Se L O V E

Se L O V E This page is all about for your entertainment. I provide you to love song, love story, heartbroken story, creative content etc.

Which helps to entertain you.

18/07/2025

বাস্তব জীবনমুখী গল্প!
আপনি অন্যজনকে যা দেবেন, ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে তা সেটা সম্মান হোক অথবা ঘৃণা

লোক দেখানো আবেগ অনুভূতি দেখে প্রভাবিত হয়ে যেয়ো না--একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি ব...
18/07/2025

লোক দেখানো আবেগ অনুভূতি দেখে প্রভাবিত হয়ে যেয়ো না--

একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল: কী চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না !

এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে । দেখল: সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল: আহরে! ভালোবাসার কী নির্মম পরিণতি !

স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন: স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারো,আর দেখো কী ঘটে! মহিলাটি যখন ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল। সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠলো।

এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো। দেখ কী ঘটে।পুরুষ বানরটার আচরণ লক্ষ্য কর। স্ত্রী ছোট পাথরটি বানরীর দিকে ছুঁড়ে মারল । দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী

বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গীনির দিকে একবার ফিরেও তাকাল না।

স্বামী বলল: মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট , লোক দেখানো আবেগ- অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ-ভালবাসা লুকিয়ে রাখে।

আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশী । আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে ।

জীবনমুখী অনুপ্রেরণার গল্প :একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারন পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে ও ভাই দেখেছো, আমরা দ...
18/07/2025

জীবনমুখী অনুপ্রেরণার গল্প :

একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারন পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে ও ভাই দেখেছো, আমরা দুইজনই পাথর অথচ মানুষ তোমাকে কত আদর, ভালবাসা ও সম্মান করে, তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে পার্থনা করে আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ঠ করে ফেলে ।

তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল, আজ হয়ত তুমি আমাকে দেখছো মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে রক্তার্থ করে এই মূর্তিতে পরিনত করেছে সেই কষ্ট বলার মত ভাষা আমার নেই ।

আমি সেদিন সহ্য করে ছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে । আর তুমি সাধারন পাথরের মত দিন কাটাচ্ছ ।

গল্পটি থেকে কি শিখলামঃ

১. কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে একদিন মানুষ আপনাকে সংর্বদনা দিবে ।

 #মঙ্গলাভিযান🚀🛰️🛸   আজ নতুন এক বিজ্ঞানীর সাথে পরিচিত হলাম, তার সাথে কথা বলে জানলাম সৌরজগত সম্পর্কে তার প্রচুর জ্ঞান. তার...
25/12/2023

#মঙ্গলাভিযান🚀🛰️🛸

আজ নতুন এক বিজ্ঞানীর সাথে পরিচিত হলাম, তার সাথে কথা বলে জানলাম সৌরজগত সম্পর্কে তার প্রচুর জ্ঞান. তার পরবর্তী কিছু পরিকল্পনা সম্পর্কে নিচে আলোকপাত করছি:
মূলত তার চিন্তাভাবনা মঙ্গলগ্রহ কেন্দ্রিক। কিভাবে মঙ্গল গ্রহে মানুষের বসবাস উপযোগী করে তোলা যায়। প্রথমেই আসি জল নিয়ে যাওয়ার ব্যাপারে, তার মতে পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া সহজ হবে। রকেট এর পিছনে পাইপ বেঁধে দিয়ে মঙ্গলগ্রহের দিকে ছেড়ে দিতে হবে। তারপরে মঙ্গল গ্রহে গিয়ে ল্যান্ড করলে, মেশিন ছেড়ে দিতে হবে। যাওয়ার সময় পলিথিন করে কিছু গাছ পাঠিয়ে দিতে হবে, তার ফলেও অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এভাবে একটু একটু করে উড়োযান গুলো ব্যবহার করে মঙ্গল গ্রহকে মানুষের বসবাস উপযোগী করে তোলা সম্ভব। তিনি তার আলোচনার শেষে এটাও বলেন নাসার বিজ্ঞানীদের চিন্তাভাবনার উন্নতি করা প্রয়োজন। শেষ মুহূর্তে আমি শুধু একটাই কথা বললাম "আপনার কথা শুনে মনে হচ্ছে মঙ্গল গ্রহ আমাদের পাশের কোনো বিল্ডিং"
যাইহোক সে বিজ্ঞানীর সাথে দিতে যদি অন্য কোন বিষয় নিয়ে আলোচনা হয় তাহলে পরবর্তী কোনো পর্ব আসবে।

হাওয়া🐍
10/08/2022

হাওয়া🐍

Address

Khulna
9100

Telephone

+8801972345249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Se L O V E posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Se L O V E:

Share