BCS Exam Care

Call Directions

BCS Exam Care রান্নার জগতে
(1)

হাসিনা শীঘ্রই এদেশে আবার গ্রহণযোগ্যতা পাবে
20/09/2026

হাসিনা শীঘ্রই এদেশে আবার গ্রহণযোগ্যতা পাবে

20/09/2026

স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ কে অনেক সময় দেওয়া হয়েছে, সে অযোগ্য, ব্যর্থ,অথর্ব মন্ত্রী। তার পদত্যাগ চাই, তাকে টেনেহিঁচড়ে এ পদ থেকে নামাতে হবে।

"চারিদিকে মৃত্যু উপত্যকা,
নিরাপত্তা দে হারামজাদা নইলে দেশ ছেড়ে পালা"

19/09/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার ছেলে নিখোঁজ পরে লাশ উদ্ধার। এলিট শ্রেণিরা আজ জেগে উঠেছে, সরকারের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে ফেলিতেছে,সবাই আজ সরব,অথচ হাজার হাজার শিশু নিখোঁজ হলেও তাদের কোন বুলি ছিল না,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে পারে নি,আজ এলিট শ্রেণির বাচ্চা মারা গেছে তাই সবাই সোরগোল শুরু করে দিয়েছে।

এদেশের রাজনীতিবিদরা বলে কুরআন সংবিধান হতে পারে না, অথচ এদেশের কথিত সংবিধান একটাও বিচার করতে পারে না।হাজার হাজার শিশু ধর্ষণ, নিখোঁজ হচ্ছে, আইন তাদের বিচার করতে অক্ষম, ধিক্কার এ এলিট ও বুর্জোয়া শ্রেণিকে।

পোস্ট আমিনুল ইসলাম ১৩ বছরের ছেলেটা মায়ের কাছ থেকে আই-ফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে বাইরে গিয়েছিল গতকাল। আজ তাঁর মৃতদে...
19/09/2026

পোস্ট আমিনুল ইসলাম

১৩ বছরের ছেলেটা মায়ের কাছ থেকে আই-ফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে বাইরে গিয়েছিল গতকাল। আজ তাঁর মৃতদেহ পাওয়া গেছে কুমিল্লার কোটবাড়ি এলাকার জঙ্গলে। ছেলের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটা কথা বলি আপনাদের।

দেশের মানুষ যদি কাজ না পায়। বেকার থাকে। সেখানে চুরি-ডাকাতি বেশি হবে। এমনকি আই-ফোন দেখে বন্ধুরাও ভাবতে পারে- অনেক টাকার বিষয়। যে কোন কিছু হতে পারে।

মানুষের যখন চাকরি থাকে না। হাতে কোন টাকা-পয়সা নেই। ক্ষুধার্ত পেট। সে তখন যে কোন কিছু করে ফেলতে পারে। অথচ আমাদের শিক্ষক সমাজ বলেন কিংবা এলিট-বুর্জোয়া সমাজ। এরা এইসব নিয়ে কথা বলে না।

এরা নিজেরা ভালো একটা চাকরি পেয়ে, পদ-পদবী পেয়ে দাসত্ব করে। কিন্তু এরা বুঝতেও পারছে না- আপনি যতই প্রাসাদ বানান। ওই প্রাসাদটা কিন্তু এই মাটিতেই বানাচ্ছেন। যেখানে ওই ক্ষুধার্ত পেটের বেকার মানুষটাও ঘুরে বেড়াচ্ছে।

তবুও ভালো, এই মা তাঁর ছেলের মৃতদেহটা পেয়েছেন। আমি গত এক মাসের পত্রিকার রিপোর্ট পড়েছি। অনেক জায়গায় এসেছে- শিশু নিখোঁজের খবর। আশঙ্কাজনক ভাবে এটা বেড়ে গেছে। কোথায় হারিয়ে যাচ্ছে এই শিশুরা?

তাঁদেরকে নিয়ে আমরা লিখি না কিংবা কথা বলি না। কারন ওই শিশুদের বাবারা কেউ আমলা না কিংবা মায়েরা বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না। আজ এই চমৎকার বাচ্চাটার কথা আমরা লিখছি। কারন ওর মা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয়। সে আপনি যত বড় প্রাসাদেই থাকেন। লাভ নেই। কখনো হয়ত বাচ্চাকে আই-ফোনের জন্য মেরে ফেলবে। কখনো হয়ত ওর শরীরটাকে বেঁচে দেবে। আর খুঁজেও পাওয়া যাবে না।

অনেক মানুষের চাকরি চলে গেছে। আরও যাবে। বৈশ্বিক পরিস্থিতি ভালো না। আমি কাউকে দোষ দিচ্ছে না। কিন্তু আপনারা যদি মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে না পারেন। তাহলে ওরা কিন্তু আপনাদের কাউকে ভালো থাকতে দিবে না।

যদি ভালো থাকতে চান। তাহলে দেশের মানুষের খাওয়া-পরার ব্যবস্থা করুণ। আমি দেখতে পাচ্ছি- আপনারা শুধু নিজেদের পদ-পদবী নিয়ে পড়ে আছেন । এভাবে চললে মানুষ আইন পুরোপুরি নিজের হাতে নিয়ে নেবে। এভাবে আপনারা এই রাষ্ট্র চালাতে পারবেন না।

এই মাকে গিয়ে আপনি বলতে পারবেন

- আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি?

পারবেন না। আরেকটা কথা। বাংলাদেশের মানুষ পুরোপুরি বস্তুবাদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এখানে ফেসবুক খুললে, ইউটিউব খুললে দেখা যায়- অমুক নায়ক কিংবা নায়িকা তমুক মডেলের ফোন কিনেছে, ব্যাগ কিনেছে, গাড়ি কিনেছে।

আপনারা তো মানুষদের এই কনজিউমার কালচারে অভ্যস্ত করে ফেলেছেন। পুঁজিবাদী ব্যবস্থায় এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো বাংলাদেশে বাস করি। যেখানে ৩০ থেকে ৩৫ ভাগ মানুষ ঠিক ভাবে তিন বেলা ভাত খেতে পারে না।

সে যখন এইসব দেখে। তখন তাঁর মাঝে ক্ষোভ জন্ম হয়। সে মনে মনে সব কিছু ধ্বংস করে ফেলতে চায়। কারন সে ভাত খেতে পারছে না ঠিক মত। আর আপনারা সংসদে গিয়ে বলছেন- আমার প্রাপ্য গাড়ি কেন দেয়া হচ্ছে না? আর এক বিশ্ববিদ্যালয়ের ভিসি তো বলেছেন

- আমি একজন ভিসি, আমাকে কেন গাড়ি দেয়া হচ্ছে না?

বিশ্ববিদ্যালয়ের ভিসিদের গাড়ি কেন দেয়া হয়? তাঁদের গাড়ির কী দরকার পড়েছে? যে বিশ্ববিদ্যালয়ে ১৫ মিনিট হাঁটলে পুরো বিশ্ববিদ্যালয় হাঁটা হয়ে যায়। সেই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বাংলো দিতে হয়। গাড়ি দিতে হয় কেন?

এভাবেই আপনারা রাষ্ট্র চালাবেন? মনে রাখবেন- ওই ৬০ থেকে ৭০ ভাগ মানুষ। যারা আপনাদের এইসব দেখে জীবন ভর ক্ষোভে ফুঁসছে। তাঁরা কিন্তু একদিন না একদিন জাগবে। কারন আপনারা কেউ বদলান নাই।

19/09/2026

আনুষ্ঠানিকভাবে আজকে প্রকাশিত হতে পারে চাকরিজীবীদের আকাঙ্ক্ষার পে স্কেল গেজেট।

18/09/2026

১৭৭৫ সালে স্যামুয়েল জনসন
তিনি লিখেছিলেন, “Patriotism is the last refuge of a scoundrel.”
বাংলা হইতেছে, “দেশপ্রেম হলো এক বদমাইশের শেষ আশ্রয়স্থল।”
উনি বুঝাইতে চাইছেন, যখন একজন অসৎ মানুষ আর কোনো যুক্তি খুঁজে পায় না, তখন সে শেষ অস্ত্র হিসেবে দেশপ্রেমের কথা তোলে।

বর্তমানে ফজু পাগলা সহ বেশ কিছু বিএনপির নেতাদের চরিত্রে এটা ফুটে উঠছে। কিন্তু ভয়ংকর তথ্য হচ্ছে তারেক রহমান শিলং সালাউদ্দিন দ্বারা চালিত হয়ে ভয়াবহ ভুল পথে রয়েছে।গতকালের পুলিশের ঘটনা প্রমাণ করে এদেশের প্রশাসন,আমলা এখনো শেখ হাসিনার অপেক্ষায়। হয়ত ভয়ংকর কিছু ঘটেও যেতে পারে দেশে।

জনগণের উচিত হবে আর নিজেদের রক্ত না দেওয়া, দেশ থাকুক আর না থাকুক নিজেদের সন্তান, পরিবারকে বিপদে ফেলবেন না এ-সব সস্তা দেশপ্রেমের দোহাই দিয়ে।

16/09/2026

এক্টা দেশ এভাবে চলতে পারে না, গ্যাস, বিদ্যুৎ নেই, চাকরি পরীক্ষা নেই, নিয়োগ বিজ্ঞাপ্তি নেই, সুপারিশকৃত বিসিএস গুলোর গেজেট নেই, সব কিছু নেই, শুধু আছে চাঁদাবাজি, খুন,ধর্ষণ।

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ২৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ।
16/09/2026

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ২৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ।

16/09/2026

৪৪তম নন ক্যাডার থেকে যোগদান শুরু হয়েছে।

15/09/2026

৪৬তম নন ক্যাডার থেকে নিয়োগ নয় কেন? এ বিষয়ে রুল জারি করেছে আদালত, একইভাবে ৪৪ এর নন ক্যাডার থেকে সম্পূরক ফলাফল নয় কেন এ বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

বি:দ্র এর আগে ৪৩তম পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের ৬০ দিন সময় বেধে দিয়েছিল আদালত।

এ-সব রুল দিয়ে কাজের কাজ কিছু হয় না,উকিলের পকেট ভারী হয়।

সরকার না চাইলে এ-সব বিসিএস থেকে আর নিয়োগ সম্ভব নয়। পিএসসি এ-সব রুল কে ততোটা গুরুত্ব দেয় না।

Address

Rajshahi
Khulna

Telephone

+8801572283673

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Exam Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category