Afdal - افضل

Afdal - افضل আফদাল প্রিমিয়াম পারফিউম অয়েল ও অর্গানিক আত্তার নিয়ে কাজ করে

বাইরে কোথাও বের হওয়ার আগে সুগন্ধির পরশ না বুলিয়ে নিলে নিজেকে যেন অসম্পূর্ণ লাগে। সুগন্ধির উপস্থিতি শুধু আপনাকেই নয়; বরং ...
19/10/2025

বাইরে কোথাও বের হওয়ার আগে সুগন্ধির পরশ না বুলিয়ে নিলে নিজেকে যেন অসম্পূর্ণ লাগে। সুগন্ধির উপস্থিতি শুধু আপনাকেই নয়; বরং আপনার আশেপাশের মানুষজনদেরও প্রশান্তির ছোঁয়ায় ভাসিয়ে নেয়।

সুগন্ধি ব্যবহারের যেই ইতিহাস, তার প্রায় পুরোটা জুড়েই আছে প্রাকৃতিকের জয়জয়কার। গাছের ডালপাটা ছেঁচে, পাতা বেটে, ফুল নিংড়ে যেসব সুবাস বাহির হয় এবং সরাসরি শরীরে মাখা যায় কোনো ভয়ডর ছাড়া -- মোটাদাগে তাদেরকে ন্যাচারাল আত্তার বলে থাকি। আজ থেকে শুধু দেড়শ বছর পেছনে যান, দেখবেন লোকে সুবাস বলতে কেবল গোলাপ - মেশক - আম্বর - অউদকেই চিনতো।

গত ১০০-১১০ বছর ধরে ল্যাবে তৈরি কৃত্রিম সুবাসের কাছে অর্গানিক আত্তার রাজত্ব হারায়েছে বটে, কিন্তু রাজা তো চিরকাল রাজা'ই থাকে! তাই জনপ্রিয়তা কমলেও ন্যাচারাল আত্তারের সেইযে মনদোলানো অনুভূতি, অন্তরের সাথে ডাইরেক্ট কানেকশন আর গলার কাছে দলাপাকানো অনিশ্চয়তা 'গত সিজনের গোলাপের যেই হৃদয়গ্রাহী নির্যাস পেয়েছিলাম, এবারের নির্যাসে কি সেই একইরকম বাস্না পাবো' -- এই ফিলিংসগুলো অটুট আছে, অবিচল আছে!

প্রাচীন সেই সময়ের প্রাকৃতিক সুগন্ধির মোহনীয় সুবাস আমাদের কাছে আজও খুঁজে ফিরে সুগন্ধিপ্রেমীকেরা। আমরাও আপ্রাণ চেষ্টা করি আফদালের ন্যাচারাল আত্তারগুলোর মাধ্যমে তাদের সেই তৃষ্ণা মিটানোর। কারণ আমরা জানি: সবার মনের মধ্যেই গোপন এক ইচ্ছা আছে, ইশ যদি ফিরে যেতে পারতাম আগেকার সেই বিশুদ্ধ সময়ে!

ধানমন্ডি মসজিদ-উত তাকওয়া'য় আজ-কাল-পরশু এই ৩ দিন চমৎকার এক সীরাত আয়োজন হচ্ছে, যেই উদ্যোগে সঙ্গী হয়েছি আমরাও! সকাল ১০টা থে...
02/10/2025

ধানমন্ডি মসজিদ-উত তাকওয়া'য় আজ-কাল-পরশু এই ৩ দিন চমৎকার এক সীরাত আয়োজন হচ্ছে, যেই উদ্যোগে সঙ্গী হয়েছি আমরাও!

সকাল ১০টা থেকে রাত ৯টা অব্দি দর্শনার্থীদের জন্য তারা সীরাত প্রদর্শনী'র ব্যবস্থা রেখেছেন, যেখানে সবাই ঘুরে ঘুরে দেখতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনঘেষা ঘটনা আর জিনিসগুলো। সেথায় নবীজি (সা:) এর পছন্দের সুগন্ধিগুলো'র কাছাকাছি সুবাস সবাইকে চাখানোর দায়িত্ব নিয়েছি আমরা। এর পাশাপাশি আমাদের সেরা সব পণ্যও সেখানে Perfumance এর স্টল থেকে কিনতে পারবেন এই ৩ দিন, ইনশাআল্লাহ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ, তাঁর প্রত্যেকটা কাজ-কে জমিনে ছড়িয়ে দিতে যারা যেখানেই উদ্যোগ নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আ'লামিন সবাইকে কবুল করুক। আমিন

আদম (আঃ) আর হাওয়া (আঃ)-এর জান্নাত থেকে দুনিয়ায় আসার ঘটনা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আচ্ছা, কখনো কল্পনা করেছেন কি: জান...
11/08/2025

আদম (আঃ) আর হাওয়া (আঃ)-এর জান্নাত থেকে দুনিয়ায় আসার ঘটনা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আচ্ছা, কখনো কল্পনা করেছেন কি: জান্নাতের শান্তি, সৌন্দর্য আর আল্লাহর নৈকট্য ছেড়ে যখন তারা আসলেন যখন এই পৃথিবীতে — তখন পৃথিবীর পরিবেশটা কেমন ছিলো?

দুনিয়া তখন ছিলো নির্মল আর শান্ত। আমরা বড়জোর কল্পনা করতে পারি সেইসময়কার চারপাশ: পাখির সুরেলা ডাক, বাতাসে স্নিগ্ধ ছোঁয়া, অচেনা ফুলের মিষ্টি সুবাস, আর বাগানের গাছপালার মাঝে লুকানো এক অপরিচিত কিন্তু অদ্ভুত সুন্দর ঘ্রাণ… জান্নাতের দুই মেহমানকে বরণ করে নিতে দুনিয়া কি তখন সেজেছিলো আচ্ছামত?

Garden of Eden – পুরোপুরি ন্যাচারাল এই আত্তারটায় আমরা তুলে ধরতে চেয়েছি সেই নির্ভেজাল সৌন্দর্য-কে। আমাদের ইন-হাউজ পারফিউমার কল্পনা'র পারদ ছুঁয়ে মনের সবকিছু রঙ নিংড়ে দিয়েছিলেন এই আত্তারটা তৈরির সময়। তাইতো এর ঘ্রাণে খুঁজে পাবেন Citron এর টাটকা রোদঝলমলে সতেজতা, Linaloe Berry এর শান্ত মাধুর্য, Narcissus এর গভীর রহস্য, White Jasmine আর Jasmine Sambac এর কোমল ভালোবাসা, Frankincense এর পবিত্রতা আর Rosewood এর গোলাপি আলিঙ্গন..

চোখ বন্ধ করে বুক ভরে গার্ডেন অফ ইডেনের ঘ্রাণ নিবেন যখন, মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন কোনো শান্ত বনের গভীরে। যেখানে চুপিসারে কথা বলছে বাতাস আর সুবাস..

বলেছিলাম সেরা তিনটা দেহনাল অউদ (খাঁটি আগরঅউদ) এর সন্ধান দেবো। এরাই তারা! অউদ ধাহাবি যে-ই দেখেছে, সবাই এক বাক্যে স্বীকার ...
02/08/2025

বলেছিলাম সেরা তিনটা দেহনাল অউদ (খাঁটি আগরঅউদ) এর সন্ধান দেবো। এরাই তারা!

অউদ ধাহাবি যে-ই দেখেছে, সবাই এক বাক্যে স্বীকার করেছে: এই দামে এমন অউদ, সম্ভব না। আমরা মুচকি হেসে জবাব দিয়েছি: অসম্ভবকে সম্ভব করাই অনন্ত.. থুক্কু আফদালের কাজ 😃 সিলেটি অউদের গাম্ভীর্যমাখা সুবাস, তাতে আবার লুকিয়ে আছে হালকা দুধেল বাস্না - বৃষ্টিভেজা ওয়েদারের সাথে যা যায় না! গাঢ় লাল রঙের এই Oud Dhahabi'র দাম রেখেছি আড়াইগ্রাম মাত্র তিনহাজার টাকা 😁

এরপরে বলবো অউদ আহমার নিয়ে। সত্যি বলতে, এই ৩ অউদে আমার সবচে পছন্দের অউদ! অনেক বছর পুরনো চারটা আগর গাছ পেয়েছিলাম, আল্লাহ ভাগ্যে রেখেছিলেন বলেই পেয়েছি। সেই চারটাকেই খুব যত্নে জ্বাল দিয়েছি নিজের ডিস্টিলারিতে। যেইটুকুই আগর পেয়েছি, ওয়াল্লাহি, দিল ঠান্ডা হয়ে গেছে -- এমন মজার, ফ্রুটি ঘ্রাণের আগর আমি এর আগে কোনো সিলেটি গাছে পাইনি! মিষ্টি সুবাসওয়ালা মনকারা এই দেহনাল অউদ Oud Ahmar এর দাম রেখেছি একদম নাগালের মধ্যে: আড়াইগ্রাম সাড়েচারহাজার টাকা।

তবে নি:সন্দেহে Malay Royal এর দাম অনেকের সাধ্যের বাইরে (শখ হয়েছিলো নিজের জন্য রাখবো একটু। আয়-ব্যয়ের হিসাব মিলায়ে দেখি সে আমারো রেঞ্জে'র বাইরে!)। কিন্তু যাদের সামর্থ্য আছে, এই হিডেন জেম নিয়ে রাখা উচিৎ, আবশ্যক! এতবেশি লঞ্জিভিটি আমি আর কোনো আগরে পাইনি, এতবেশি ইনসেন্সি ভাব অন্য কোনো অউদে পাইনি! মাখবার প্রথম দুই কি তিন ঘণ্টা ধোয়াটে ঘ্রাণেই মশগুল থাকবেন আপনি, এরপরে ধিমি আঁচে আসা শুরু হবে মালায়শিয়ান আগরগুলোর যেই টিপিক্যাল মনোলোভা নোটগুলা, তারা। অনেক কষ্টে, অনুনয়-রাগারাগি-মন কষাকষি করে বগলদাবা করা এই মালায় রয়াল এর দাম ঠিক করেছি আড়াইগ্রাম বারোহাজার টাকা। প্রি-অর্ডার আর 'গোপনসুত্রে এর মাহাত্ম্য জেনে অর্ডার'গুলো দেয়ার পরে মেপে দেখেছি: আর মাত্র চার কি পাঁচজন সৌভাগ্যবান এই রত্নকে নিজের করতে পারবেন!

27/06/2025

আসতে যাচ্ছে নতুন তিনটি দেহনাল অউদ!
খুব দ্রুতই, ইনশাআল্লাহ

হাজারো শুকরিয়া আল্লাহ রাব্বুল আ'লামীনের দরবারে, আরো একটি জিলহজ্জ মাসের আরম্ভ নসীব হয়েছে আমাদের সব্বার। এইত একটু আগে শুরু...
28/05/2025

হাজারো শুকরিয়া আল্লাহ রাব্বুল আ'লামীনের দরবারে, আরো একটি জিলহজ্জ মাসের আরম্ভ নসীব হয়েছে আমাদের সব্বার। এইত একটু আগে শুরু হয়ে গেল জিলহজ্জ মাস।

আমাদের যা কিছু করা উচিৎঃ
(১) জিলহজ্জ মাসের শুরু থেকে কুরবানির আগ পর্যন্ত চুল-নখ-পশম না কাটা (কুরবানী দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানীর নিয়তে তা করলে রাব্বুল ইজ্জত চাহেন তো সেটাই পূর্ণাঙ্গ কুরবানী হিসাবে গৃহীত হবে)।
(২) যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনের 'আমল আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়। ইবাদাহে একাগ্রতা বাড়ানো ; নফল সালাত, সাদাকাহ, কুরআন পাঠ প্রভৃতি আমলে মশগুল থাকা (উলামায়ে কেরাম বলেছেন: জিলহজ্জ মাসের ১ম দশদিন বছরের সর্বোত্তম ১০ দিন, আর রমযান মাসের শেষ দশ রাত বছরের সব চেয়ে উত্তম ১০ রাত)।

(৩) সম্ভব হলে ঈদের আগের ৯টা দিন সাওম পালন করা অর্থাৎ রোজা রাখা । আরাফার দিনে (৯ই যিলহাজ্জ) রোজা রাখার কথা বিশেষ করে বলতে চাই, এতে দুই বছরের সগীরা গুনাহ মাফ হবার আশা করা যায়!

উপরোক্ত করণীয়গুলোর সপক্ষে দলিলঃ

* উম্মে সালামাহ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার এরাদা রাখে, তারা যেন যিলহাজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে।" [মুসলিম, মিশকাতঃ১৪৫৯]

** আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “আমি কুরবানীর দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করার জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ উক্ত দিনটিকে এই উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ! আমি যদি একটি মাদী মানীহা (উটনী) ব্যতীত অন্য কোন পশু কুরবানীর জন্য না পাই, তাহলে আপনি কি (আমাকে) অনুমতি দিবেন যে, আমি উক্ত মাদী মানীহাকেই কুরবানী করবো। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না ! তুমি উক্ত পশুটিকে কুরবানী করবে না। বরং তুমি কুরবানীর দিনে তোমার (মাথার) চুল ও হাত-পায়ের নখ কাটবে। তোমার গোঁফ খাট করবে এবং তোমার নাভির নিচের চুল কাটবে, এটাই আল্লাহর নিকট তোমার পূর্ণ কুরবানী (অর্থাৎ এর দ্বারা তুমি আল্লাহ পাকের নিকট কুরবানীর পূর্ণ সাওয়াব পাবে)।” [মুসনাদে আহমদ- ৬৫৭৫, সহীহ ইবনে হিববান- ৭৭৩,সুনানে আবু দাউদ-২৭৮৯, সুনানে নাসায়ী- ৪৩৬৫]

*** 'আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনে নেক আমল করার মত অধিক প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই। তাঁরা (রা.) প্রশ্ন করলেনঃ হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে প্রিয় নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না ! আল্লাহর পথে জিহাদও নয়। তবে ঐ ব্যক্তির কথা আলাদা, যে তার জান-মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল, অতঃপর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না। [বুখারি]

**** হযরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আশা করি যে, আল্লাহ্ তায়ালা এর দ্বারা পরবর্তী এক বছর ও পূর্ববর্তী এক বছরের গুনাহ্ মাফ করে দিবেন। [তিরমিযী]

অনেকেই বছরের দুটো সময়ের জন্য চাতক পাখির মত আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দুই ঈদের কথা বলছি। একে তো ঈদ মানেই আনন্দ, ছুটিছাটা। ...
22/05/2025

অনেকেই বছরের দুটো সময়ের জন্য চাতক পাখির মত আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। দুই ঈদের কথা বলছি। একে তো ঈদ মানেই আনন্দ, ছুটিছাটা। আর আরেকটা কারণ হচ্ছে, কেবলমাত্র এই দুই সময়েই আফদালের পণ্যগুলোতে ডিসকাউন্ট পাওয়া যায়!

আলহামদুলিল্লাহ, কুরবানির ঈদ আসন্ন। আমরা জিলহজ্জ মাস শুরুর আগেই ১০% ছাড় নিয়ে হাজির হলাম, যেন একটু সময় নিয়ে, রয়েসয়ে কিনতে পারেন। আফদালের ন্যাচারাল রত্নগুলোকে সংগ্রহে রাখতে পারেন হ্রাসকৃত মূল্যে!

কিছু পণ্যে আমাদের কস্ট আর কষ্ট দুটোই বেশি হয়, অনিচ্ছা সত্বেও অল্প কিছু জিনিসে আমরা ছাড় দিতে পারছি না। থাই ওয়াইল্ড অউদগুলো আর হালফেতি রোজে তাই কোনো ছাড় নেই (এদেরকে যেই প্রাইসে ছেড়েছি, কোয়ালিটির সাথে তুলনা করলে ধরে নিতে পারেন সেটাই তাদের ডিসকাউন্টেড দাম!)

নজর বুলান এই পেইজের পোস্টগুলাতে আর Perfumancebd.com/afdal এ, স্বীকার করতে বাধ্য হবেনঃ সেরা পণ্যের এক বিপুল সমাহার হাজির করেছে Afdal টিম!

ন্যাচারাল আত্তারের রাজ্যে জানাই স্বাগত ! 

মাস্ক ফ্লোরা — প্রত্যেকফোঁটা যেন বুনোহরিণের নিঃশ্বাস! আফদালের এই নতুন আত্তারটি তৈরি করেছি শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দিয়...
18/05/2025

মাস্ক ফ্লোরা — প্রত্যেকফোঁটা যেন বুনোহরিণের নিঃশ্বাস!

আফদালের এই নতুন আত্তারটি তৈরি করেছি শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দিয়ে। যার প্রতিটা সুবাসঅণু আপনাকে নিয়ে যাবে গভীর বনে, ভোরের ফুলবাগানে। কুয়াশা ঢাকা নির্জন উপত্যকার বুনোহরিণ পথ হারিয়ে হয়েছে যেই বাগানের মালি। ঘুরে ঘুরে ফুলের সুবাসকে ছাপিয়ে সে রেখে যাচ্ছে নিজের নিশান: মনোহারী মেশক-দানা'র ঘ্রাণ।

"মাস্ক ফ্লোরা"তে যেসব এনিমেলিক উপাদান ব্যবহার করেছি, প্রত্যেকেই এই আত্তারকে দিয়েছে এক রহস্যময়, প্রাচীন আবহ। মংগোলিয়ান মাস্কের দানা আর ক্যাস্টোরিয়াম গ্রেইন ঘ্রাণটায় নিয়ে এসেছে জটিল ধরণের আভিজাত্য। এই বুনোনোটগুলো শরীরের উষ্ণতার সঙ্গে মিশে তৈরি করে অপার্থিব এক ভালোলাগা৷ এর পাশাপাশি দিয়েছি শিলাজিতের রস, ভ্যালেরিয়ান রুট আর এমব্রেট সিডের খুব দামী নির্যাস, যেন এর ঘ্রাণ হয়ে ওঠে আরো ভারিক্কি ধাঁচের, আরো মনোলোভা।

অন্যদিকে, ফুলের মিষ্টি নোটগুলো এই আত্তারকে করেছে সত্যিকারে পরিপূর্ণ। জেসমিন সাম্বাক ও নাইট জেসমিনের কোমল (অথচ তীব্র) ঘ্রাণ যেন রাতের নিস্তব্ধতা ভেঙে ওঠা একেকটা দীর্ঘশ্বাস.. এর সাথে যোগ দিয়েছে রোমান ক্যামোমাইল ও জিরানিয়ামের ভেষজ মিষ্টতা। সবার শেষে নিজেকে মেলে ধরে নার্সিসাস ফুলের রোমান্টিক সৌরভ।

সবকিছু মিলিয়ে “মাস্ক ফ্লোরা” এক অসাধারণ ন্যাচারাল আত্তারের নাম —যা একইসাথে বুনো আর নরম, গভীর আর হালকা, পুরাতন আর চিরযুবা!

প্লিজ, ঝোঁকের বশে কিনবেন না। ঠান্ডা মাথায় দুইবার পুরো লেখা পড়ে এরপরে অর্ডার করুন। প্রতিনিয়ত ব্যবহারের জন্যে নয় অবশ্যই, অ...
24/04/2025

প্লিজ, ঝোঁকের বশে কিনবেন না। ঠান্ডা মাথায় দুইবার পুরো লেখা পড়ে এরপরে অর্ডার করুন। প্রতিনিয়ত ব্যবহারের জন্যে নয় অবশ্যই, অকেশনাল ইউজ এবং সংগ্রহে রাখার জন্যে। তিন - সাড়েতিনহাজার বছর আগের মানুষের চিন্তাচেতনা কেমন ছিল, তা জানার জন্য!

যদিও কল্পনা করা সম্ভব না, তবু একটু চেষ্টা করুন। ফিফটিন্থ ডাইনেস্টি অফ ইজিপ্ট চলে তখন ; ঈসা আলাইহিস সালামের জন্ম নেওয়ার প্রায় দেড়হাজার বছর আগের কথা! উঁচু একটা জায়গা, জড়ো হয়েছে প্রচুর মানুষ, যেন কোনো উৎসব। মধ্যমনি হয়েছে বিশাল এক ডেগ। সেখানে গত পাঁচদিন ধরে জ্বাল হচ্ছে ১৫ টা প্রাকৃতিক উপাদান। চারিপাশ সুবাসে ম ম করছে ; ডেকচিকে ঘিরে লোকসমাগম ক্রমশ বেড়ে চলেছে! সেদিনও পুরোটা চলে গেলো এবং রাতের বেলা ডেগ থেকে ঘন "জিনিস" ঢালা হলো পাথর খোদাই করে বানানো খুব সুন্দর বোতলগুলোয়৷ আগামী ৩৬৫দিন একে ব্যবহার করা হবে ধর্মীয় সব কাজে এবং চিকিৎসায়। জিনিসের নামঃ Kyphi !

মিশরীয়রা ছিলো যাকে বলে সত্যিকারের ঘ্রাণপাগল৷ মিষ্টান্ন আর শরবতগুলায় ঘ্রাণউপাদান মিলাতো সবসময়, জুম্মাবারে একসাথে হয়ে "ফ্লেভার্ড ক্রিম" মাখতো সারা শরীরে এবং মাথায় ! ক্রিম বলতে আমরা যেই অয়েন্টমেন্ট মাখি ক্ষতস্থানে, ওইরকম ঘন পেস্ট ; শুদ্ধভাষায় বলতে চাইলে Unguent. বেশ কয়েকটা "সিগ্নেচার পারফিউম" ছিলো সেই সময়ে, বাহারি নামেঃ Psagdi, Qam'ey Ointment, Mendesium, Metopirum, Cyprinum ইত্যাদি ইত্যাদি। তবে, সবচাইতে পছন্দের আর জনপ্রিয় ছিল যেটা, তার নাম... Kyphi !

মিশরীয়রা প্রধানত ধর্মীয় অনুষ্ঠানগুলোয় এবং চিকিৎসাক্ষেত্রে কাইফিকে ব্যবহার করত। যকৃৎ , ফুসফুসের চিকিৎসায় এর ব্যবহার ছিল উল্লেখ করার মত ! মিশরীয় সভ্যতার অনেক কবি, গুণীজনেরাই গেয়েছেন এর স্তুতি। কাইফি-তে মুগ্ধ হয়ে গ্রিক ইতিহাসবেত্তা Plutarch তো বলেই ফেলেছেন, "ওহ কাইফি.. তোমার ঘ্রাণ যেন মনোরম এক সঙ্গীত, রাতে তুমি হও পূর্ণরূপে উদ্ভাসিত, ঘুমে আনো প্রশান্তি এবং উপশম করো দুশ্চিন্তা, স্বপ্নগুলো হয়ে উঠে মধুর চেও মধুর...!"

আচ্ছা, মাঝখানে কেটে গেছে তিনহাজার বছরের চাইতেও বেশি, এখন কি কাইফি-কে বানানো সম্ভব? সবকয়টা উপাদান কি এখন পাওয়া যায়? আর, তখনকার মানুষের পছন্দ কি আমাদের এখনকার সাথে মিলবে? জটিল তিনটা প্রশ্ন, উত্তর দিচ্ছি ধীরেসুস্থে। পয়েন্ট আকারে বলিঃ

(১) আনুমানিক ৩০০ খ্রিস্টপূর্বাব্দে Manetho নামের এক মিশরীয় পাদ্রী Kyphi এর প্রস্তুতপ্রণালী বিষয়ক এক শাস্ত্র লিখে যান, যদিও এর কপি পরবর্তীতে সংরক্ষিত হয় নি। কাইফি'র রেসিপি মূলত পাওয়া যায় মিশর এর Edfu, Philae মন্দিরগুলোর দেয়ালে খোদাইকৃত লিপি থেকে। মোট চারজন সুপ্রাচীন ইতিহাসবেত্তা Galen, Dioscorides, Plutarch আর Damocrates থেকে চারটা প্রস্তুতপ্রণালি পেয়েছি কাইফি'র। রেসিপি বলতে আসলে উপকরণের ওজনে না, উপকরণ সংখ্যায় তফাৎ। প্লুটার্চেরটায় ১৬ উপাদান, আরেকজন বলে ১৪। মূলকথা একই, সব উপাদান সমান পরিমাণে গিয়ে গুড়া করে জ্বাল দাও ৫দিন !
তবে গত দুইশ বছরের মধ্যে কাইফি নিয়ে সবচে বেশি গবেষণা যিনি করেছেন, সেই 'ভিক্টর লরেট' এর দেওয়া উপাদান-তালিকা সবচাইতে পারফেক্ট আর ব্যালেন্সড লেগেছে। কাজে লেগে গেলাম সেটা নিয়েই।

(২) জ্বি, পাওয়া যায় এখনো। আগেই বলেছি, কাইফি'র ঔষধি গুণাগুণ ছিলো প্রচণ্ড, তার মানে উপাদানগুলোর বৈশিষ্ট্য। এই এতো বছর পরেও আয়ুর্বেদে কাইফি'র কিছু কিছু উপাদান ব্যবহৃত হয় আলাদা করে।

রেসিপিতে প্রতিটা উপাদানের তখনকার নাম বলা ছিলো৷ আমরা শুরুতে তাদের বর্তমান নাম উদ্ধার করলামঃ ক্যালামাস, মির, সাইট্রোনেলা, লেমনগ্রাস, ক্যাসিয়া, সিনামন, পেপারমিন্ট, রোজউড, সাভিনউড, হেনা, নাগারমোথা, তেরেবিন্থ, মাস্টিক এবং মধু (রেসিপিতে মদের কথা বলা ছিল, সেটা আমরা দিইনাই)।

এরপরে নিজেরা কয়েকটি আয়ুর্বেদ ও এসেনশিয়াল অয়েল উৎপাদক প্রতিষ্ঠান থেকে যোগাড় করে আনলাম ১৩ রকমের উপাদান৷ খাঁটি মধু ব্যবহার করেছি শেষ উপাদান হিসাবে৷

(৩) এটাই সবচে বড় চ্যালেঞ্জ ছিলো এবং এখানেই আমাদের সবচে বড় এচিভমেন্ট লুকায়ে আছে। ঘ্রাণের ব্যাপারটা পরে আসি, কাইফি-কে কোন ফর্মে উপস্থাপন করবো সেটা নিয়ে চিন্তা করেছি অনেক। অরিজিনাল কাইফি ছিলো ক্রিম ফর্মে, কখনোবা মাউথফ্রেশনার হিসেবে সলিড আকারেও বানানো হতো একে। এখনকার মানুষকে যদি ক্রিম আকারে পারফিউম দিয়ে বলি, ভাই মাখেন পুরো শরীরে, মারবে না আমায় ধরে ?!

তাই বিধ্বংসী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, লিকুইড ফর্মে আনবো। বিধ্বংসী কেন?? আসল রেসিপিতে ন্যাচারাল উপাদানগুলোর "সলিড" ফর্ম নিয়ে কাজ করা হয়েছে, তাই প্রত্যেকটা সমান পরিমাণে দিলেও সমস্যা হয়নি, কেউ কারো উপরে উঠতে পারেনাই। কিন্তু আমি কাজ করবো উপাদানগুলোর এসেনশিয়াল অয়েল নিয়ে, সব উপাদান থেকে ত সমান পরিমাণ এসেনশিয়াল অয়েল বের হয়না! উদাহরণ দিলে আমার আতংকটা বুঝে আসবে আপনারোঃ ১কেজি ক্যালামাস ফুল থেকে এসেনশিয়াল অয়েল বের হয় ৫০ গ্রাম, কিন্তু ১কেজি পেপারমিন্ট থেকে বের হয় মাত্র ৩ গ্রাম!! যদি "আরেহ সমান সমান দিতে হবে সবকয়টা উপাদান" রেসিপি ফলো করে ৫০গ্রাম ক্যালামাস আর ৫০ গ্রাম পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিলাতাম, ধ্বংসের কিছু বাকি থাকত কি? চমৎকার ঘ্রাণটা রূপ নিতো ঝাজালো কটকটা কিছুতে!

তাই আমরা প্রতিটা উপাদানের "পারসেন্টেজ ইল্ড অফ এসেনশিয়াল অয়েল" বের করেছি লিটারেচার ঘেটে এবং সেই অনুযায়ী রেসিপিকে মোডিফাই করেছি। চৌদ্দটা উপাদানকে একসাথে মিলিয়ে ম্যাচিউর করেছি তাপমাত্রা কমবেশি করে, এবং এখন বোতলজাত করে উপস্থাপন করেছি আপনাদের সামনে!

আমরা স্বজ্ঞানে একফোটা ক্যামিকালও ব্যবহার করিনি এতে। একদম কনসেন্ট্রেটেড লিকুইড হিসেবে আছে কাইফি এখন, পানির চাইতে সোয়াগুণ ঘন। এমনকি কোনোরকমের ক্যারিয়ার অয়েলও ব্যবহার করিনি, এতটাই পিওর সে!

ঘ্রাণ কেমন? কড়া ধাঁচের পুরোপুরি প্রাকৃতিক বাস্নাওয়ালা। স্কিনে লাগালে রাব করার আগে গ্রাসি একটা ফিলিংস আসে, গরম থাই স্যুপের স্মেল যেন! হালকা ডললেই খেলা শুরু করে মেহেদিপাতা'র শরীর ঠান্ডা করা সবুজ ঘ্রাণ, সাথে রোজউডের হালকা উডি টোন + মির এর আধ্যাত্মিকতা। ঘন্টাখানেক পরে খেলা দেখায় মিডলনোটের বাকিরাঃ ক্যাসিয়া'র ফ্লাওয়ারি ভাব, সিনামনের উষ্ণ মশলা ফিল আর মাস্টিক গামের চিউয়ি আভিজাত্য। ঘ্রাণটা শেষ হয় ভারিক্কি ভাব নিয়ে। নাটগ্রাসের আগর-আগর ফিলিংস, মধুর মিষ্টত্ব আর সাভিনউডের হালকা উডি-মিন্টি ধক্ব!

Perfumancebd.com/kyphi এইখানটায় অর্ডার প্লেস করলেই চিন্তা শেষ। অল্প কয়েকঘন্টা কিংবা এক দুইদিনের মধ্যে তিন হাজার বছর আগের সেরা ঘ্রাণ চলে আসবে হাতের মুঠোয়!

কারা সেই নতুন ৩ চমক? জানতে পারবেন আগামী ৯ দিনে, ধাপে ধাপে! ইনশাআল্লাহ 😃
20/04/2025

কারা সেই নতুন ৩ চমক?
জানতে পারবেন আগামী ৯ দিনে, ধাপে ধাপে! ইনশাআল্লাহ 😃

আপনাদের অনেকেরই ঈদ-জামাতের সুবাসিত সঙ্গী হতে পেরে আমরা গর্বিত ❤️ ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 😀
31/03/2025

আপনাদের অনেকেরই ঈদ-জামাতের সুবাসিত সঙ্গী হতে পেরে আমরা গর্বিত ❤️

ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 😀

প্রকৃতি থেকে আহরণ করা উপাদানে তৈরি হয় যেসব আত্তার, তাদেরকে যত্ন করে রেখেছি Afdal - افضل নামের ঝুড়িতে। জানিনা আপনিও আমার ...
25/03/2025

প্রকৃতি থেকে আহরণ করা উপাদানে তৈরি হয় যেসব আত্তার, তাদেরকে যত্ন করে রেখেছি Afdal - افضل নামের ঝুড়িতে। জানিনা আপনিও আমার মত করে চিন্তা করেন কি না, তবে ন্যাচারাল আত্তারগুলোকে আমার সুন্নাহের অধিক নিকটবর্তী লাগে। খুব জনপ্রিয় সিন্থেটিক পারফিউমগুলার আগমন তো হয়েছে সর্বোচ্চ দেড়শ বছর, আর ওদিকে প্রাকৃতিক সুবাসের ইতিহাস যে প্রায় সাড়েচারহাজার বছরের..

গাছের ফুল,পাতা,কাঠ,শেকড় বহুদিন জ্বাল দিয়ে, চাপ দিয়ে বের করা হয় এসবকিছুর নির্যাস। সেই নির্যাস থেকেই যেহেতু তৈরি করছি প্রাকৃতিক আত্তারগুলো, তাই এদের দাম স্বাভাবিকভাবেই সিন্থেটিক পারফিউম অয়েলের চাইতে বেশি। অধিক দামের, তার মানে কি ন্যাচারাল আত্তার বেশি লঞ্জিভিটির হবে? এমনটা ভাবার অবকাশ নেই খুব একটা। ন্যাচারাল এই আত্তারগুলো থাকবে মোটামুটি সময়জুড়ে, কিন্তু যতক্ষণ থাকবে ব্যবহারকারীর মনওমেজাজ-কে শাণিত করতে থাকবে, ভালো লাগার অনুভূতি জোগাবে!

আজ আমার পছন্দের কিছু আফদাল নিয়ে কথা বলবো। যাদের দাম হাতের নাগালে এবং ঘ্রাণ চমৎকার। আর এখন তো রোজা উপলক্ষে ১০% ছাড় চলছে, তাই প্রাকৃতিক আত্তার চলে এসেছে ক্রয়ক্ষমতার আরো ভেতরে...

পছন্দের তালিকার শুরুতেই থাকবে "জেহরাত" ও "পারিজাত" এর নাম। বেলি, বকুল, জেসমিন -- এক জাতীয় সাদা যেসব ফুল আছে, তাদের সুবাস খুঁজে পাবেন জেহরাত এ। শিশির ভেজা শিউলি মাটির বুকে যেমন দ্যোতনা জাগায়, ঠিক একইরকম বাস্না নিয়ে পারিজাত আপনার মন-কে জাগিয়ে তুলবে সত্যি!

দাম সাধ্যের মধ্যে বললাম না? ৬ গ্রাম জেহরাত এর দাম আটশ টাকা, পারিজাতেরও তাই। মানুষ অবাক হয়, এমন প্রাইসে কিভাবে দিচ্ছি এদেরকে!

ঠিক এই রেঞ্জেই আরেকটা ঘ্রাণ আছে আফদালে। আমার নিজের তৈরি প্রাকৃতিক আতর সেটা, একফোঁটা ক্যামিকালও ছোয়াইনি তাতে। সুন্দরবনের গহীনে জনমানবহীন, লোনামাটির কোনো জায়গাতে আটকে পড়া মধুচাষীর মনের আকুলতা ফুটে উঠেছে যেই সুবাসে৷ নাম রেখেছিলাম "ম্যানগ্রোভ আইল্যান্ড"!

এদের কোথায় পাবো? একটু কষ্ট দিবো এখন। এই ৩ জন তো বটেই, আফদালের বর্তমান স্টকে থাকা ২০+ রকমের প্রাকৃতিক আত্তারের (মেশক আম্বর সুপেরিয়র, রুহ খস আখদার আর আত্তার হেনা মিস করবেন না যেন) সবাইকেই পেয়ে যাবেন যেখানে, সেই ঠিকানাটা দিয়ে দিই: Perfumancebd.com/afdal

Address

Khilgaon

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Friday 09:00 - 20:30
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Alerts

Be the first to know and let us send you an email when Afdal - افضل posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category