Flowed Dream

Flowed Dream Assalamualaykum! I'm "Khairul Basar". I want to give you new Poems, Songs, Written, & Lot of Love.
(1)

কোনো নারী যদি দেবরকে ভাই মনে করে পর্দা না করে, তবে তার এমন পশ্নের জবাব রাসূল সঃ দিয়ে গেছেন...সাবধান হয়ে যেও বোন!
26/02/2026

কোনো নারী যদি দেবরকে ভাই মনে করে পর্দা না করে, তবে তার এমন পশ্নের জবাব রাসূল সঃ দিয়ে গেছেন...

সাবধান হয়ে যেও বোন!

"হাদিসটা পড়ুন, খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহপাক যে কত মহান..! হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃহে প্রভু...
28/01/2026

"হাদিসটা পড়ুন, খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহপাক যে কত মহান..! হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পা*পি..?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পা*পী"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পা/পী

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পা*পী আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পা*প এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে' নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শা*স্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।

আবু দাউদঃ ৫১৫

মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় পরিবারের ঘনিষ্ঠ কেউ অবশ্যই সাথে থাকবেন। কখনোই লাশ অপরিচিত বা কেবল হুজুর লেবাসধারীর হাতে এক...
05/01/2026

মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় পরিবারের ঘনিষ্ঠ কেউ অবশ্যই সাথে থাকবেন। কখনোই লাশ অপরিচিত বা কেবল হুজুর লেবাসধারীর হাতে একা ছেড়ে দেবেন না। বর্তমান সময়ে কিছু অসাধু ব্যক্তি বা জাদুকর লাশের ক্ষতি করে জাদু-টোনা করার চেষ্টা করে।

যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন:কেউ যেন গোসল করানো পানি সংগ্রহ করতে না পারে বা কাফনের কাপড় কেটে নিতে না পারে।নাকের ছিদ্র,মুখ বা অন্য কোনো গোপন অঙ্গে কিছু প্রবেশ করানোর চেষ্টা করলে সাথে সাথে তাকে বাধা দিন।মৃত ব্যক্তির ধোয়া পানি,রক্ত বা কাফনের কাপড় জাদুর অত্যন্ত ভয়ঙ্কর উপকরণ হিসেবে ব্যবহৃত হয়,যা দিয়ে মানুষের ক্ষতি করা হয়।

ইসলামিক দৃষ্টিভঙ্গি:
জাদু করা এবং জাদু করতে সাহায্য করা—উভয়ই ইসলামে শিরক ও কবিরা গুনাহ। এসব জাদুর মূল লক্ষ্য থাকে মানুষকে অসুস্থ করা,পাগল বানানো বা তিলে তিলে মেরে ফেলা।

⚠️সতর্কতা: মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা জীবিতদের দায়িত্ব। নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।⚠️

fans Flowed Dream

পাপে ছাড়ে না বাপে রে — চাকরি গেলে সব মোহ উধাওচাকরির আর কী দরকার এখন!বাস্তব সংসার, বিশ্বস্ত স্ত্রী, দায়িত্ব—সব তুচ্ছ মনে ...
05/01/2026

পাপে ছাড়ে না বাপে রে — চাকরি গেলে সব মোহ উধাও
চাকরির আর কী দরকার এখন!

বাস্তব সংসার, বিশ্বস্ত স্ত্রী, দায়িত্ব—সব তুচ্ছ মনে হয়েছিল,
কারণ মোবাইলের পর্দায় তখন ঝলমলে টিকটকের নাচ।
সস্তা মোহের টানে যারা সাজানো সংসার ভেঙে ফেলে,
যে স্ত্রী দুঃখে–সুখে পাশে ছিল তাকে তুচ্ছ করে,
প্রকৃতি একদিন না একদিন তাদের বিচার ঠিকই করে।
টিকটকার নারীর প্রেমে পড়ে
এই পুলিশ কনসটেবল যুবক প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিল।
নতুন মোহে অন্ধ হয়ে ভুলে গিয়েছিল—
চাকরি, সম্মান আর দায়িত্বই তার আসল পরিচয়।
অবস্থা এমন পর্যায়ে গেল যে,
দ্বিতীয় স্ত্রী স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও বানাতে শুরু করল।
বিষয়টি প্রশাসনের নজরে আসতেই—
এক মুহূর্তেই সব শেষ।
👉 চাকরি থেকে বরখাস্ত।
আর চাকরি যেতেই
যে টিকটকার বউ ভালোবাসার নাটক করছিল,
সে-ই সবার আগে পালিয়ে গেল।
কারণ কঠিন সময়ে যে পাশে থাকে না,
সে কখনোই আপনার আপন ছিল না।
স্বার্থ ফুরোলেই ভালোবাসার মুখোশ খুলে যায়।
আজ না আছে চাকরি,
না আছে সম্মান,
না আছে সংসার—
শুধু আছে হাহাকার আর কান্না।
এটাই বাস্তবতা।
এটাই জীবনের নির্মম শিক্ষা।
মোবাইলের পর্দার নাচ নয়,
বিশ্বস্ত মানুষের মূল্য বোঝার ক্ষমতাই মানুষকে মানুষ করে।
না বুঝলে—প্রকৃতি নিজেই বুঝিয়ে দেয়,
খুব কঠোরভাবে।

fans
Flowed Dream


কবরটি খেয়াল করে দেখুন একজনের জন্য কবর খুঁড়তে গিয়ে পাশের কবরের লাশের পঁচা গলিত পানি দিয়ে ভরে গেছে 😭কিছুই পাননি সব হার...
01/01/2026

কবরটি খেয়াল করে দেখুন
একজনের জন্য কবর খুঁড়তে গিয়ে পাশের কবরের লাশের পঁচা গলিত পানি দিয়ে ভরে গেছে 😭
কিছুই পাননি সব হারিয়ে ফেলেছেন,
তাই এত কান্না করছেন, সংসারে শুধু অভাব তাই এত না শুকরিয়া
অনেক কিছু স্বাদ এখনো বাকি তাই না?
চিন্তা করবেন না মৃত্যুর স্বাদ পূরণ হবেই,
অতএব দাঁড়িয়ে পড়ুন সেজদায় লুটিয়ে পড়ুন,
আপনার কান্নাগুলো তাকেই বলুন
দেখবেন উভয় জাহানেই অনেক শান্তি পাবেন 😢
"কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"
(كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ) "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"।
এটাই চিরসত্য

22/11/2025

👉জীবনের কথা👈
খায়রুল বাশার

Flowed Dream ゚viralシviralシfypシ゚viralシalシ

19/11/2025

হতাশার গ্লানিতে হৃদয় ভেঙে যখন চুরমার!
যেনো কিছুই নেই তোমার...
তেলাওয়াত করো তখন এই নিদর্শনগুলো!
ইংশা'আল্লাহ! মালিক তোমার হৃদয়ে শান্তি এনে দিবে!

সূরা দুহা
কণ্ঠেঃ খায়রুল বাশার

Flowed Dream Khairul Basar ゚viralシviralシfypシ゚viralシalシ

16/10/2025

হতে পারে কাল রাতটাও আমার...
কণ্ঠেঃ খায়রুল বাশার

Flowed Dream Khairul Basar

আপনার সন্তানকে ইসলামিক শিক্ষা দিন।না হলে আপনার কবরের পাসে গিয়ে ঠিক এভাবেই দোয়া হবে!!!Flowed Dream Khairul Basar
02/09/2025

আপনার সন্তানকে ইসলামিক শিক্ষা দিন।
না হলে আপনার কবরের পাসে গিয়ে ঠিক এভাবেই দোয়া হবে!!!
Flowed Dream Khairul Basar

ভালোবাসার নামে বিয়ে শুনতে যতটা মিষ্টি লাগে, বাস্তবে ততটাই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসে। শুরুতে মনে হয়—"ওই মানুষটাই আমার সব...
28/08/2025

ভালোবাসার নামে বিয়ে শুনতে যতটা মিষ্টি লাগে, বাস্তবে ততটাই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসে। শুরুতে মনে হয়—"ওই মানুষটাই আমার সবকিছু", "তার সাথে থাকলেই আমি সুখী হবো"। কিন্তু সংসার কেবল ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, সংসার টিকে থাকে ধৈর্য, ত্যাগ আর বোঝাপড়ার উপর। ভালোবাসা দিয়ে শুরু করা বিয়েতে যখন বাস্তবতার কঠিন পরীক্ষা আসে, তখন সেখানেই দেখা দেয় ভাঙন।

ভালোবাসা শুধু হৃদয়ের খেলা, সংসার হলো মনের শক্তি আর সহনশীলতার যুদ্ধ।

এখানে হারালে শুধু সংসার ভাঙে না, ভেঙে যায় বিশ্বাস, ভেঙে যায় স্বপ্ন, আর সবচেয়ে বড় কথা—ভেঙে যায় একজন মেয়ে/ছেলের পুরো জীবন। স্বপ্নের রাজপুত্র/রাণী গল্পে থাকে, কিন্তু বাস্তবে সে রাজপুত্র/রাণীই হয়তো সবচেয়ে বড় কষ্টের কারণ। 🥀💔

বিঃদ্রঃ সবার জীবন হয়তো এক পাল্লায় মাপা যায় না।

Flowed Dream Khairul Basar

একটা লোক মারা গেছে। তো তার কবরটা এভাবে তৈরী করা হয়েছে। বৃষ্টির পানির কারণে কবরের চারপাশ ভেঙে ভেঙে পড়ছে। কোনো ভাবেই মাটি ...
27/08/2025

একটা লোক মারা গেছে। তো তার কবরটা এভাবে তৈরী করা হয়েছে। বৃষ্টির পানির কারণে কবরের চারপাশ ভেঙে ভেঙে পড়ছে। কোনো ভাবেই মাটি টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। অবশেষে বাশ পুঁতে এভাবে তৈরী করা হয়েছে। পানির উপর কলাগাছ দিয়ে ভাসিয়ে রেখে আসা হবে তাকে।
হ্যা! এটাই তার আসল বাড়ি...

Flowed Dream Khairul Basar

এই কবর বড়ো কঠিন জায়গা।  পৃথিবীর সকল শক্তি, সকল ক্ষমতা কোনো কাজে আসবে না এখানে।অন্ধকার! বড়ো ভয়ংকর! Flowed Dream Khairul B...
16/08/2025

এই কবর বড়ো কঠিন জায়গা।
পৃথিবীর সকল শক্তি, সকল ক্ষমতা কোনো কাজে আসবে না এখানে।
অন্ধকার! বড়ো ভয়ংকর!
Flowed Dream Khairul Basar

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Flowed Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Flowed Dream:

Share