Fashion Mart

Fashion Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fashion Mart, Jashore, Jessore.

কুশিকাটার বেবী ড্রেস,গাজরা, ফুল, তোড়া, ব্যাগ, কুশন কভার ও হোম ডেকোর-সহ সকল পন্যের প্রি-অর্ডার নেওয়া হয়।
💌 বিস্তারিত জানতে অথবা অর্ডার কনফার্ম করতে ইনবক্স করুন।

একটি বেবী ড্রেস শুধু একটি পোশাক নয়, এটি একটি স্মৃতি। শিশুর প্রথম জন্মদিন, আকিকা, ফটোশুট, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ...
10/06/2026

একটি বেবী ড্রেস শুধু একটি পোশাক নয়, এটি একটি স্মৃতি। শিশুর প্রথম জন্মদিন, আকিকা, ফটোশুট, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ কোনো দিনের জন্য একটি সুন্দর ড্রেস সেই মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলে।

কুশিকাটার বেবী ড্রেসের বিশেষত্ব হলো প্রতিটি ড্রেস অনেকটা সময় এবং যত্ন দিয়ে হাতে তৈরি করা হয়। মেশিনে তৈরি পোশাকের মতো নয়, প্রতিটি ফোঁড়ে থাকে আর্টিস্টের দক্ষতা এবং আন্তরিকতা।

✨ নরম ও আরামদায়ক
✨ ইউনিক ও আকর্ষণীয় ডিজাইন
✨ বিশেষ দিনের জন্য পারফেক্ট
✨ শিশুর কোমল ত্বকের কথা মাথায় রেখে তৈরি

আপনার ছোট্ট সোনামণির জন্য এমন একটি ড্রেস বেছে নিন, যা শুধু সুন্দরই নয়, একটি স্মরণীয় মুহূর্তের অংশও হয়ে থাকবে।

আপনার পছন্দের রং, ডিজাইন বা সাইজ অনুযায়ী কাস্টমাইজড অর্ডারও করা সম্ভব।

🧜‍♀️ আপনার ছোট্ট রাজকন্যাকে কি একদিনের জন্য মারমেইড বানাতে চান?✨কল্পনা করুন তো, আপনার বেবি বা ছোট্ট মেয়েটি একটি সুন্দর ক...
09/06/2026

🧜‍♀️ আপনার ছোট্ট রাজকন্যাকে কি একদিনের জন্য মারমেইড বানাতে চান?✨

কল্পনা করুন তো, আপনার বেবি বা ছোট্ট মেয়েটি একটি সুন্দর কুশিকাটার মারমেইড কস্টিউম পরে আছে। রঙিন লেজ, নরম সুতা আর হাতে তৈরি প্রতিটি স্টিচ যেন তাকে রূপকথার জগতের এক ছোট্ট মারমেইডে পরিণত করেছে! 💜🌊

হাতে তৈরি কুশিকাটার মারমেইড কস্টিউম শুধু একটি পোশাক নয়, এটি একটি বিশেষ স্মৃতি। জন্মদিনের ফটোশুট, থিম পার্টি, বেবি ফটোগ্রাফি কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও এটি হতে পারে অসাধারণ একটি চয়েস। 📸

🌸 কেন বেছে নেবেন কুশিকাটার মারমেইড কস্টিউম?
✔️ নরম ও আরামদায়ক সুতা
✔️ বেবি-ফ্রেন্ডলি ডিজাইন
✔️ ছবি তোলার জন্য দারুণ আকর্ষণীয়
✔️ কাস্টম কালার ও সাইজের সুযোগ



নবজাতক বা ছোট্ট সোনামণির জন্য যখন আমরা পোশাক কিনি, তখন আমাদের মনে প্রথম প্রশ্নটি কী আসে? এটি কি আমার বাচ্চার ত্বকের জন্য...
08/06/2026

নবজাতক বা ছোট্ট সোনামণির জন্য যখন আমরা পোশাক কিনি, তখন আমাদের মনে প্রথম প্রশ্নটি কী আসে? এটি কি আমার বাচ্চার ত্বকের জন্য আরামদায়ক হবে?
বাজারে হাজারো সিন্থেটিক কাপড়ের ভিড়ে আজকাল মায়েরা আবার ফিরে যাচ্ছেন চিরচেনা সুতোর বুননে। একটি পারফেক্ট কুশিকাটার (Crochet) কম্বো সেট—যেখানে একটি ড্রেস, ম্যাচিং জুতা এবং একটি সফট হেয়ার ব্যান্ড থাকে—তা কেবল একটি পোশাক নয়, বরং ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ।

আজ একজন হ্যান্ডমেড এক্সপার্ট হিসেবে আপনাদের সাথে শেয়ার করব, কেন এই সেটগুলো বাচ্চাদের জন্য এত অনন্য এবং কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি।

** অনেকেই মনে করেন, কুশিকাটার ড্রেস কেবল শীতকালেই পরা যাবে। এটি সম্পূর্ণ ভুল। এটা নির্ভর করে সুতার সিলেকশনের ওপর। গরমের জন্য প্রিমিয়াম সামার কটন ব্যবহার করা হয়। যেটা বাচ্চার জন্য আরামদায়ক এবং বাচ্চার কোমল ত্বকে কোনো র‍্যাশ বা চুলকানি তৈরি করে না।

** আলাদা আলাদাভাবে জামা বা জুতো কিনলে অনেক সময় রঙের শেড মেলে না। কুশিকাটার একটি কম্বো সেটে একই কালারের সুতা ব্যবহার করা হয়, এতে পুরো সেট টা দেখতে খুবই গর্জিয়াস লাগে।

** রেডিমেড কাপড়ের মতো এগুলো ২-৩ বার ধোয়ার পর নষ্ট হয় না। তাছাড়া, আপনি বাচ্চার সঠিক বয়স ও মাপ অনুযায়ী এটি তৈরি করিয়ে নিতে পারেন।
এমনকি যেকোনো ডিজাইন কাস্টমাইজড করে নিতে পারেন।



🧶 Pinterest-এর ছবি দেখে কাজ করলেই কি সেটা কারোর নিজস্ব ডিজাইন হয়ে যায়?বেশ কয়েকদিন ধরে এই বিষয়টা ফেসবুকে ভাইরাল।  কুশ...
07/06/2026

🧶 Pinterest-এর ছবি দেখে কাজ করলেই কি সেটা কারোর নিজস্ব ডিজাইন হয়ে যায়?

বেশ কয়েকদিন ধরে এই বিষয়টা ফেসবুকে ভাইরাল।

কুশিকাটা জগতে এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে।
ধরুন, আপনি Pinterest-এ একটি সুন্দর বেবী ড্রেসের ছবি দেখলেন। ছবিটি দেখে একই ডিজাইন বানিয়ে ফেললেন। তাহলে কি সেই ডিজাইনের ডিজাইনার আপনি?
সংক্ষেপে বললে—না।

কুশিকাটা শুধু সুতা আর হুকের কাজ নয়; এর পেছনে থাকে চিন্তা, পরিকল্পনা, পরীক্ষা-নিরীক্ষা এবং সৃজনশীলতা। একটি নতুন ডিজাইন তৈরি করতে অনেক সময় একজন ডিজাইনারকে ঘণ্টার পর ঘণ্টা, কখনও কখনও দিনের পর দিন কাজ করতে হয়।

তাই " ছবি দেখে বানানো" এবং "ডিজাইন ক্রিয়েট করা"—এই দুটি বিষয় এক নয়।

অনেকেই মনে করেন, আমি নিজের হাতে বানিয়েছি, তাই ডিজাইনটাও আমার।
কিন্তু বাস্তবে, যদি ডিজাইনের ধারণা, গঠন, প্যাটার্ন এবং স্টাইল সম্পূর্ণভাবে অন্য কারও তৈরি হয়, তাহলে আপনি সেই কাজের নির্মাতা (maker) হতে পারেন, কিন্তু মূল ডিজাইনার না ।

একজন ডিজাইনার সাধারণত—
✔️ নতুন ধারণা তৈরি করেন
✔️ নিজে প্যাটার্ন তৈরি করেন
✔️ বিভিন্ন মাপ ও প্যাটার্ন নিয়ে কাজ করেন
✔️ ভুল সংশোধন করে চূড়ান্ত ডিজাইন তৈরি করেন
✔️ এমন কিছু তৈরি করেন যা অন্যরা অনুসরণ করতে পারে

অন্যদিকে, একটি ছবি বা প্যাটার্ন দেখে সেই কাজ তৈরি করাও একটি দক্ষতা। এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ সুন্দরভাবে একটি ডিজাইন পুনরায় তৈরি করতেও অভিজ্ঞতা, ধৈর্য এবং কারিগরি দক্ষতা লাগে। কিন্তু তাতে অবশ্যই আপনি ক্রিয়েটর হয়ে যাবেন না।

Pinterest শেখার জন্য অসাধারণ একটি জায়গা। কিন্তু Pinterest থেকে একটি ডিজাইন দেখে সেটি তৈরি করা আর সেই ডিজাইন উদ্ভাবন করা এক বিষয় নয়।

Cute Shoe's 🥰
07/06/2026

Cute Shoe's 🥰

  প্রতিটা ছবির নীচে ক্যাপশন দেওয়া আছে। 💐🎁🥰
06/06/2026



প্রতিটা ছবির নীচে ক্যাপশন দেওয়া আছে। 💐🎁🥰

🧶 কুশিকাটার বেবী ড্রেসের দাম বেশি কেন?অনেকেই ইনবক্সে প্রাইস শোনার পর প্রশ্ন করে,,, এত ছোট একটা ড্রেস, দাম এত বেশি কেন?প্...
06/06/2026

🧶 কুশিকাটার বেবী ড্রেসের দাম বেশি কেন?

অনেকেই ইনবক্সে প্রাইস শোনার পর প্রশ্ন করে,,, এত ছোট একটা ড্রেস, দাম এত বেশি কেন?

প্রশ্নটা খুবই স্বাভাবিক। কারণ বাইরে থেকে আমরা শুধু একটি সুন্দর ড্রেস দেখি, কিন্তু এর পেছনে থাকা সময়, শ্রম এবং দক্ষতাকে দেখি না।
আপনি যদি আপনার শিশুর জন্য বা উপহার হিসেবে একটি ড্রেস কিনতে চান, তাহলে শুধু দাম নয়—পণ্যের মান, নিরাপত্তা, আরাম এবং স্থায়িত্বও বোঝা গুরুত্বপূর্ণ।

অনেকের ধারণা, কুশিকাটা মানেই শুধু সুতা আর একটি হুক ব্যবহার করে তৈরি করা হয়, তাই এর দাম কম হওয়া উচিত।
কিন্তু বাস্তবে একটি বেবী ড্রেস তৈরি করতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিটি স্টিচ হাতে হাতে তৈরি করা হয়। মেশিনে শত শত ড্রেস একসাথে তৈরি করা গেলেও, একটি কুশিকাটার ড্রেস একজন কারিগরকে ধৈর্য নিয়ে সম্পূর্ণ হাতের বুননে বানাতে হয়।

✔️ উন্নত মানের সুতা
শিশুর ত্বক খুবই সংবেদনশীল। তাই ভালো মানের নরম ও আরামদায়ক সুতা ব্যবহার করা হয় যাতে ত্বকে জ্বালা বা অস্বস্তি না হয়।

✔️ দীর্ঘ সময় ও শ্রম
একটি ছোট ড্রেস হলেও হাজার হাজার স্টিচ তৈরি করতে হয়।

✔️ ডিজাইন ও দক্ষতা
প্রতিটি প্যাটার্ন, ফুল, লেইস বা সাজসজ্জার অংশের জন্য আলাদা দক্ষতা প্রয়োজন হয়। অনেক বেশি অনুশীলনের ফলেই একজন আর্টিস্ট নিখুঁত কাজ করতে পারেন।

✔️ মান নিয়ন্ত্রণ
দক্ষ আর্টিস্ট ড্রেসের ফিনিশিং, সেলাইয়ের দৃঢ়তা এবং শিশুর নিরাপত্তার বিষয়গুলোও গুরুত্ব দেন।

কাজের মান যাচাই না করে শুধু দামের সাথে তুলনা করা উচিত নয়।



🦋 কুশিকাটার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়? 🧶💰অনেক নতুন ক্রিয়েটর মনে করেন, আমি যে প্রোডাক্ট বানাতে ভালোবাসি,...
05/06/2026

🦋 কুশিকাটার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়? 🧶💰

অনেক নতুন ক্রিয়েটর মনে করেন, আমি যে প্রোডাক্ট বানাতে ভালোবাসি, সেটাই নিশ্চয় সবচেয়ে বেশি বিক্রি হবে।বাস্তবতা হলো, কাস্টমার কী কিনতে চায় আর আমরা কী বানাতে পছন্দ করি—এই দুইটা সবসময় এক জিনিস নয়।

আমি অনেক নতুন কুশিকাটা ক্রিয়েটরকে দেখেছি মাসের পর মাস খুব সুন্দর প্রোডাক্ট বানানোর পরও সেল পাচ্ছেন না। তাদের প্রোডাক্ট খারাপ ছিল না, কিন্তু মার্কেটের চাহিদা সম্পর্কে ধারণা ছিল না।
আজ আমরা শুধু কোন প্রোডাক্ট বেশি বিক্রি হয় সেটা জানব না, বরং বুঝব কেন বিক্রি হয়, কোন কাস্টমার কেনে, এবং একজন ক্রিয়েটর হিসেবে কীভাবে চিন্তা করলে সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে পারবেন।

কুশিকাটার ব্যবসায় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো:
প্রথমে বানাই, পরে দেখি বিক্রি হয় কিনা।

একজন দক্ষ ক্রিয়েটর শুধু সুন্দর কাজ করেন না, তিনি মার্কেট বোঝেন।আপনি যদি জানেন কোন ধরনের প্রোডাক্টের চাহিদা বেশি, তাহলে—
✔ সময় বাঁচবে
✔ সুতা নষ্ট হবে না
✔ দ্রুত পোর্টফোলিও তৈরি হবে
✔ বিক্রির সম্ভাবনা বাড়বে

*** নতুনরা সাধারণত যে ভুলগুলো করে

👉 খুব জটিল কিছু দিয়ে শুরু করা
অনেকে শুরুতেই বড় ডল, বা হার্ড প্যাটার্নের ড্রেস বানাতে শুরু করেন।
ফলাফল?
সময়ের অপচয় প্লাস কিছুই ঠিকমত হয় না।

👉 নিজের পছন্দকে মার্কেট ডিমান্ড মনে করা
আপনার পছন্দের রং, ডিজাইন বা স্টাইল কাস্টমারের পছন্দ নাও হতে পারে।
মার্কেট বুঝতে হবে।

👉 সবকিছু বানানোর চেষ্টা করা
বেবি ড্রেসও বানাচ্ছেন, ব্যাগও বানাচ্ছেন, ফুলও বানাচ্ছেন, ডলও বানাচ্ছেন।
ফলাফল?
কোনো নির্দিষ্ট পরিচয় তৈরি হয় না।

প্রশ্ন হলো, কুশিকাটার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়?

# ১. বেবি ড্রেস 👶
মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টগুলোর একটি।
কারণ:
* বেবি শাওয়ার গিফট
* জন্মদিন
* ফটোশুট
* ঈদ
* পারিবারিক অনুষ্ঠান
এসবের জন্য মানুষ ইউনিক পোশাক খোঁজে।

# ২. কুশিকাটার জুতা ও বুটিজ 👟
নতুন মা-বাবাদের মধ্যে এগুলোর চাহিদা অনেক।
* দেখতে সুন্দর
* দীর্ঘদিন ব্যবহারযোগ্য
* পছন্দমতো কাস্টমাইজড করা যায়।

# ৩. কুশিকাটার ফুল 🌷
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া প্রোডাক্টগুলোর একটি।
বিশেষ করে,
* গোলাপ
* টিউলিপ
* সূর্যমুখী
* ল্যাভেন্ডার

# # ৪. ব্যাগ 👜
Crochet bag বর্তমানে ফ্যাশন আইটেম হিসেবেও জনপ্রিয়।
* টোট ব্যাগ
* স্লিং ব্যাগ
* মিনিমালিস্ট ব্যাগ

# ৫. Amigurumi Dolls 🧸
* বাচ্চার মতো দেখতে ডল
* কার্টুন ক্যারেক্টার
* কাপল ডল
তবে এই কাজটাতে দক্ষতা অনেক বেশি দরকার।‌

# ৬. Keychain ও Mini Items 🔑
নতুনদের জন্য অন্যতম সেরা ক্যাটাগরি।
কারণ:
* কম সুতা লাগে
* দ্রুত তৈরি হয়
* কম দামে বিক্রি করা যায়

# ৭. Home Decor Items 🏡
যেমন—
* কোস্টার
* প্ল্যান্ট হ্যাঙ্গার
* টেবিল রানার
* ওয়াল হ্যাঙ্গিং
যারা aesthetic home decor পছন্দ করেন, তাদের কাছে এগুলোর চাহিদা অনেক বেশি।

একজন ক্রিয়েটর হিসেবে কীভাবে ভাববেন?
শুধু "কোনটা বেশি বিক্রি হয়" জানলেই হবে না।
বরং নিজেকে এই প্রশ্নগুলো করুন—

# # # ১. কোন প্রোডাক্ট আমি ধারাবাহিকভাবে বানাতে পারি?
একবার সুন্দর বানানো আর নিয়মিত সুন্দর বানানো এক জিনিস নয়।

# # # ২. কোন প্রোডাক্টে লাভ বেশি?
শুধু বিক্রি নয়।
সময় + খরচ + লাভ
সবকিছু হিসাব করতে হবে।

# # # ৩. কোন প্রোডাক্টে রিপিট কাস্টমার আসে?
ধরুন—
একজন কাস্টমার বেবি ড্রেস কিনলেন।
কিছুদিন পর আবার বড় সাইজের ড্রেস লাগতে পারে।
এটাই রিপিট সেল।

# # # Trend Follow করবেন, Trend Chase না
অনেকে ট্রেন্ড দেখে হুট করে নতুন প্রোডাক্ট শুরু করেন।
কিন্তু ট্রেন্ড শেষ হয়ে গেলে? তাই এমন ক্যাটাগরি বেছে নিন যেগুলোর দীর্ঘমেয়াদি চাহিদা আছে।

# # # Customer Language শিখুন।
কাস্টমার কী লিখে সার্চ করে?
* Baby dress
* Crochet flower bouquet
* Handmade bag
* Newborn set

04/06/2026

কত্ত ফুল একসাথে ☺️🥰

🎁 বেবী গিফট হিসেবে কুশিকাটার ড্রেস কেন এত জনপ্রিয়?নবজাতক শিশুর জন্য উপহার বাছাই করতে গিয়ে আমরা প্রায়ই দ্বিধায় পড়ি —...
04/06/2026

🎁 বেবী গিফট হিসেবে কুশিকাটার ড্রেস কেন এত জনপ্রিয়?

নবজাতক শিশুর জন্য উপহার বাছাই করতে গিয়ে আমরা প্রায়ই দ্বিধায় পড়ি — কী দেওয়া উচিত, কোনটা দিলে ভালো হবে,, কোনটা বাচ্চার মায়ের মনে দীর্ঘদিন স্থায়ী হবে? অনেকে তো ইউনিক পিসও খুঁজে থাকেন যেটা মার্কেটে পাওয়া পসিবল হয় না।
এটার সমাধান খুঁজতে গেলে বারবার একটি নামই সামনে আসে — কুশিকাটার বেবী ড্রেস।

💡 ক্রোশেট পোশাক শুধুই একটি উপহার নয় — এটি একটি অনুভূতি।

অনেকে মনে করেন ক্রোলেট মানে পুরাতন ধাঁচের কিছু হবে। আসলে ব্যাপারটা উল্টো।
কুশিকাটার ড্রেসে ব্যবহার হয় সফট কটন ইয়ার্ন— যা শিশুর ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ। factory-made পোশাকে যে সিন্থেটিক থাকে, তা অনেক সময় শিশুর sensitive skin-এ রাশ বা অস্বস্তি তৈরি করে। ক্রোশেট-এ সেই ঝুঁকি নেই।
এছাড়াও কুশিকাটা জিনিসটা এতটাই ফ্লেক্সিবল যে,, কাস্টমার যেভাবে ইচ্ছা ডিজাইন , কালার সাইজ,, ইভেন ড্রেসের ছোট ছোট ডিটেইল ও চেঞ্জ করতে পারে।

✨ আরেকটা মজার জিনিস কি জানেন?
Uniqueness.............
প্রতিটি কুশিকাটার প্রোডাক্ট আলাদা হয়— হুবহু বা সেইম টু সেইম কোনোকিছুই হয় না ক্রোশেট-এ।
বিষয়টি একটু তিতা লাগলেও এটাই সত্য।
রেফারেন্স ছবির মত ১০০% হবে না। নো মিনস নো। হয় সেটা থেকে বেটার হবে, নাহয় খারাপ হবে, অন্যরকম লাগবে। বাট নট এক্সাটলি সেইম 🙂







Address

Jashore
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fashion Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share