E X P E C T a T I O N

E X P E C T a T I O N আমাদের expectation এর হাড়িটাও বিরাট বড় so, আপনা?

25/09/2023
07/07/2022

- চল, তোর সাথে প্রশ্ন প্রশ্ন খেলি।
- প্রশ্ন প্রশ্ন খেলা! সেটা আবার কেমন খেলা?

- আমি তোকে দুটো করে অপশন দেব। তার মধ্যে থেকে একটা করে বেছে নিতে হবে তোকে। ঠিকঠাক যদি জবাব পাই তখন তোর প্রোপোজাল নিয়ে ভাবব। আমার প্রশ্নে যদি পাস করো তবেই না হলে কিন্তু.. মুশকিল।
- বেশ। কর প্রশ্ন।

- চা না কফি?
- আমি খাঁটি বাঙালি ম্যাডাম। তাই চা। তোর সাথে কোনো এক শীতের ভোরে চায়ের দোকানে এক পেয়ালায় চুমুক দেব‌।

- পাহাড় না সমুদ্র?
- পাহাড়। আমার খুব ইচ্ছে তোর হাত ধরে একসাথে পাহাড় চড়ব।

- লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ?
- আপনাকে ভালো যখন বেসেছি তখন ডেফিনেন্টলি লাভ ম্যারেজ।

- বৃষ্টি না রোদ?
- বৃষ্টি। তোর সাথে জমিয়ে ভিজব।

- চুমু না চড়?
- চুমু খাওয়ার এখনও সুযোগ পাইনি তোর থেকে। চড়ের ছোঁয়া বেশ কয়েকবার পেয়েছি। যাই হোক ছোঁয়া তো পেয়েছি। তাই চড়।

- রোমান্টিক না স্যাড সং?
- যদি তুই প্রোপোজাল অ্যাকসেপ্ট করিস তাহলে বলব স্যাড সং। কারণ ভীষণ ভালোবেসেও সবাইকেই ব্যাথা পেতে হয়। আর যদি রিজেক্ট করে দিস তাহলেও বলব স্যাড সং। তখন না হয় এই দেবদাস হয়ে এই গানটা গাইব, মে ফির ভি তুমকো চাহুঙ্গা।

- বিরিয়ানি না ফুচকা?
- ফুচকা। আমি যতদূর জানি হোটেলে বসে বিরিয়ানি খেলে প্রেমটা ঠিক আসে না। যতক্ষণ না রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে একে অপরকে ফুচকা খাইয়ে আসে।

- গল্প না কবিতা?
- কবিতা। যেকোনো রোমান্টিক কবিতায় আমি যে তোকে খুঁজে পাই‌। ওপ্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ!

- ভালোবেসে ছেড়ে যাওয়া না থেকে যাওয়া?
- ছেড়ে যাওয়া‌। ছেড়ে একদিন সবাইকেই যেতে হয়। আমিও যাবো। তবে যতদিন থাকব ভালোবেসে যাব।

- হাত ধরা না জড়িয়ে ধরা?
- এটা একটু মুশকিল। হাত ধরলে মন খারাপ দূর হবে। কিন্তু জড়িয়ে মানসিক শান্তি পাব। তাও যদি বলিস তাহলে বলব জড়িয়ে ধরা‌। একবার তোকে জড়িয়ে ধরে আমার হৃৎপিন্ডের ধুকপুকানি তোকে শোনাতে চাই। বোঝাতে চাই তোর জন্য কতটা ভালোবাসা জমা আছে সেখানে।

- গঙ্গার পাড় না দামী কোনো রেস্টুরেন্ট?
- গঙ্গার পাড়। তোর পাশে বসে তোর কাধেঁ মাথা রেখে ঠান্ডা হাওয়ায় একটু ঘুমোতে চাই।

- আমার চোখ না শরীর?
- চোখ। তোর ওই টানা টানা হরিণ চোখে বারবার হারিয়ে যেতে ইচ্ছে হয়।

- কল্পনা না বাস্তব?
- দুটোতেই তুই আছিস আর থাকবিও জানি। তবে কল্পনা মুছে যাবে হয়তো একটা সময়‌। তাই বাস্তব। আমার বিশ্বাস তুই বাস্তবেও থাকবি।

- ভরসা না বিশ্বাস?
- বিশ্বাস। নিজের থেকেও তোর উপর বেশি বিশ্বাস আছে। তুই ঠিক ডিসিশন টাই নিবি।

- এই শহর না আমি?
- শহর। কারণ এই শহরেই তো তোকে পেয়েছি। আর আমার এও বিশ্বাস এই যে এই শহরই আমাদের মেলাবে।

- শেষ। আর কোনো প্রশ্ন নেই।
- পাস করেছি?

- শুধু পাস না। ফুল নাম্বার পেয়েছিস।
- তাই!

- হ্যাঁ। যা যা বলেছিস সেগুলো এবার পূরণ করার দায়িত্ব তোর। একটাও বাদ যাওয়া চলবে না।
- তুই সাথে থাকলে সব পারব। সারাজীবন শুধু শক্ত করে হাতটা ধরে থাকিস। কখনো ছেড়ে যাস না। ব্যাস।

কলমে :- সুমিত ভট্টাচার্য্য
#পিন- CODE
ছবি -চিলেকোঠা

14/02/2022

অনেকদিন হয়ে গেছে। নিয়ম করে খোঁজ নিয়েছি রোজ। ছ্যাঁচড়ার মতো আগ বাড়িয়ে কথা বলেছি, একা একা বকবক করেছি। হয়তো সেসব অহেতুক ম্যাসেজ সে পড়েছে কিংবা পড়েনি। কখনো আবার ফর্মালিটি মেইনটেইন করার জন্য রিপ্লাই দিয়েছে।

দিন বাড়ার সাথে সাথে অপেক্ষা বেড়েছে। প্রায়োরিটি না পাওয়ায় জমা সব অভিযোগ আজ ভুলতে বসেছি। আমার কেবলই শূন্য শূন্য লাগে। কিছু একটা নেই। কে যেন নেই!

আমার প্রতি তার এতটুকুও এট্রাকশন ফিল হয়নি। ভদ্রতার খাতিরে মুখে না বললেও ঠিক বুঝতে পারতাম, আমি তাকে খুব বিরক্ত করছি। আমি বুঝতাম, তারপরও নক করতাম, একটুখানি কথা বলতে চাইতাম। তার ঐ ছোট্ট রিপ্লাই দেখে শান্তি লাগতো খুব।

আমি শুধু ক্ষয়ে যাই, নিজের ভেতরে নিজেই দমবন্ধ হয়ে মরে যাই, শুধু শ্বাসটুকু নিয়ে বেঁচে থাকি। তবু তাকে বলতে পারি না আমার কষ্টের কথা, জানাতে পারি না তাকে না পাবার কারণে আমার মন খারাপের কথা। লুকিয়ে রাখি সব।

অভ্যাস পাল্টে নেবো বলেও পাল্টাতে পারি না। আমি এক্চুয়্যালি দুঃখ পেতে ভালোবাসি। তাই ঘুরেফিরে সেই মানুষটার কাছেই যাই নতুন করে আবার দুঃখ পেতে। আমার ক্লান্তি আসে না। শুধু দীর্ঘশ্বাস বাড়ে। বুকের ভেতরে হাহাকার করে। কেন সে আমায় একটুখানি ভালোবাসে না!

Sumaiya Tasnim

08/01/2022

আজকাল আর আমাদের কথা হয় না!
প্রিয় পরিচিত ভয়েস টা কানে বাজেনা অনেকদিন!

আমি এখনো নিয়ম করে প্রতিদিন সকালে চোখ খুলেই ফোন চেক করি । ফেসবুকে নোটিফিকেশন থাকে, থাকে ফ্রেন্ড রিকোয়েষ্ট, থাকে নানান জনের মেসেজ! আমি রিকোয়েস্ট অপশন এ গিয়ে তার নামটা খুঁজি! তার মেসেজ না পেয়ে হতাশ হই আমি!
এত লোকের মেসেজের বিনিময়ে ওই মানুষ টা কে ফিরিয়ে আনা যায় না?

আমি রুটিন করে তার আইডি তে ঘুরি।
পোস্ট,লাইক কমেন্ট চেক করি। 'প্রাইভেসি' নামক ইস্পাত কঠিন দেওয়াল এর কারনে আমার কিছু বলার সুযোগ হয় না।
কিজানি! 'প্রাইভেসি' হয়তো আমাকে বুঝিয়ে দেয় 'তুমি আর পাবানা তাকে।
এই এরিয়া তে তোমার জায়গা নেই!'

আমি প্রতিজ্ঞা করি যে 'তাকে ছাড়াই ভালো থাকবো!' তাকে ভুলে যাওয়ার জন্য ব্যস্ত হই, ব্যস্ততা শেষ হলেই আমার হাহাকার বাড়ে!
সেই প্রিয় কন্ঠের মানুষটা বলে না 'খাওয়া হইসে?' কিংবা তাঁর সারাদিন এর কর্মকান্ড শুনা হয়না আমার। তার মন ভালো করার সু্যোগ হয় না আমার!'

আজকাল আমি 'অনিয়ম' করি, অসুস্থ হয়ে যাই,কেয়ারলেস হই! এখন আর কেউ ফোন দিয়ে বকাঝকা করে না! এখন আর কারো বকা খাওয়ার জন্য ইচ্ছে করে অনিয়ম করা হয়না! কেউ অভিমান দেখায় না!

সন্ধ্যা হয়, রাত হয়, রাত গভীর হয়!
'শুনোনা কি হইসে আজকে' বলে সারাদিনের ঘটনা বলা হয়না কাউকে!
আমার কথা ফেলার ডাকবাক্স টা হারিয়ে গেছে!

আমার দেওয়ালে দেওয়ালে বিজ্ঞপ্তি দিতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে "আমার ডাকবাক্স টা হারিয়ে গেছে,আমার মানুষটা চলে গেছে!"
রাত বাড়ে! ফোনের চার্জ কমে! অথচ আমার জমানো কথার পরিমাণ রাতের পর রাত বাড়তেই থাকে!

জমানো কথা,দীর্ঘনিঃশ্বাস চেপে রেখে আমি ভিজে ওঠা বালিশে ঘুমিয়ে পড়ি কারণ আজকাল আমাদের আর কথা হয়না🌸

07/01/2022

অনেক কথাই আমার ভেতরটাকে চূড়মার করে দেয়।তবুও এমন ভান করি,যেনো কোনো ব্যাথাই আমি পাইনি।❤️

03/01/2022

যে মানুষটা আপনার জন্য পাগল,
হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে।
আপনাকে ছাড়া এক মূহুর্ত থাকতে না পারা মানুষটা, আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না ;
একদিন ঠিক সেও একলা থাকা শিখে নিবে !
পৃথিবীর মানুষগুলো হঠাত বদলায়, সাথে
বদলে যায় কিছু অনুভুতি।
আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন !
আপনার প্রতিটা যন্ত্রনা যাকে ঘুমোতে দেয় না, সেই মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে।
খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে।
সেদিন আপনি টের পাবেন "একাকিত্ব" মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে।
আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু "প্রায়োরিটি" দিয়ে ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না।
ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কি পরিমান অবহেলা পেলে দূরে সরে যাবে না হিসেবটাও ঠিক বোঝা দরকার !
সবকিছুতে একটা ব্যালেন্স রাখুন।
যেখানে যতটুকু দরকার, ঠিক ততটুকুই দিন।
অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভুতিহীন পাথর বানিয়ে দিবেন না কখনো, মনে রাখবেন পাথর কিন্তুু কখনোই মানুষের মত আচরন করে না।
আজ মানুষটা আপনার সাথে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন !?
ট্রাস্ট মি,
একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন !
পৃথিবীর সবকিছু বেঈমানী করলেও সময় কখনো বেঈমানি করে না।
সময় একদিন আপনাকেও ঠিক বুঝিয়ে দিবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন।

28/12/2021

কোথায় যেনো পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়'।হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি।জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না।চলে যায়,বরং সুন্দরভাবেই কেটে যায়।

যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবেনা বলে ভাবছেন,তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন,তার জীবনে কোন প্রভাব পরে কি না!
দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে।বড়জোড় হুটহাট একটু আপনার অভাববোধ হতে পারে।এর বেশি কিছু না।সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়।

আসলে মানুষ অভ্যাসের মতো।অভ্যাস পালটে ফেলা একটু কঠিন।তবে অসম্ভব কিছু না... 😊😊

Address

Jhenidah
Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when E X P E C T a T I O N posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share