02/08/2025
💥 চাকরি পরীক্ষায় দ্রুত ভালো করার সবচেয়ে কার্যকরী ১০টি গুরুত্বপূর্ণ উপায়ঃ
_____________________________
✍️এই কৌশলগুলো খুব কঠিন কিছু নয়। আপনাকে শুধু প্রতিটি কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এসব কাজগুলো নিয়মিত করার দ্বারা একসময় অভ্যাসে পরিণত হবে। এই অভ্যাস আপনাকে শুধু ভাল রেজাল্ট নয় ক্যারিয়ার গঠনেও সাহায্যে করবে।
(১) পড়ালেখার একটি পরিকল্পনা তৈরি করুনঃ
____________________________
📌পরিকল্পনা ব্যতীত কোন কাজ করা সম্ভব নয়। তাই, আপনি কিভাবে পড়ালেখা করবেন তার পরিকল্পনা করে নিন। প্রতি সপ্তাহের কিংবা মাসের জন্য একটি রুটিন করে নিন। রুটিন কিছু কাজের সময় নির্দিষ্ট করে নিন যেমন:
★ক্লাস করার নির্দিষ্ট সময়।
★ধর্মীয় কাজ।
★পরিবারকে দেয়া সময়।
★খেলাধুলা,আড্ডা।
📌রুটিনে উপরে উল্লেখিত কাজের সময় পড়ালেখা বাদ রাখুন। বাকি সময়ে আপনার পড়ালেখার একটি নিয়ম ঠিক করে নিন। সপ্তাহের শেষের দিনটি, পূর্বের পড়া রিভাইসের জন্য নির্দিষ্ট করে নিন। আর বন্ধের দিনটি বন্ধের মত করেই কাটাবেন।
📌যেকোনো সময় পড়া শুরু করার পূর্বে নিচের কাজগুলো করে নিবেন। যেমন:
★পড়ার পরিবেশ তৈরি করে নেয়া।
★মোবাইল ফোন নিজের থেকে দূরে রাখা। প্রয়োজনে অন্য ঘরে বা বন্ধ করে রাখা।
★পড়া শেষ করার আগে কেউ যেন বিরক্ত না করে, তা নিশ্চিত করা।
★প্রয়োজনীয় সমস্ত নোট এবং রেফারেন্স বই একত্রিত রাখুন।
★পানির বোতল বা গ্লাস সাথে রাখুন। পানি মনোযোগ বৃদ্ধি করতে সহায়তা করে।
★সময় নির্দিষ্ট করে নিন।
(২) ক্লাসের সময় নোট করুনঃ
___________________________
📌ক্লাসের শিক্ষকের পড়া নোট রাখা খুব ভাল একটি অভ্যাস। তবে, খেয়াল রাখবেন পড়া নোট করতে গিয়ে যেন শিক্ষকের পড়া থেকে বঞ্চিত না হন। অনেকে নোট করা নিয়ে এত ব্যস্ত হয়ে পরে যে পরে মূল পড়া বুঝতে পারে না। তাই এই দিকটি খেয়াল রাখতে হবে।
📌স্যারের গুরুত্বপূর্ণ কথা এবং আপনার নিকট যা কঠিন মনে হয় তা নোট করুন। বাসায় যখন পড়তে বসবেন তখন সে নোটটি সামনে রাখুন। এটা আপনাকে দ্রুত পড়া মুখস্থ করতে সহায়তা করবে। প্রতিদিন যা ক্লাসে শেখেন, পড়ার টেবিলে তা আবার পুনরায় মনে করার চেষ্টা করুন।
(৩)প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুনঃ
___________________________
📌নিজের মস্তিষ্ক এবং দেহকে ভাল রাখতে হলে ঘুমের কোন বিকল্প নেই। ভাল ঘুম আপনার মস্তিষ্ক ভাল রাখবে, ফলে পড়া দ্রুত মুখস্থ করতে পারবেন। ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করার জন্য