11/10/2026
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের খারাপ সময় যেন থামতেই চাইছে না। ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে মাইকেল ক্যারিকের দল। ম্যাচের ৭৩তম মিনিটে ব্রায়ান এমবিউমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এর কিছুক্ষণ পরই রদ্রিগো বেনতাঙ্কুর লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্পার্স।
একজন বেশি নিয়ে খেলার সুবিধা পেলেও জয় ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ইনজুরি টাইমের ৯২তম মিনিটে ডমিনিক সোলানকে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান। এই ফলাফলের পর ৬ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২ নম্বরে রয়েছে রেড ডেভিলরা।
তথ্য অনুযায়ী, এটি ১৯৮৬ সালের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে লিগ সূচনা। এক ম্যাচ জেতার পর টানা চার ম্যাচে জয়হীন ক্যারিকের শিষ্যরা, যা সমর্থকদের হতাশ করার পাশাপাশি কোচের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।