14/10/2021
আসসালামু আলাইকুম,
আজকে অনেকটা বাধ্য হয়ে পোস্টটা করতে হল।
মারাত্মক ক্ষতির মুখে আছে আমাদের বাংলাদেশ এর ফ্রি ফায়ার নিয়ে ই স্পোর্টস এর ভবিষ্যত।
সসম্প্রতি ব্যাংঙের ছাতার মত গড়ে উঠেছে কিছু আন্ডার রেটেড হোস্ট যাদের হোস্ট এর অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে সন্দেহ আছে,যারা কিনা ব্যবসা খুলে বসেছেন নাম তার স্ক্রিম টুর্নামেন্ট।
প্রতি দিন ১০০ ও তার ও বেশি এন্ট্রি ফি নিয়ে প্রায় ৩০০ টাকা থেকে ১০০ টাকা লাভ রেখে প্রাইজ পুল দিচ্ছে। এইভাবে প্রতিদিন কম পক্ষে ৩-৪ টা টুর করতেছে যেখানে তাদের প্রতিদিন ১০০০ টাকা লাভ থাকছে এতে করে তারা নিজেদের হোস্টিং এর মান ক্ষুণ্ণ করতেছে এবং হাতিয়ে নিচ্ছে টাকা।নামে মাত্র খরচ দেখিয়ে বোকা বানাচ্ছে।
এবার আসেন যারা এই স্ক্রিম গুলা নিতেছেন তাদের কথা বলি।আপনারা ভাবতেছেন যে এইটা আপনাদের প্রেকটিস এর জন্য বেস্ট ও জিতলে প্রতিদিন টাকা পেতে পারবেন।একবার ও কি ভেবেছেন আপনি জুয়া খেলা শুরু করেছেন।আজ কাল করে আপনি কত টাকা নষ্ট করে ফেলছেন।এতে করে আপনার ফ্যামিলি বিষয়টা যানবে যে ফ্রি ফায়ার এ আপনি টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেছেন।তখন আমাদের ভালবাসার গেম বন্ধ হবে পুরো পুরি।
একটি বার ভেবে দেখেন আপনি কি করছেন? কোনো টপ টিম ভাল টিম এসব এ আসে না।ই স্পোর্টস টা নষ্ট করবেন না জুয়া বন্ধ করুন।আপনারা চাইলেই পারবেন এই স্ক্রিম ব্যবসা বন্ধ করতে।
এইবার আসবো বিভিন্ন বড় গিল্ড ও কমিউনিটি নিয়ে,ভাই আশা করি নাই যে বিষয় টা নিয়ে আপনাদের কথা বলা উচিত ছিল আপনারা সব যেনেও কিছু করছেন না। আপনারা ত জানেন এই বিষয় টা আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার ই স্পোর্টস এর জন্য কতটা ক্ষতিকর।আমি নিজে কয়েকটা টপ কমিউনিটি লিডার এর সাথে কথা বলেছি তাদের এসবে কোন কেয়ার নাই কেন ভাই আপনাদের কি মনে হয় না এইটা ক্ষতিকর? নাকি কোন দিক দিয়ে আপনারা লাভবান?
আমাদের সকলের বোঝা উচিত এইটা কত বড় জুয়া।এত দিন গেম ব্যান এর কারন ছিল যে গেম এ আমরা টাইম নষ্ট করছি কিন্তু এখন সবাই জানবে এইখানে জুয়া খেলা শুরু হইছে।
আমি গিল্ড লিডারদের বলতেছি আপনারা খোজ নিন আপনার গিল্ড এর নাম ভাংগিয়ে টুর্নামেন্ট করতেছে তাও স্ক্রিম আর এই স্ক্রিম এই বেশি স্কাম হইতেছে কারন এরা জন পরিচিত নয় এই জন্য দায়ী কমিউনিটি এবং আপনি নিজে যে টুর্নামেন্ট এন্ট্রি করছেন।
সবাই সচেতন হন। আমাদের ভালবাসার গেম টা কে জুয়া বানায়েন না।
সবাই স্ক্রিম এর সকল কিছু তে বয়কট স্ক্রিম লিখে কমেন্ট করবেন।
আর আমাদের কমেন্ট করে জানান আপনি ও গেমকে জুয়া হতে দিবেন না।
সবাই লিখে কমেন্ট করুন।
আপনাদের কমেন্ট ই হবে সব থেকে বড় প্রতিবাদ।