21/12/2025
নতুন রূপে
নতুন রূপে যশোর শহর,
বদলে গেছে অনেক কিছু।
উন্নয়নের নতুন ছোঁয়ায়,
আকাশ ছোঁয়া দালান উঁচু।।
দশতলা ঐ কোটকাচারী,
সড়কগুলি পাকা।
স্বচ্ছ সুন্দর দেখতে বাহার,
শিল্পের ছবি আঁকা।
স্কুল কলেজ খেলার মাঠ,
চকচকে মনোরম।
লক্ষ মানুষ শহর ভরা,
শহরতলি সরগরম।
উন্নয়নে স্বাস্থ্য সেবা,
মেডিকেল কলেজ হাসপাতাল।
ঔষধপত্র হাতের কাছে,
সরবরাহে নেই আকাল।
আইটি পার্ক, পাসপোর্ট অফিস,
গর্ব সবার, শহরবাসির।
বিনোদনে পৌরপার্ক
নয়ন জোড়ায় ফুলের রাশি।
বিদ্যুতের ঐ খেলা চলে,
রং বেরং আলো জ্বলে।
রাতের শহর চমৎকার,
শান্তি সুখে মানুষগুলি,
ভুলে গেছে অন্ধকার ।।