SPSC News

SPSC News The page is for Shaheed Police Smrity College's all student. This page will help to know the all news and events of this college. STAY WITH US

20/12/2019
22/10/2019

অত্র কলেজের ১ম হতে ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৯ম, ১১শ ও ১২শ শ্রেণির ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩/১০/২০১৯ খ্রি: “আখেরি চাহার সোম্বা” ও ৩য় মিড সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য শ্রেণিপাঠ বন্ধ থাকবে।

১১শ ও ১২শ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে আগামী ২৪/১০/২০১৯ খ্রি: হতে শিফট অনুযায়ী শ্রেণিপাঠে অংশগ্রহণ ও ১ম হতে ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ৩য় মিড সেমিস্টার পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হলো।

উল্লেখ্য যে, ৫ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হলো।

ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য রুটিনে পরিবর্তন এসেছে।আগামীকাল অর্থাৎ ২৯-০৪-১৯ এর পরীক্ষাটি ০৭-০৫-২০১৯ তারিখে অনুষ্ঠিত...
28/04/2019

ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য রুটিনে পরিবর্তন এসেছে।আগামীকাল অর্থাৎ ২৯-০৪-১৯ এর পরীক্ষাটি ০৭-০৫-২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
সকলকে জানিয়ে দেবার জন্য অনুরোধ রইল।

শুভ নববর্ষ
13/04/2019

শুভ নববর্ষ

16/03/2019

Shaheed Police Smrity College - শহীদ পুলিশ স্মৃতি কলেজ সব সময় আপনাদের শিক্ষার্থীদের নিয়ে ভাবে। তাই দ্বাদশ শ্রেনীর পাঠদান সমাপ্তি উপলক্ষে র‍্যাগ ডে'এর আয়োজন করা হবে।
২দিনের এ র‍্যাগ ডে'তে ১ম দিনে মেয়েরা আলাদাভাবে উদযাপন করবে এবং দ্বিতীয় দিন ছেলেরা উদযাপন করবে।

16/03/2019

অত্র কলেজের ১ম হতে ১১শ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ মার্চ ২০১৯ খ্রি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কলেজের শ্রেণিপাঠ বন্ধ থাকবে।
আগামী ১৮/৩/২০১৯ খ্রি: হতে সকল ছাত্র-ছাত্রীকে শিফট অনুযায়ী আগমণ করে শ্রেণিপাঠে অংশগ্রহণ করতে বলা হলো।

01/03/2019

স্যালুট_গ্রেট_রাইটার_মিঃ_খুশবন্ত_সিং
যথা সময়ে উপযুক্ত মন্তব্য করার জন্য ভারতীয় ইতিহাসের জীবন্ত স্বাক্ষী উপমহাদেশের বিখ্যাত লেখক খুশবন্ত সিং মহাশয়কে শ্রদ্ধা ও শুভেচ্ছা।
বিখ্যাত লেখক মিঃ খুশবন্ত সিং লিখেছেন-
"Indian Freedom is written on Muslim's blood" স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অংশগ্রহণ ছিল শতকরা হিসেবে অনেক বেশি। ৯৫৩০০ জন স্বাধীনতা যোদ্ধার নাম লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে। তারমধ্যে ৬১৯৪৫ জন মুসলিম বীর স্বাধীনতা সংগ্রামী, শতকরা হিসাব ৬৫%। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের বলিদান ইচ্ছাকৃতভাবে লুকানো হয়। লেখক আরো বলেন; "We brought you few from Indian History for your knowledge! There are tons like this;
Every Indian should know this; and teach our children the truth!"
প্রকৃতপক্ষে হায়দ্রাবাদের প্রথম স্বাধীনতা সংগ্রামী ছিলেন হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান ১৭৮০ থেকে ১৭৯০ খ্রিস্টাব্দে মেসোরিয়ান রকেট প্রথম লৌহ ঘটিত রকেট ছিল প্রথম সামরিক বাহিনীতে নিযুক্ত করা হয় সফলভাবে ব্যবহার করবার জন্য। হায়দার আলী ও তার ছেলে টিপু সুলতান রকেট ও ক্যানন ব্যবহার করেন ব্রিটিশ আগ্ৰাসকদের বিরুদ্ধে কার্যকরভাবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর সংগ্রামের কথা আমরা তো সকলেই জানি। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মুসলিম মহিলা বেগম হযরত মহল এর কথা আমরা কতজন জানি? সে ব্রিটিশ শাসক স্যার হেনরি লরেন্সকে গুলি করে এবং ব্রিটিশ সেনাকে পরাজিত করেন ১৮৫৭ সালের ৩০ জুন চিনহাটে যুদ্ধে।তুমি কি জানো; সংগঠক এবং মৌলভী নেতা আহমদুল্লাহ শাহ ছিলেন "প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রামী"। ব্রিটিশদের সাথে যুদ্ধে তিনি এবং আরো অসংখ্য বিপ্লবী মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ৯০% ছিলেন মুসলিম।
ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্রে প্রথমে আশফাকুল খানকে ফাঁসি দেওয়া হয়। তখন তার বয়স ছিল মাত্র ২৭ বছর।মাওলানা আবুল কালাম আজাদ একজন ভারতীয় পণ্ডিত ছিলেন।ভারতীয় স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের সিনিয়র মুসলিম নেতা।মদের দোকানের পিকেটিংয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে সংগ্ৰামে যে১৯জন অংশগ্রহণকারী সহযোদ্ধা ছিলেন তাদের মধ্যে ১০ জন‌ই হলেন মুসলিম। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ জাত, ধর্ম ভেদাভেদ সৃষ্টি করে ভারতকে ভেতর থেকে ক্ষত বিক্ষত করে দেবেন না। আমরা হিন্দু, মুসলমান, শিখ, ঈশাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে বিশ্বের কোন শক্তিই আমাদের সাথে টেক্কা দিতে পারবে না।
দ্রষ্টব্য- কঠোর সাম্প্রদায়িক যোগি মোদি বাবু ও তার বিজেপি ভারত উপমহাদেশের ইতিহাস থেকে মুসলিমদের অবদান মুছে দিতে চায়। কিন্তু মোদি ভুলে গেছে দিল্লির গোড়াপত্তন, আধুনিক ভারতের প্রতিষ্ঠা মুসলিমদের হাতে। তাই একজন মুসলমান জীবিত থাকতে মোদিদের স্বপ্ন বাস্তবায়ন হবে না ভারতে।
ভারতকে স্বপ্নের, শান্তির, সাম্যের ভারতে রূপান্তরিত করতে হলে বহুজাতির, বহুধর্মের ভারতকে হিন্দু-মুসলিম মিলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে-কাঁধ হাতে-হাত রেখে কাজ করে যেতে হবে।

25/02/2019

দ্বাদশ শ্রেনীর মডেল টেস্ট আগামী ২৭ আগামী ২৭/০২/২০১৯ তারিখের পরীক্ষাটা অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে।
পরবর্তী তারিখের পরীক্ষাটা আগের রুটিন অনুযায়ী হবে।
স্থগিত পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

24/02/2019

একবার খালেদা জিয়া আহমদ ছফাকে ফোন করে দাওয়াত করেছিলেন। তিনি বেগম জিয়াকে বলেছিলেন, যেতে পারি এক শর্তে। আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে রান্না করে খাইয়েছিলেন। খালেদা জিয়ার রান্না করার সময়ও হয়নি, ছফা ও যেতে পারেননি।
খালেদা জিয়ার সঙ্গে ছফা র আরেকবার ফোনালাপ হয়েছিল। উপলক্ষ ছিল এনজিও ব্যুরো থেকে ‘বাংলা-জার্মান সম্পীতি’র রেজিস্ট্রেশনের ব্যাপারে। ছফা ই বেগম জিয়াকে ফোন করেছিলেন। ফোনটি ধরেছিলেন তাঁর পিএস। ছফা বিনয়ের সঙ্গে পিএসকে বলেছিলেন, ম্যাডামকে কি একটু দেয়া যাবে? আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই।
পিএস সাহেব জানতে চাইলেন, আপনি কে?
ছফার জবাব, আমি আহমদ ছফা।
পিএস সাহেব ফের জানতে চাইলেন, কোন আহমদ ছফা?
পিএস-এর কথায় ছফা ভয়ানক রকম খেপে গিয়েছিলেন। তিনি রাগলে সচরাচর যে গালটি তাঁর মুখ দিয়ে বা’র হত সেটি বেরিয়ে গিয়েছিল। তারপর তিনি কোন রকম ভূমিকা না করে বললেন, বাংলাদেশে আহমদ ছফা দু’জন আছে নাকি?
ছফা কথা না বাড়িয়ে রিসিভারটি ধপাস করে রেখে দিয়েছিলেন।
পিএস সাহেব ছফার এ অশোভন আচরণের কথা বেগম জিয়াকে জানিয়েছিলেন কিনা জানা যায়নি। কিছুক্ষণ পরে বেগম জিয়া ফোন করেছিলেন। ছফা র কথার ঝাল তখনও থেকে গিয়েছিল। ফোন পেয়ে তিনি বেগম জিয়াকে বিরক্ত কণ্ঠে বলেছিলেন, ম্যাডাম, কী সব অশিক্ষিত পিএস টিএস রাখেন আহমদ ছফার নাম জানে না।
ছফা র কথায় বেগম জিয়া হেসে জবাব দিয়েছিলেন, আমি নিজে অশিক্ষিত; শিক্ষিত মানুষ পাব কোথায়। আপনারা কেউ তো এগিয়ে আসছেন না।
*বাংলা একাডেমীর একুশে বইমেলায় কলকাতার বই আসত।আহমদ ছফা এর বিরোধীতায় নামেন। তার বিরোধীতার ফলে কলকাতার বই আসা বন্ধ হয়। ছফা কাজটা করেছিলেন দেশের লেখকদের কল্যানের জন্য কিন্তু এদশেরই লেখক শওকত ওসমান তাকে বাজে লোক বলে মন্তব্য করেন। ছফা তাকে নিয়ে নিউমার্কেটের বইয়ের দোকানে দোকানে নিয়ে যান।গিয়ে জিজ্ঞেস করেন শওকত ওসমানের কোন বই আছে কিনা।কেউ লেখক কেই চিনতে পারল না।তখন কলকাতার একজন সাধারন মানের লেখকের নাম বলতেই অনেকগুলো বই বের করে দিল। আহমদ ছফা তখন শওকত ওসমানকে জিজ্ঞেস করলেন,
"" দেশটা আমরা বাল ছেঁড়ার জন্যে স্বাধীন করেছি?""
*শেখ মুজিবর রহমান একবার প্রস্তাব দিয়েছিলেন, রাষ্ট্রদূত হওয়ার জন্য। কিন্ত তিনি যখন বললেন, শর্ত আছে।
তখন ছফা বলেছিলেন, শর্ত ছফার জন্য নয়, আপনি অন্য কাউকে দেখুন। এতে শেখ মুজিবর অত্যান্ত রুষ্ঠ হন। পরবর্তীতে তাকে অনুরোধ করেছিলেন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা হওয়ার জন্য জন্য।
আহমদ ছফা বলেছিলেন সম্ভব নয়। আমাকে ধারণ করার মতো শক্তি আপনার সরকার বা আপনার প্রশাসনের নেই।
হুমায়ূন আহমেদ সহ কয়েকজন প্রতিজ্ঞা করেছিলেন কেউ বিয়ে করবেন না।সবাই বিয়ে করেছিলো এক আহমদ ছফা ছাড়া।তিনি চিরকুমার ই ছিলেন।
বাংলা সাহিত্যে এ পর্যন্ত যত প্রাবন্ধিক, লেখক এবং সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন তন্মধ্যে আহমদ ছফাই সবচেয়ে সাহসী, বুদ্ধিমান, কুশলী, বহুমুখী, সাধারণ এবং তেজময়। নির্লোভ মননশীলতা এবং সত্যসমৃদ্ধ স্পষ্টবাদিতার জন্য তাঁকে ভয় পেতেন সে সময়ের সাহিত্যিক, বুদ্ধিজীবিরা।
কেউ যদি কয়েক পৃষ্ঠার একটি প্রবন্ধ পড়ে কোনো বিষয়ে নিবিড় জ্ঞান অর্জন করতে চান তাহলে তার জন্য সহজ ও বিচক্ষণ উপায় হচ্ছে আহমদ ছফার প্রবন্ধ পাঠ।
যিনি সব সময় সত্য কথা বলতে ভয় পেতেন না এবং সকল অন্যায় এর প্রতিবাদ করতেন । এই সেই ছফা যিনি স্বাধীনবাংলাদেশে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর পরিবারকে গৃহহীন করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন।
দুঃখ হয় কারন আহমদ ছফা'র খবর রাখে এমন মানুষ খুব বেশি নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সমরেশ মজুমদার এর খবর যতজন রাখে তার সিকি ভাগ ও ছফা কে চেনে কিনা সন্দেহ।
২০০১ সালের ২৮ জুলাই অসুস্থ অবস্থায় ঢাকা কমিউনিটি হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থনে দাফন।
ওনার একটি উক্তি দিয়ে শেষ করছি-
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ”

কবিঃ ইউসুফ হাওলাদার শাওন ভাইয়ের টাইমলাইন থেকে।

21/02/2019

আমরা শোকাহত

চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আল্লাহ তায়ালা নিহতদের বেহেশত নসিব করুক এবং আহতদের দ্রুত সুস্থ করে তুলুন। আমিন।

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when SPSC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category