Sarno Mrigo

Sarno Mrigo This is the official page of 'Sarno Mrigo' This page is for entertainment.

Mir Afsar Ali মীর দা আমার প্রণাম এবং ভালোবাসা নিও। তোমার সাথে পরিচয়ের অনেকগুলো বছর পেরিয়ে এসেছিরেডিও মিরচি,মিরাক্কেল,বাং...
03/11/2023

Mir Afsar Ali মীর দা আমার প্রণাম এবং ভালোবাসা নিও। তোমার সাথে পরিচয়ের অনেকগুলো বছর পেরিয়ে এসেছি
রেডিও মিরচি,মিরাক্কেল,বাংলা সিনেমা,ব্যান্ডেজ আর গপ্পো মিরের ঠেক- সব দিক থেকেই তুমি যেনো আমার অনেক আপন কেউ।তুমি মীর আফসার আলী,আমাদের মীর,মীর দা।২০২২ সালের ৩রা নভেম্বর একজন ভক্ত হিসেবে আমার এই পেজ থেকে তোমাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলাম।তখন সবে গপ্পো মীরের ঠেক শুরু করার তোড়জোড় চলছে। অপ্রত্যাশিতভাবে আমার পোস্ট তোমার নজরে এলো।আর তুমি আমাকে ধন্যবাদ জানিয়ে আমার পোস্টটা শেয়ার করলে।একজন ভক্ত হিসেবে ভগবানের কাছ থেকে এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে।তবে আমি আমার ভগবানের কাছ থেকে উপহার স্বরূপ আরো অনেক বড় কিছু পেয়েছিলাম সেদিন।যে উপহারের কথা তুমি নিজেও জানো না।তোমার শেয়ার করা সেই পোস্ট দেখে তোমারই একজন একনিষ্ঠা ভক্ত আমার পেজের মাধ্যমে আমাকে প্রথম মেসেজ করে।তার নাকি তোমাকে নিয়ে আমার লেখাটা খুব ভালো লেগেছে।ব্যাস সেই শুরু হলো।আর আজ ১ বছর পূর্ণ হলো তবুও চলছে।তোমাদের আশীর্বাদ থাকলে যুগের পর যুগ ধরে এভাবেই চলবে।কিছুদিনের পরিচয়ে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম।তখনো আমরা কেউ কাউকে দেখিনি পর্যন্ত।ভিডিও কলেও নয়।তারপরে আমার বাংলাদেশ থেকে ভারতে আসা।তার সাথে প্রথম দেখা এবং আগামী ২৮ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে আমরা দুই দেশের দুই মীরভক্ত গাটছড়া বাঁধতে চলেছি।মীরদা তোমার জন্যই আমি তাকে পেয়েছি যাকে পেয়ে আমার জীবন বদলে গেছে।তোমাকে অনেক অনেক অনেক ভালোবাসা আর প্রনাম।ধন্যবাদ দেওয়ার সাহস আমার নেই। তবু জেনে রাখো বাংলাদেশ এবং ভারতের একটা জোড়া তোমাকে ভগবানের মতই শ্রদ্ধা করে।রোজ প্রণাম জানায়।আমাদের বিয়েতে সবার আগে তোমার নিমন্ত্রণ।তুমি এলে আমরা খুব খুশি হবো।

জানিনা আমার এই লেখাটা হাজারো ব্যস্ততার মাঝে তোমার চোখে পড়বে কি না।হয়তো অনেক লিখে ফেলেছি।সত্যি বলতে মাত্র এই কয়েকটা শব্দে তোমার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমার মত অধমের পক্ষে সম্ভব নয়।খুব খুব খুব ভালো থেকো।আর এভাবেই তোমার শক্তি দিয়ে আমাদের ভালো রেখো।শেষে শুধু একটা কথাই বলবো- আপনি থাকছেন স্যার🤘

Mir Afsar Ali মীর দা।বাংলাদেশ থেকে ভালোবাসা নিও।মাঝে মাঝে বুঝে উঠতে পারি না তোমায় ঠিক কি হিসেবে গ্রহন করবো! রেডিও মিরচির...
03/11/2022

Mir Afsar Ali মীর দা।বাংলাদেশ থেকে ভালোবাসা নিও।মাঝে মাঝে বুঝে উঠতে পারি না তোমায় ঠিক কি হিসেবে গ্রহন করবো! রেডিও মিরচির মীর?মিরাক্কেলের মীর?ব্যান্ডেজের মীর?নাকি অভিনেতা মীর? নাকি শুধু মীর দা? নাকি শুধুই মীর?তোমার থেকে বয়সে যোগ্যতায় আমি অনেক ছোটো।তবুও তোমাকে শুধু মীর বলাটা মনে হয় আমার অঘোষিত অধিকার। মীরাক্কেলেই তোমায় প্রথম চিনেছি,তারপর সানডে সাসপেন্সে তোমার সাথে সখ্যতা হয়েছে।ফুডকায় তোমার সাথে রসনায় ডুবে থেকেছি।তারপরে কিছুদিনের বিরতি।প্রচন্ড মিস করেছি তোমায়।আবার ফিরে এসেছো মীরের ঠেকে।ভালো লাগছে।তেমন গুছিয়ে লিখতে পারি না আমি।তাই শেষটায় শুধু বলবো আপনি থাকছেন স্যার❤️❤️❤️❤️শুভকামনা রইলো প্রিয় মীর দা।
ইতি
শুভ্র

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sarno Mrigo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category