13/04/2021
আগামীকাল বা ১৪ তারিখ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত কেউ গেমে ঢুকতে পারবেন না
নতুন আপডেটের কারণে এসময় সার্ভার বন্ধ থাকবে।
সবচেয়ে ভালো দুটি খবরঃ ক্রোনো আর আগের মতো থাকবে না এবং বারমুডা রিমাস্টার্ড পারমানেন্ট ভাবে আসবে🔥🔥
চলুন দেখে নি নতুন আপডেটে কি কি থাকছেঃ
১) নতুন ফিমেল ক্যারেক্টারঃ
নামঃ Xayne/যায়নে
স্কিলঃ ১০০ HP দিবে কিছুক্ষণ সময়ের জন্য। ৫০% ড্যামেজ বাড়াবে গ্লু ওয়াল এবং ক্রোনোর মতো শিল্ড গুলোয়! ৮ সেকেন্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং তারপর ১৫০ সেকেন্ড পরে আবার ব্যবহার করতে পারবেন
২) নতুন বন্দুক Kord / কোর্ডঃ
এটা নতুন AR গান। বসে বা শুয়ে এটি ব্যবহারে সুবিধা বেশি পাবেন । অবশ্যই এটি লং রেঞ্জের গান।
৩) অস্বস্তিকর ক্যারেক্টার এ্যাবিলিটি নরমাল গুলোর সাথে একসাথে করে দিবে
যেমনঃ এলিট কেলি আর নরমাল কেলি একসাথে করবে
আর ক্যারেক্টার লেভেল আপ করতে কোন কয়েন লাগবে না
৪) সম্পূর্ণ ক্যারেক্টার UI আর Ability একটা ব্যালেন্সিং পর্যায়ে আনা হবে যাতে সবার সুবিধা হয় । লবিতে থেকেই ক্যারেক্টার এবং স্কিল পরিবর্তন করা যাবে
লোড আউট সম্পূর্ণ নতুন রূপে আসবে
৫)এই আপডেটের পর ক্রোনোর ব্যবহার কমবে এবং Wukong - Mexim - Hayato এদের ব্যবহার বাড়বে
বিশেষ করে উকোংওর
৬) Clash Squad এর স্টোর আপডেট করবে এবং বারমুডা রিমাস্টার্ড পারমানেন্ট ভাবে আসবে তবে ডাউনলোড করা লাগবে না কালাহারি ডাইনলোড করা লাগবে🔥🔥
৭) ক্লাসিকে যেমন একজন টিমমেট মারা গেলে অন্যজন রিভাইভ করে আবার আনতে পারে সেটা এবার RANK সহ সব ম্যাপে আসবে
জয় পুশার দের জয় :)
৮) স্মোক গ্রেডের ছোঁড়া যাবে আরো বেশি দূরত্বে
এসব ছাড়াও আরো ডজন খানেক নতুনত্ব নিয় আসছে OB27 আপডেট
এসমস্ত আরো আপডেট এবং বিস্তারিত জানতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন💖
Credit goes to: Free Fire Alchemists