘুমহীন পিচগুলো মায়ায় জড়ায়
ডাহুকের কান্নায় ।

বৃষ্টি নামলো আজ
শহরের বুকে,
স্বপ্নহীন রৌদ্রগুলো
ক্লান্ত আজ ইট হীন রাস্তায়।

Address

Dakope
Khulna

Telephone

+8801710370994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem of Pankoj Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category